কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ সৌভাগ্যের পরশমণি মানুষ । সে তোমার নিকট কোন অপরাধ করিলে তুমি নিজে আল্লাহ্র নিকট যে সকল অপরাধ করিতেছ তাহা স্মরণ ও চিন্তা করিবে। দাস-দাসীর প্রতি তোমার ক্রোধের সঞ্চার হইলে তোমার উপর আল্লাহ্‌ তা“আলার যে অপ্রতিহত ক্ষমতা রহিয়াছে তাহা স্মরণ করিবে। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ অধীনস্থ ব্যক্তি যখন কষ্ট ও পরিশ্রম করিয়া খাদ্যদ্রব্য প্রস্তুত করিয়াছে এবং তাহাকে পরিশ্রম হইতে অব্যাহতি দিয়াছে তখন অধীনস্থ ব্যক্তিকে তাহার সহিত বসাইয়া তাহার আহার করা উচিত। এতটুকু করিতে না পারিলে এক লোকমা অন্ন উৎকৃষ্ট ব্যঞ্জনসহ নিজ হস্তে তাহার মুখে তুলিয়া বলিবে ঃ এই লোকমা খাইয়া ফেল। 9 20052659109 179109510901175662210911.001 [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।