কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১৫৭ জ্যেষ্ঠ ভ্রাতার হক প্রায় পিতার হকের সমান । কারণ, হাদীস শরীফে বর্ণিত আছে যে, পুত্রের উপর পিতার হক যের্‌প ভ্রাতার উপর জ্ঞোষ্ঠ ভ্রাতার হকও তন্ধপ। দাস-দাসীর প্রতি কর্তব্য ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ দাস-দাসীদের হক সম্বন্ধে তোমারা আল্লাহকে ভয় কর। তোমরা যাহা আহার কর তাহাদিগকেও উহা খাইতে দাও। তোমরা যাহা পরিধান কর তাহাদিগকে তাহা পরিতে দাও । এমন কঠিন কাজের আদেশ তাহাদিগকে দিবে না যাহা তাহারা করিতে অক্ষম । কাজের উপযোগী হইলে তাহাদিগকে রাখ, অন্যথায় বিদায় করিয়া দাও এবং আল্লাহ্‌র বান্দাগণকে দুঃ£খে-কষ্টে রাখিও না। কারণ, আল্লাহ্‌ তাহাদিগকে তোমাদের দাস-দাসী ও অধীনস্থ করিয়া 'দিয়াছেন। তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে তাহাদের অধীনস্থ করিতে পারিতেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সো)-কে জিজ্ঞাসা করিল ঃ ইয়া রাসূলুল্লাহ্‌ সো)! একদিনের মধ্যে কয়বার দাস-দাসীদের. অপরাধ ক্ষমা করিব ? হুযুর (সা) বলিলেন ঃ সত্তরবার। হযরত আহ্নাফ ইব্‌ন কায়স (র)-কে লোকে জিজ্ঞাসা করিল £ আপনি ধৈর্য কাহার নিকট শিখিলেন ? তিনি উত্তর দিলেন £ কায়স ইব্ন আসেম হইতে শিখিয়াছি। কারণ, একদা তাহার দাসী একটি ছাগলের বাচ্চা ভাজিয়া একটি লৌহ শলাকায় গাঁথিয়া লইয়া আসিতেছিল। অকন্মাৎ তাহার হাত হইতে স্বলিত হইয়া উহা কায়স ইব্ন আসেমের পুত্রের উপর পতিত হইল । ইহাতে শিশুটির মৃত্যু ঘটিল। দাসী ভয়ে বেহুশ হইয়া পড়িল। তিনি দাসীকে বলিলেন ঃ শান্ত হও। তোমার কোন দোষ নাই । আল্লাহ্‌র উদ্দেশ্যে আমি তোমাকে আযাদ করিয়া দিলাম । হযরত আওন ইব্‌ন আবদুল্লাহ রো) স্বীয় ভূত্যকে তীহার প্রতি অবাধ্যচরণ করিতে দেখিলে তাহাকে বলিতেন ঃ তোমার প্রভু যেমন স্বীয় প্রভু আল্লাহ্র নাফরমানী করিয়া থাকে, তুমিও তাহার সেই অভ্যাস অবলম্বন করতঃ তাহার নাফরমানী করিয়া থাক? হযরত আবূ মাসউদ আনসারী (রা) এক ভূত্যকে প্রহার করিতেছিলেন, এমন সময় শব্দ আসিল, “হে আবু মাসউদ!” তৎক্ষণাৎ তিনি সেই দিকে ফিরিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিতে পাইলেন। হুযুর (সা) বলিতে লাগিলেন £ এই গোলামের উপর তোমার যত ক্ষমতা আছে তোমার উপর আল্লাহ্‌ তাআলার তদপেক্ষা অধিক ক্ষমতা রহিয়াছে। দাস-দাসীর হকের মধ্যে ইহাই একটি যে, তাহাদিগকে অন্ন, ব্যঞ্জন ও বস্তু হইতে বঞ্ছিত করিবে না এবং ঘৃণার চক্ষে দেখিবে না। মনে করিবে, সেও তোমার মতই [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।