কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ সৌভাগ্যের পরশমণি তখন ইমাম হাসান হুসাইন (রো) হুযুরের পবিত্র স্কন্ধের উপরে পা রাখিলেন। হুযূর (সা)] সিজদায় এত বিলম্ব করিলেন যে, সাহাবায়ে কিরাম (রা) মনে করিতে লাগিলেন, হয়ত ওহী অবতীর্ণ হইতেছে; এইজন্যই তিনি এত দীর্ঘ সিজদা করিতেছেন। সালাম ফিরাইলে সাহাবায়ে কিরাম রো) নিবেদন করিলেন £ ইয়া রাসূলুল্লাহ (সা)! সিজদায় কি ওহী অবতীর্ণ হইয়াছিল? হুযুর (সা) বলিলেন £ না! হুসাইন রো) আমাকে উট বানাইয়া ছিল। আমি তাহাকে সরাইয়া দিতে চাহিলাম না। মোটকথা, সন্তান-সম্ভতির হক অপেক্ষা মাতাপিতার হকের প্রতি অত্যধিক তাকীদ দেওয়া হইয়াছে । কারণ, তাহাদিগকে সম্মান করা সন্তান-সন্ততির উপর ওয়াজিব । আল্লাহ্‌ তা“আলা মাতাপিতার প্রতি সম্মান প্রদর্শনকে তাহার নিজের ইবাদতের সঙ্গে বর্ণনা করিয়া বলেন £ ০8551581115 5%11555814157583 আপনার প্রভু চরম নির্দেশ প্রদান করিয়াছেন যে, তাহাকে ছাড়া তোমরা আর কাহারও ইবাদত করিও না এবং মাতাপিতার সহিত ইহসান করিও । মাতাপিতার হক এত গুরুতৃপূর্ণ যে, তজ্জন্য দুইটি বিষয় ওয়াজিব হইয়া পড়িয়াছে। €১) যে খাদ্য সন্দেহযুক্ত, কিন্তু হারাম নহে, মাতাপিতা সন্তানকে তাহা আহার করিতে বলিলে তাহাদের আদেশে উহা গ্রহণ করা অধিকাংশ আলিমের মতে সন্তানের প্রতি ওয়াজিব। কারণ, সন্দেহযুক্ত দ্রব্য হইতে পরহিয করা অপেক্ষা মাতাপিতার আদেশ পালন করিয়া তাহাদিগকে সন্তুষ্ট করা অধিক কর্তব্য । (২) মাতাপিতার অনুমতি ব্যতিত কোন সফর করা উচিত নহে। কিন্তু সফর সন্তানের উপর ফরয হইয়া থাকিলে, যেমন নিজ দেশে উপযুক্ত আলিম বিদ্যমান না থাকিলে নামাষ, তাহাদের বিনা অনুমতিতে সফরে যাওয়া দুরস্ত আছে। হজ্জ ফরয হইলেও মাতাপিতার অনুমতি লইয়া যাওয়াই সঙ্গত । কারণ, উহাতে কিছু বিলম্ব করা জায়েয আছে। এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট জিহাদে যাওয়ার অনুমতি প্রার্থনা করিলে হুযূর (সা) জিজ্ঞাসা করিলেন ঃ তোমার মাতা আছেন কি ? সে ব্যক্তি নিবেদন করিল £ হ্যা। হুযূর (সা) বলেন ঃ তাহার নিকট যাইয়া বস; কেননা তাহার পায়ের নিচে তোমার বেহেশত । এক ব্যক্তি ইয়েমেন হইতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে উপস্থিত হইয়া জিহাদে গমনের অনুমতি প্রার্থনা করিলে হুযূর (সা) বলিলেন $ তোমার মাতাপিতা আছেন কি? সে ব্যক্তি বলিল ঃ জি হ্যা, আছেন। হুযূর (সা) বলিলেন £ তবে যাও, প্রথমে তীহাদের অনুমতি গ্রহণ কর। তাহারা অনুমতি না দিলে তাহাদের নির্দেশ মানিয়া চল। কারণ, তাওহীদের পর কোন নৈকট্য ও ইবাদত আল্লাহ্‌ তা'আলার নিকট তদপেক্ষা উৎকৃষ্ট নহে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।