সর্বসাধারণ, বন্ধুবর্ণ, প্রতিবেশী, দাস-দাসী ১৫৫ আছে যাহা আমার জন্য পালনীয়? হুযূর (সা) বলেনঃ তাহাদের জন্য নামায পড় এবং ক্ষমা প্রার্থনা কর। আর তাহাদের প্রতিশ্রুতি ও উপদেশ পালন কর। তাহাদের বন্ধু-বান্ধবের সম্মান কর। তাহাদের প্রিয় ব্যক্তিদের সহিত সদ্যবহার (ইহসান) কর। হুযূর (সা) বলেন £ মাতার হক পিতার হকের ছিগুণ । সন্তান-সন্ভুতির প্রতি কর্তব্য ঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট নিবেদন করিল ঃ আমি কাহার সহিত ইহসান (ইহসান অর্থ সম্যবহার, উপকার ও হিত সাধন) করিব? হুযূর (সা) বলিলেন ঃ মাতাপিতার সহিত । সে ব্যক্তি নিবেদন করিল ঃ তাহারা তো মরিয়া গিয়াছেন। হুযুর (সো) বলিলেন £ সন্তানের সহিত ইহসান কর। কারণ সন্তানেরও পিতার তুল্য হক রহিয়াছে। সন্তানের হকসমূহের মধ্যে ইহাও একটি যে, মন্দ স্বভাবের কারণে তাহাকে অবাধ্য করিয়া তুলিবে না। রাসূলুল্লাহ্ সো) বলেন ঃ যে ব্যক্তি স্বীয় পুত্রকে অবাধ্যতার দিকে পরিচালিত না করে আল্লাহ্ তাহার উপর রহমত বর্ষণ করেন। হযরত আনাস (রো) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ ছেলে সাতদিনের হইলে তাহার আকীকা কর ও নাম রাখ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন কর । ছয় বৎসরের হইলে আদব শিক্ষা দাও । নয় বৎসরের হইলে তাহার বিছানা পৃথক করিয়া দাও এবং তের বৎসর বয়সের হইলে নামাযের জন্য তাহাকে প্রহার কর। ষোল বৎসর হইলে তাহাকে বিবাহ করাও এবং তাহার হস্তধারণপূর্বক বলিয়া দাও-আমি তোমাকে শিক্ষা দিয়াছি, তোমাকে লালন-পালন করিয়াছি, তোমাকে বিবাহ করাইয়া দিয়াছি। এখন দুনিয়াতে তোমার ফিত্না হইতে এবং আখিরাতে তোমার আযাব হইতে আমি আল্লাহ তা'আলার আশ্রয় প্রার্থনা করিতেছি। সন্তান-সন্ততির অন্যতম হক এই যে, দান, উপহার এবং স্নেহ-অনুগ্হ প্রদানে সকলের প্রতি সমতা রক্ষা করিবে । ছোট শিশুকে স্নেহ ও চুম্বন করা সুন্নত । রাসূলুল্লাহ (সা) হযরত হাসান (রা) চুধ্বন করিতেন। আকরা ইবনে হাবিস বলেন £ আমার দশ পুত্র আছে। আমি কখনও কাহাকেও চুন্বন করি নাই। রাসূলুল্লাহ্ (সা) বলেন £ যে ব্যক্তি দয়া করে না তাহার উপর আল্লাহ্ তাআলার দয়া অবতীর্ণ হইবে না। একবার রাসূলুল্লাহ্ (সা) মিম্বরের উপর ছিলেন এমন সময় হযরত হাসান (রো) পড়িয়া গেলেন। হুযূর (সা) তৎক্ষণাৎ মিম্বর হইতে অবতরণপূর্বক তাহাকে উঠাইয়া লইলেন এবং এই আয়াত পাঠ করিলেন- | লা ০ পপ নিশ্চয়ই তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি ফিতনা ব্যতীত কিছুই নহে। একবার রাসূলুল্লাহ্ (সা) নামায পড়িতেছিলেন। যখন তিনি সিজদায় গেলেন [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।