কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২০ সৌভাগ্যের পরশমণি হয়। আহারের সময় তোমাদিগকে সমাদর না করার কারণ এই, যে খাদ্য আমার সঙ্গে ছিল উহা আমার দেহের শক্তি বজায় রাখার জন্য নিতান্ত আবশ্যক ছিল। ইহা অপেক্ষা কম আহার করিলে মজুরি কার্ধে আমার ক্রুটি ঘটিত; অথচ কার্যটি সুচারুরূপে সমাধা করা আমার উপর ফরয ছিল। আর নগ্ন পদে চলার কারণ এই যে, উক্তজমির স্বতৃ লইয়া মালিকদের মধ্যে বিবাদ চলিতেছে । সুতরাং আমি ইচ্ছা করি নাই যে, আমার জুতার সহিত উক্ত ভূমির মাটি সংযুক্ত হইয়া অন্য লোকের জমিতে যাইয়া পড়ে । এই ঘটনা হইতে বোঝা গেল যে, প্রত্যেক কার্ষে সততা ও সাধুতা রক্ষা করার শিষ্টাচার প্রদর্শনে বাড়াবাড়ি করা অপেক্ষা উত্তম। ৩.মেহমান গৃহস্বামীর উপর এমন ফরমায়েশ করিবে না যাহা তাহার পক্ষে কষ্টসাধ্য হয়। দুইটি জিনিসের মধ্যে কোন্টি পছন্দনীয়, এই কথা মেহ্‌মানকে জিজ্ঞাসা করা হইলে যাহা গৃহস্বামীর পক্ষে সংগ্রহ করা সহজসাধ্য, তাহাই তাহার পছন্দ করা উচিত। কারণ রাসূলে মক্বুল (সা) প্রত্যেক কার্ষে এইরূপ করিতেন । এক ব্যক্তি হযরত সালমান (রো) গৃহে আগমন করিলে তিনি যবের রুটির টুকরা ও কিঞ্চিত লবণ তাহার সম্মুখে হাযির করিলেন। সে ব্যক্তি বলিল, “লবণের সহিত সামান্য সা'তার (এক প্রকার শাক) হইলে ভালই হইত ।” হযরত সালমান (রা) নিকট তখন টাকা-পয়সা কিছুই ছিল না। অগত্যা একটি বদ্না বন্ধক রাখিয়া ইহার বিনিময়ে সা'তার খরিদ করতঃ মেহমানের সম্মুখে হাজির করিলেন। মেহমান আহার শেষে বলিতে লাগিল ঃ 357 )125105৮556011411-11 “সেই আল্লাহ্‌র সমস্ত প্রশংসা যিনি আমাদিগকে যাহা কিছু রিযিক দান করিয়াছেন তাহাতেই তৃপ্তি দান করিয়াছেন।” ইহা শুনিয়া হযরত সালমান (রা) বলিলেন £ “অল্পেই তোমার তৃপ্তি হইলে আমার বদ্নাটি বন্ধকে যাইত না।” কিন্তু নিশ্চিতরূপে যদি জানা থাকে যে, ফরমায়েশ করিলে গৃহস্বামীর কোন কষ্ট হইবে না; বরং তিনি সন্তুষ্টই হইবেন তবে এরূপ স্থলে ফরমায়েশ করা দুরস্ত আছে। এক সময়ে হযরত ইমাম শাফি'ঈ (র) বাগদাদে এক যা"ফরান ব্যবসায়ীর গৃহে অবস্থান করিতেছিলেন। আহারের জন্য যে যে জিনিসের ইমাম সাহেবের প্রয়োজন, যা*ফরান ব্যবসায়ী প্রত্যহ সেই.জিনিসগুলির তালিকা প্রস্তুত করিয়া স্বীয় বাবুর্চির নিকট দিত। একদা ইমাম সাহেব () উক্ত তালিকায় স্বহস্তে অপর একটি নৃতন জিনিসের নাম বৃদ্ধি করিয়া দিলেন। যা*ফরান ব্যবসায়ী সেই তালিকাটি স্বীয় দাসীর হাতে দেখিয়া এত সন্তুষ্ট হইল যে,ইহার কৃতজ্ঞতা প্রকাশের জন্য সেই ক্রীতদাসীকে আযাদ করিয়া দিল। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।