কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ সৌভাগ্যের পরশমণি আবার তোমার নিকট অভিযোগ করে । তখন চাকরকে শাস্তি দাও যেন উভয়ের প্রতি তোমার কর্তব্য সামাধা হয়। আত্মীয়-স্বজনদের প্রতি কর্তব্য ঃ রাসূলুল্লাহ্‌ (সা) ঘোষণা করেন আল্লাহ তা'আলা বলেন £ আমি রহমান (দয়ালু) এবং আত্মীয়তা রিহম । আমার নাম হইতে ছাটাই করিয়া এই নাম রাখা হইয়াছে। যে ব্যক্তি আত্মীয়তার হক পালন করে আমি তাহার সহিত মিলিত হই। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে আমি তাহার সহিত ভালবাসা ছিন্ন করি। রাসূলুল্লাহ্‌ (সো) বলেন ঃ যে ব্যক্তি নিজের দীর্ঘায়ু ও সচ্ছল জীবিকা আকাংক্ষা করে নিজের আত্মীয়-স্বজনের সহিত সদ্যবহার করিতে তাহাকে বলিয়া দাও। হুযূর (সা) বলেনঃ কোন ইবাদতের সওয়াবই আত্মীয়-স্বজনের হক প্রতিপালনের সওয়াব অপেক্ষা অধিক নহে। এমন কি কোন কোন লোক পাপাচারে লিপ্ত থাকে । (কিন্তু) তাহারা যখন আত্মীয়-স্বজনের হক প্রতিপালন করে ইহার বরকতে তাহাদের ধন-সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি পাইয়া থাকে। হুযূর (সা) বলেন ঃ তোমার সহিত শক্রতা পোষণ করে এমন আত্মীয়-স্বজনকে যাহা তুমি দান কর তদপেক্ষা উৎকৃষ্ট সদকা আর কোনটাই নহে। আত্মীয়-স্বজনের হক প্রতিপালনের অর্থ এই যে, কোন ঘনিষ্ঠ ব্যক্তি যদি তোমার সহিত সম্পর্ক ছিন্ন করে তথাপি তুমি তাহার সহিত মেলামেশা করিবে। রাসূলুল্লাহ্‌ (সো) বলেন $ সর্বাপেক্ষা উৎকৃষ্ট ইহাই যে, যে ব্যক্তি তোমার সহিত সম্বন্ধ ছিন্ন করে তুমি তাহার সহিত মিলিত হইবে এবং যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তাহাকে তুমি দান করিবে, আর যে ব্যক্তি তোমার প্রতি অত্যাচার করে তুমি তাহাকে ক্ষমা করিবে । মাতাপিতার প্রতি কর্তব্য ঃ মাতাপিতার হক (অধিকার) অতি বিরাট । কারণ, তাহাদের ঘনিষ্ঠতা অত্যাধিক । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ সন্তানকে গোলামরূপে পাইয়া মূল্য গ্রহণে তাহাকে আযাদ করিয়া না দেওয়া পর্যন্ত কেহই পিতার হক আদায় করিতে পারে না। হুযুর (সা) বলেন $ মাতাপিতার সহিত সদ্যবহার, তাহাদের উপকার ও হিত সাধন, নামায, রোযা, হজ্জ, উমরা, জিহাদ ইত্যাদি অপেক্ষা উৎকৃষ্ট। হুযূর (সা) বলেনঃ লোকে পাঁচশত বৎসরের ব্যবধান হইতে বেহেশতের সুগন্ধ পাইবে । কিন্তু অবাধ্য সন্তান ও আত্মীয়তা ছেদনকারী সুগন্ধ পাইবে না। আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ) এর প্রতি ওহী অবতীর্ণ করিলেন £ যে ব্যক্তি মাতাপিতার আনুগত্য স্বীকার করে না, আমি তাহাকে অবাধ্য বলিয়া লিপিবদ্ধ করি । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ যে ব্যক্তি মাতাপিতার নামে দান করে তাহার কোন ক্ষতি হয় না। তাহারা উভয়েই সওয়াব পাইয়া থাকে এবং তাহার সওয়াবও কম হয় না। এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হইয়া নিবেদন করিল $ ইয়া রাসূলুন্নাহ্‌ (সা)! আমার মাতাপিতার মৃত্যু হইয়াছে । আমার উপর তাহাদের কি হক [001999০0129 ৬/৮া7.811000179.0010

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।