সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১৫৩ . এক ব্যক্তি ইদুরের উপদ্রবে নিতান্ত ব্ব্রত হইয়া পড়িয়াছিলেন। লোকে তাহাকে জিজ্ঞাসা করিলঃ তুমি বিড়াল পুষিতেছ না কেন? তিনি বলিলেন $ আমার আশংকা হয় যে, বিড়ালের আওয়াজ শুনিয়া ইদুর প্রতিবেশীর গৃহে চলিয়া যাইবে । তাহা হইলে এই হইবে যে, যাহা আমি নিজের জন্য পছন্দ করি না তাহা তাহার জন্য পছন্দ করিলাম । রাসূলুল্লাহ্ সো) জিজ্ঞাসা করিলেন £ প্রতিবেশীর অধিকার কি, তাহা কি তোমরা জান? (প্রতিবেশীর) অধিকার এই-তোমার নিকট সাহায্য চাহিলে সাহায্য করিবে, ধার করিবে, প্রাণত্যাগ করিলে তাহার জানাযার সঙ্গে যাইবে । আনন্দে অভিনন্দন এবং দুঃখে সমবেদনা জ্ঞাপন করিবে । তোমার গৃহে দেওয়াল উচু করিয়া তাহার বাতাস বন্ধ করিবে না। ফল ক্রয় করিলে তাহাকে পাঠাইয়া দাও। পাঠাইতে না পারিলে গোপন রাখ এবং নিজের সন্তানদিগকে ফল হাতে লইয়া বাহিরে যাইতে দিও না, যেন প্রতিবেশীর ছেলে দুঃখিত না হয়। আর স্বীয় রন্ধনশালায় ধূঁয়া দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিও না; কিন্তু তাহাকেও যদি খাদ্য প্রেরণ কর তেবে ক্ষতি নাই)। হুযুর (সা) বলেন £ তোমরা কি জান, প্রতিবেশীর অধিকার কি ? সেই আল্লাহ্র শপথ যাহার হাতে আমার প্রাণ, প্রতিবেশীর অধিকার সেই ব্যক্তিই প্রদান করিতে পারে যাহার উপর আল্লাহ্ তা'আলা রহমত বর্ষণ করেন। এইগুলি প্রতিবেশীরও অধিকারসমূহের অন্ত্ভুক্ত-নিজ গৃহ হইতে তাহার গৃহের অভ্যন্তরে উকি দিয়া লুকাইয়া দেখিবে না, সে তোমার দেওয়ালের উপর কড়িকাঠ স্থাপন করিলে তাহাকে নিষেধ করিও না এবং তাহার নর্দমা বন্ধ করিও না! তোমার গৃহদ্বারের সম্মুখে সে আবর্জনা ফেলিলে তাহার সহিত ঝগড়া করিও না এবং তাহার যে দোষ শ্রবণ কর তাহা গোপন রাখ। মনে কষ্ট হয়, এমন কোন কথা তাহার নিকট বলিবে না; প্রতিবেশীর সত্রীলাকদের প্রতি দৃষ্টিপাত করিবে না; তাহার দাসীদের প্রতি অধিক দৃষ্টিপাত করিবে না। এইগুলি মুসলমানগণের অধিকারসমূহ হইতে স্বতন্ত্র (অর্থাৎ মুসলমান অমুসলমান নির্বিশেষে সকল প্রতিবেশীর জন্য এই হকসমূহের প্রতি অবশ্যই লক্ষ্য রাখিতে হইবে)। এইগুলি ভালরূপে স্মরণ রাখিও। হযরত আবূ যর (রা) বলেন £ আমার প্রিয় বন্ধু রাসূলে মাকবুল রাসূলুল্লাহ্ (সা) উপদেশ প্রদান করিয়া বলেন যে, যখন তুমি কিছু পাক কর তখন উহাতে অধিক পরিমাণ সুরুয়া রাখ এবং উহা হইতে প্রতিবেশীর অংশ প্রেরণ কর। এক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবৃন মুবারক (র)-কে জিজ্ঞাসা করিল ঃ প্রতিবেশী আমার চাকরের বিরুদ্ধে অভিযোগ করে। বিনা প্রমাণে তাহাকে প্রহার করিলে পাপী হইব। আর প্রহার না করিলে প্রতিবেশী অসন্তুষ্ট হইবে । স্থির করিতে পারিতেছি না এমতাবস্থায় কি করিব। উত্তরে তিনি বলিলেন ঃ অপেক্ষা কর, চাকর এমন কোন অপরাধ করুক, যাহাতে সে শাসনের উপযুক্ত ও দণ্ডনীয় হয়। তৎপর শাসনে একটু বিলম্ব কর যেন প্রতিবেশী [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।