কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ সৌভাগ্যের পরশমণি অনুমতি দিলেন, দু'আর অনুমতি দিলেন না। সন্তানসুলভ ভালবাসা হৃদয়ে উথলিয়া উঠিয়াছে; এইজন্য রোদন করিতেছি।১ ইসলামের দৃষ্টিতে এক মুসলমানের উপর অপর মুসলমানের যে কর্তব্য রহিয়াছে তাহা উপরে বর্ণিত হইল । এতদ্যতীত প্রতিবেশীর প্রতি স্বতন্ত্র কর্তব্য রহিয়াছে। প্রতিবেশীদের প্রতি কর্তব্য ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ কোন প্রতিবেশী এমন যাহার মাত্র একটি অধিকার (হক) আছে; এই প্রতিবেশী কাফির। আর কোন প্রতিবেশী এমন যাহার দুইটি অধিকার আছে; এই প্রতিবেশী মুসলমান এবং কোন প্রতিবেশী এইরূপ যে, তাহার তিনটি অধিকার রহিয়াছে । এইরূপও প্রতিবেশী (মুসলমান) আত্মীয় । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ হযরত জিবরাঈল (আ) সর্বদা আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে উপদেশ দিতেন এমনকি পরিশেষে আমি মনে করিতে লাগিলাম যে, প্রতিবেশী আমার পরিত্যক্ত সম্পত্তির অংশীদার হইবে । হুযূর (সা) বলেন £ যে ব্যক্তি আল্লাহ্‌ ও পরকালের উপর ঈমান আনিয়াছে, তাহাকে বলিয়া দাও, সে যেন স্বীয় প্রতিবেশীর সম্মান করে। হুযূর (সা) বলেন ঃ যে দুইজন পরস্পর অভিযোগকারী কিয়ামত দিবস সর্বপ্রথম (আল্লাহ্র দরবারে) উপস্থিত হইবে, তাহারা দুইজন প্রতিবেশী হইবে । হুযূর (সো) বলেন ঃ যে ব্যক্তি প্রতিবেশীর কুকুরকে টিল মারিয়াছে সে প্রতিবেশীকে কষ্ট দিয়াছে। লোকে রাসূলুল্লাহ্‌ সো)-এর নিকট আরয করিল £ অমুক মহিলা দিবসে (নফল) রোযা রাখে এবং রাব্রিকালে (তাহাজ্জুদ ও নফল) নামায পড়ে । কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয়। হুযূর (সা) বলিলেন $ সে দোযখে যাইবে । হুযূর (সা) বলেন ঃ চন্লিশ বাড়ি পর্যন্ত প্রতিবেশীর অধিকার রহিয়াছে। এই হাদীসের ব্যাখ্যায় হযরত ইমাম যুহরী রর) বলেন ঃ নিজ গৃহের সম্মুখের দিকে চল্লিশ ঘর, পশ্চাৎদিকে চল্লিশ ঘর, ডানদিকে চল্লিশ ঘর এবং বামদিকে চল্লিশ ঘর প্রতিবেশী বলিয়া বুঝিতে হইবে। প্রতিবেশীকে কষ্ট না দিলেই যে তাহার প্রতি কর্তব্য প্রতিপালিত হইল তাহা নহে; বরং তাহাদের সহিত সদ্যবহার, বিপদাপদে সাহায্য এবং উপকার করাও কর্তব্য । কারণ, হাদীস শরীফে বর্ণিত আছে যে, দরিদ্র প্রতিবেশী কিয়ামত দিবস ধনী ব্যক্তির সঙ্গে ঝগড়া করিবে এবং বলিবে ঃ ইয়া আল্লাহ্‌! তাহাকে জিজ্ঞাসা করুন, সে আমার মঙ্গল করে নাই কেন এবং আমাকে তাহার গৃহে গমন করিতে দেয় নাই কেন। ১. ইহা আগের ঘটনা। ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রার্থনায় হুযূরের মাতাপিতা উভয়েই ক্ষণিকের জন্য জীবিত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছিলেন এবং পরক্ষণে মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন। অতএব প্রমাণিত হইল যে, তাহারা আল্লাহ্র ক্ষমার পাত্র হইয়াছেন। “সীরাতে শামী" গ্রন্থে ইহা বর্ণিত আছে। তদুপরি হযরত জালালুদ্দীন সুযুতী (র) রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাতাপিতা মু'মিন হওয়ার বিষয় বর্ণনা করিয়া একটি স্বতন্ত্র পুস্তক রচনা করিয়াছেন। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।