সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১৫১ জানাযার সহিত গমনের নিয়ম 8 জানাযার সহিত গমনকালে নীরব থাকিবে, হাসিবে না। উপদেশ গ্রহণ করিবে, নিজ মৃত্যুর কথা ম্মরণ করিবে। হযরত আমাশ (রা) বলেন ঃ যখন আমরা জানাযার অনুগমন করিতাম তখন বুঝিতাম না যে, কাহার নিকট শোক প্রকাশ করিব । কারণ, প্রত্যেককে অন্যজন হইতে অধিক বিষণ্ন বলিয়া মনে হইত। কতিপয় লোক এক মৃতের জন্য শোক প্রকাশ করিতেছিল। ইহা দেখিয়া এক বুযর্গ বলিলেন £ নিজের চিন্তা কর। কারণ, মৃত ব্যক্তি তিনটি বিপদ কাটাইয়া গিয়াছে । সে (১) মালাকুল মওতের চেহারা দর্শন করিয়াছে, (২) মৃত্যু-যন্ত্রণা ভোগ করিয়াছে এবং (৩) অন্তিমকালের ভীতি অতিক্রম করিয়াছে। রাসূলুল্লাহ্ (সা) বলেন $ তিনটি বস্তু মৃত ব্যক্তির পশ্চাতে গমন করে- €১) বন্ধু-বান্ধব, (২) ধন-সম্পদ ও (৩) আমল কের্ম)। বন্ধু-বান্ধব ও ধন-সম্পদ তো ফিরিয়া আসে, আমল তাহার সঙ্গে থাকিয়া যায়। ভ্রয়োবিংশ কর্তব্য 8 কবর যিয়ারতে যাওয়া, মৃতদের জন্য মাগফিরাতের দু'আ করা এবং নিজে উপদেশ গ্রহণ করা । চিন্তা করিবে, এই সকল লোক আমার পূর্বে ইহলোক ত্যাগ করিয়াছে । আমাকেও অতিসত্বর যাইতে হইবে এবং মাটির নিচে শয়ন করিতে হইবে। হযরত সুফিয়ান সওরী (র) বলেন £ যে ব্যক্তি কবরকে অধিক স্মরণ করিবে তাহার কবর বেহেশেতের উদ্যানসমূহের একটি উদ্যান হইবে। আর যে ব্যক্তি কবরকে ভুলিয়া যাইবে তাহার কবর দোযখের গহ্বরসমূহের একটি গহ্বর হইবে । হযরত রাবী” ইব্ন খসীম (র) তাবেঈগণের মধ্যে একজন বুযর্ণ ছিলেন । তাহার মাযার তৃষ নগরে অবস্থিত। তিনি স্বীয় বাসগৃহে একটি কবর খনন করিয়া লইয়াছিলেন। যখনই আন্লাহ্র স্মরণ হইতে তাহার মনে কথঞ্চিত উদাসীনতা উপলব্ধি করিতেন তখনই তিনি কবরে যাইয়া শয়ন করিতেন। কিছুক্ষণ পর বলিতেন ঃ ইয়া ইলাহী! আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ কর যাহাতে আমি নিজে পাপসমূহের সংশোধন ও প্রায়াশ্চিত্ত করিয়া লইতে পারি। তৎপর কবর হইতে উঠিয়া বলিতেন ঃ হে রাবী“! আল্লাহ্ তোমাকে পুনরায় দুনিয়াতে পাঠাইয়াছেন। যত্মবান হও সেই সময়ের পূর্বে যখন তুমি আর দুনিয়ায় আগমনের অনুমতি পাইবে না। হযরত উমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্ সো) কবরস্থানে গমনপূর্বক একটি কবরের নিকট বসিলেন এবং খুব ক্রন্দন করিলেন ঃ আমি হুযুরের নিকট ছিলাম । আমি নিবেদন করিলাম ইয়া রাসূলুল্লাহ্ (সা)! আপনি রোদন করেন কেন ? হুযুর (সা) বলিলেন, ইহা আমার আম্মার কবর । আমি তাহার কবর যিয়ারত করিতে এবং তাহার জন্য ক্ষমা চাহিতে আল্লাহ্র অনুমতি প্রার্থনা করিয়াছিলাম.। আল্লাহ্ কবর যিয়ারতের [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।