কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ সৌভাগ্যের পরশমণি রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ গৃহে প্রবেশকালে সালাম কর এবং বাহির হওয়ারকালেও সালাম কর। পূর্বের সালাম পরের সালাম অপেক্ষা উৎকৃষ্ট নহে। হুযূর (সা) বলেন ঃ দুই মুসলমান যখন পরস্পর মুসাফাহা করে তখন সত্তরটি রহমত তাহাদের মধ্যে ভাগ করিয়া দেওয়া হয়। তন্মন্ধে যে ব্যক্তি অধিকতর প্রফুল্নবদনে মিলিত হয় তাহার অংশে উনসত্তরটি রহমত পড়ে । আর যখন দুইজন মুসলমান পরস্পর সালাম করে তখন একশতটি রহমত তাহাদের মধ্যে ভাগ করিয়া দেওয়া হয়। যে ব্যক্তি অগ্রে সালাম করে তাহার ভাগে নব্বইটি এবং যে ব্যক্তি সালামের জওয়াব দেয় তাহার ভাগে দশটি রহমত পড়ে। বুষর্গগণের হস্ত চুম্বন করা সুন্নত। হযরত আবু উবায়দা ইব্‌ন জাররাহ (রো) আমীরুল মুমেনীন হযরত উমর ফারুক (রা) হস্ত চুম্বন করিয়াছিলেন । হযরত আনাস (রা) বলেন ঃ আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে জিজ্ঞাসা করিলাম আমরা কোন বন্ধুর নিকট .গমন করিলে (তাহার সম্মানার্থে মস্তক অবনত করতঃ) পৃষ্ঠদেশ বাকাইব কি? হুযূর (সা) বলিলেন-না। আমি আবার নিবেদন করিলাম তাহার হস্ত চুষ্বন করিব কি? হুযূর (সা) বলিলেন-না। আবার নিবেদন করিলাম-মুসাফাহা করিব কি? হুযূর (সা) বলিলেন -হ্যা। কিন্তু কোন প্রাপ্তবয়স্ক বন্ধু বিদেশ ভ্রমণ হইতে প্রত্যাবর্তন করিলে তাহাকে চুম্বন ও আলিঙ্গন করা সুন্নত। রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মানার্থে কেহ দপ্তায়মান হইলে তিনি সত্তৃষ্ট হইতেন না। হযরত আনাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) অপেক্ষা অধিক প্রিয় আমাদের আর কেহ ছিলেন না। তাহার (সম্মানের) জন্য আমরা দপ্ডায়মান হইতাম না। আমরা জানিতাম এই কার্ষে তিনি অসন্তুষ্ট হইতেন। কিন্তু যেখানে দীড়াইবার প্রথা হইয়া গিয়াছে, সেখানে সোজা দীড়াইয়া সম্মান প্রদর্শনে কোন ক্ষতি নাই । কাহারও সম্মুখে জোড়হস্তে দণ্ডায়মান হওয়া নিষিদ্ধ । রাসূলুল্নাহ্‌ (সা) বলেন ঃ লোক তাহার সম্মুখে জোড়হস্তে দীড়াইয়া থাকুক আর সে নিজে বসিয়া থাকুক, ইহা যে ব্যক্তি পছন্দ করে, তাহাকে বলিয়া দাও, সে যেন দোযখে নিজের স্থান করিয়া লয় । বিংশতি কর্তব্য ঃ হাচিদাতার উত্তর দেওয়া । হযরত ইব্ন মাসউদ (রা) বলেন £ রাসূলুল্লাহ্‌ (সা) আমাদিগকে শিক্ষা দিয়াছেন--হাঁচিদাতা “আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন" বলিবে ও শ্রবণকারী “ইয়ারহামুকাল্লাহ' বলিবে এবং আবার সেই ব্যক্তি (হাঁচিদাতা) “ইয়ারহামুকাল্লাহ লী ওয়ালাকুম বলিবে। কিন্তু যে ব্যক্তি হাচির পর “আল্হামদুলিল্লাহ' বলিবে না সে *ইয়ারহামুকান্লাহ' দু'আ পাওয়ার অধিকারী হইবে না। রাসূলুল্লাহ্‌ (সা) হাচি দিবার আওয়ায দমন করিয়া অনুচ্চস্বর হাচিতেন এবং হাচির সময় মুখের উপর হাত রাখিতেন। পায়খানা বা প্রস্রাব করিবার সময় কাহারও হাঁচি [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।