১৪৬ সৌভাগ্যের পরশমণি হাদীস শরীফে বর্ণিত আছে যে, অশ্নীলভাষী লোকদের কটুবাক্য হইতে নিজের মান-সন্ত্রম রক্ষার জন্য ব্যয় করা হয় তাহা সদ্কার মধ্যে গণ্য । হযরত আবু দারদা (রা) বলেন ঃ এমন অনেক লোক আছে যাহাদের সম্মুখে আমরা প্রফুল্ল বদনে থাকি। কিন্তু আমাদের অন্তর তাহাদিগকে লানত করিতে থাকে । সপ্তদশ কর্তব্য £ দরিদ্রগণের সহিত সঙ্গদান করা ও তাহাদের সহিত বন্ধুত্ রাখা এবং আমীরদের সহিত সংসর্গ পরিত্যাগ করা । রাসূলুল্লাহ্ সো) বলেন $£ মৃতদের নিকটে বসিও না। সাহাবায়ে কিরাম (রো) নিবেদন করিলেন £ ইয়া রাসূলুল্লাহ! তাহারা কে ? হুযূর (সা) বলেন £ আমীর লোক হযরত সুলাইমান (আঁ) স্বীয় রাজ্যের যেখানে দরিদ্র লোক দেখিতে পাইতেন সেখানেই তাহাদের সহিত বসিয়া পড়িতেন এবং বলিতেন £ মিসকীন মিসকীনগণের পারে বসিল! হযরত ঈসা (আ)-কে “ইয়া মিসকীন' বলিয়া সম্বোধন করিলে তিনি যত স্তুষ্ট হইতেন অপর কোন নামেই তত সন্তুষ্ট হইতেন না। রাসূলুল্লাহ (সা) দু'আ করিতেন $ ইয়া আল্লাহ্! আমাকে আজীবন মিসকীন রাখিও। যখন আমাকে মৃত্যু দান করিবে, মিসকীন অবস্থায় মৃত্যু দান করিও। আর যখন পুনরুথান করিবে, মিসকীনদের সঙ্গে আমাকে পুনরুথান করিও । হযরত মূসা (আ) নিবেদন করিলেনঃ ইয়া আল্লাহ্! কোথায় তোমাকে অন্বেষণ করিব ? উত্তর আসিল ঃ ভগ্নহদয় লোকদের নিকট | অষ্টাদশ কর্তব্য $ মুসলমানের মন সন্তুষ্ট করিতে ও তাহাদের অভাব মোচন করিতে চেষ্টা করা। রাসূলুল্লাহ্ (সা) বলেন £ যে ব্যক্তি কোন মুসলমানের অভাব মোচন করিল সে যেন সমস্ত জীবন আল্লাহ্র খেদমত করিল। হুযূর (সা) বলেন ঃ যে ব্যক্তি কোন মুসলমানের চক্ষু উজ্ভ্বল করিবে কিয়ামত দিবস আল্লাহ্ তাহার চক্ষু উজ্জ্বল করিবেন। হুযুর সো) আরও বলেন ঃ যে ব্যক্তি দিবাভাগে বা রাব্রিকালে এক ঘন্টা সময় কোন মুসলমানের অভাব মোচনের জন্য ব্যয় করে, তাহার অভাব মোচন হউক, বা না হউক এই এক ঘণন্টাকাল তাহার জন্য দুই মাস মসজিদে অবস্থানপূর্বক একমাত্র আল্লাহ্র ইবাদতে লিপ্ত থাকা অপেক্ষা উত্তম। হুযূর (সা) বলেন ঃ যে ব্যক্তি কোন বিষ লোককে শান্তি প্রদান করে বা অত্যাচারিত লোককে অত্যাচার হইতে রক্ষা করে, আল্লাহ্ তাহাকে তিয়ান্তরটি ক্ষমা প্রদান করিবেন । হুযুর (সা) বলেন £ তোমরা আপন ভাইকে সাহায্য কর; সে অত্যাচারী হউক কিংবা অত্যাচারিত হউক । সাহাবায়ে কিরাম (রা) নিবেদন করিলেন ঃ ইয়া রাসূলুল্লাহ! অত্যাচারী হইলে তাহাকে কিরূপে সাহায্য করিবে? হুযূর (সা) বলেনঃ কোন মুসলমানের মন সন্তুষ্ট করা অপেক্ষা কোন ইবাদতই আল্লাহ্র নিকট অধিক পছন্দনীয় নহে। হুযূর (সা) বলেন £ দুইটি স্বভাব অপেক্ষা নিকৃষ্ট পাপ আর নাই। আল্লাহ্র সহিত শরীক করা এবং মানুষকে কষ্ট দেওয়া ৷ আর [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।