কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১৪৫ আরও বলেন £ কোন সদকা মৌখিক সদৃকা অপেক্ষা উৎকৃষ্ট নহে। নিবেদন করা হইল £ ইয়া রাসূলুল্লাহ! মৌখিক সদ্কা কি ? হুযুর (সা) বলিলেন ঃ সেই সুপারিশ যাহা কাহারও প্রাণরক্ষা করে, কাহারও উপকার করে অথবা কাহাকেও কষ্ট হইতে রক্ষা করে। পঞ্চদশ কর্তব্য 8 কোন মুসলমানের অনুপস্থিতিতে কেহ তাহাকে গালি দিতে আরন্ত করিলে এবং তাহার ধন-সম্পত্তি কিংবা মান-সন্ত্রম নষ্ট করিতে উদ্যত হইলে তাহার স্থলবর্তাঁ হইয়া তাহার পক্ষ হইতে প্রতিউত্তর প্রদান করা ও তাহাকে অত্যাচার-উৎপীড়ন হইতে রক্ষা করা । রাসূলুন্নাহ সো) বলেন ৪ যে স্থানে কেহ কোন মুসলমানকে গালি দেয় এবং তাহকে অপমান করিবার প্রয়াস পায় সেখানে যে ব্যক্তি উক্ত মুসলমানের সাহায্য করিবে আল্লাহ্‌ উক্ত সাহাষ্যকারীকে এমন স্থানে সাহায্য করিবেন, যেখানে সে সাহায্যের জন্য একান্তভাবে মুখাপেক্ষী হইবে । আর কেহ কোন মুসলমানকে অপমান করিতে উদ্যত হইলে যে মুসলমান তাহার সাহায্য করে না আল্লাহ্‌ এইরূপ ব্যক্তিকে এমন স্থানে অপমানিত ও ধ্বংস করিবেন যে স্থানে সাহায্যের জন্য সে নিতান্ত প্রত্যাশী হইয়া থাকিবে । ষোড়শ কর্তব্য ঃ ঘটনাচক্রে কোন অসৎ লোকের সংসর্গে আবদ্ধ হইয়া পড়িলে অব্যাহতি হওয়া না পর্যন্ত তাহার সহিত শিষ্টাচার রক্ষা করিয়া চলা এবং সামনাসামনি তাহার সহিত কঠোর ও কর্কশ ব্যবহার না করা। হযরত ইব্‌ন আব্বাস (রা) 07215 “--তাহারা ভাল দ্বারা মন্দের প্রতিশোধ করিয়া থাকে।” আয়াতের তফসীরে সালাম ও ভদ্র ব্যবহার দ্বারা অসত্যের প্রতিদান দেওয়াকে বুঝাইয়াছেন। হযরত আয়েশা রো) বলেন £ এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবার শরীফে হাযির হওয়ার অনুমতি চাহিল। হুযুর (সা) বলিলেন £ তাহাকে অনুমতি দাও । আর এই লোকটি তাহার কওমের মধ্যে অত্যন্ত অসৎ! সেই ব্যক্তি দরবারে আগমন করিলে হুযূর (সা) তাহার সহিত এমন ব্যবহার করিলেন যাহাতে তাহাকে হুযূরের নিকট খুব মর্যাদাবান বলিয়া আমার মনে হইল । লোকটি বাহির হইয়া গেলে আমি নিবেদন করিলাম £ ইয়া রাসূলুল্লাহ (সা)! আপনি অসৎ লোকটিকে অসৎ বলিয়াও বর্ণনা করিলেন, আবার তাহার এত খাতিরও করিলেন । হুযূর (সা) বলিলেন £ হে আয়েশা রো)! কিয়ামত দিবস সেই ব্যক্তি আল্লাহ্‌র নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট হইবে যাহার ক্ষতির আশংকায় লোকে তাহাকে খাতির করিয়া থাকে । ১০ _ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।