পানাহার ১৯ মেহমানদারী না করিয়া তাহাদের জন্য রাখিয়া দিবে । এক ব্যক্তি হযরত আলী (রা) কে দাওয়াত করিতে চাহিলে তিনি বলিলেন, “তিনটি শর্ত মানিয়া তোমার দাওয়াত গ্রহণ করিব । প্রথম, আমার জন্য বাজার হইতে কিছুই ক্রয় করিয়া আনিবে না। দ্বিতীয়, গৃহে যাবতীয় বস্তু যাহা যে স্থানে আছে আমার সম্মানার্থ তাহার কিছুই সরাইবে না। তৃতীয়, খাদ্যদ্রব্য হইতে পরিবারবর্ণের সকলের পূর্ণ অংশ রাখিবে।” হযরত ফুযাইল (র) বলেন, “আয়োজনের বাড়াবাড়ির দরুনই লোকের মধ্যে পরম্পর বন্ধুত্্ বিচ্ছেদ ঘটিয়াছে। এই বাড়াবাড়ি উঠিয়া গেলেই পুনরায় তাহারা পরস্পর মিলিত হইতে পারে ।” এক ব্যক্তি তাহার জনৈক বুযর্গ বন্ধুর আগমনে আড়ম্বরের সহিত আহারের আয়োজন করিল । বুযর্গ বলিলেন £ “তুমি একাকী তো এরূপ আড়ম্বরপূর্ণ খাদ্য আহার কর না, আর আমিও একাকী এরূপ আড়ম্বরপূর্ণ খাদ্য আহার করি না। সুতরাং আমরা দুইজনই যখন একত্রিত হইয়াছি তখন এরূপ আড়ম্বরের প্রয়োজন কি? হয় তুমি আড়ম্বর পরিত্যাগ কর, না হয় আমি তোমার বাড়ি আসা বন্ধ করি।” হযরত সালমান (রো) বলেন যে, রাসূলে মক্বুল (সা) তাহাকে বলিয়াছেন, মেহমানদের আগমনে আহারের আয়োজনে অতিরিক্ত বাড়াবাড়ি করিও না; যাহা কিছু প্রস্তুত থাকে তাহা মেহমানের সম্মুখে হাজির করিতে দ্বিধাবোধ করিও না। হযরত সাহাবায়ে কিরাম (রা) একে অন্যের সম্মুখে রুটির টুকরা ও শুঙ্ক খুরমা রাখিয়া বলিতেন, “জানি না, সেই ব্যক্তিই অধিক পাপী যে উপস্থিত খাদ্য-দ্রব্যকে অকিঞ্চিতকর মনে করিয়া বন্ধুর সম্মুখে হাজির করে না-- না সেই ব্যক্তি অধিক পাপী, যে বন্ধু কর্তৃক উপস্থাপিত খাদ্য-দ্রব্যকে নগণ্য জ্ঞানে ঘৃণা করে।” হযরত ইউনুস (আ) রুটির টুকরা ও গৃহজাত শাকসজির তরকারি বন্ধুদের সম্মুখে স্থাপনপূর্বক বলিতেন, “খাদ্যের আয়োজনে বাড়াবাড়িকারীদের উপর আল্লাহ্ লানত না করিলে আমি বাড়াবাড়ি করিতাম।” একদা কতিপয় বিবদমান ব্যক্তি তাহাদের বিবাদ মীমাংসার জন্য হযরত যাকারিয়া (আ) কে মধ্যস্থ মানিয়া তাহার বাড়িতে গমন করতঃ দেখিতে পাইল যে, তিনি গৃহে উপস্থিত নাই। তাহারা তীহার গৃহে এক পরমা সুন্দরী মহিলা দেখিতে পাইল । ইহাতে তাহারা বিস্মিত হইল যে, তিনি পয়গান্বর হইয়াও এমন পরমা সুন্দরী মহিলার সহিত আমোদ-প্রমোদ করেন! তাহারা তাহার অন্বেষণে বাহির হইয়া দেখিতে পাইল যে, তিনি একস্থানে মজুরি খাটিতে গিয়াছেন। সেই সময় তিনি আহার করিতেছিলেন। তাহাদের সহিত তাহার বাক্যালাপ হইল । কিন্তু তাহার সহিত আহার করিবার জন্য তিনি তাহাদিগকে সমাদর করিলেন না । কর্মশেষে বাড়ি ফিরিবার সময় পাদুকা খুলিয়া তিনি নগ্নপদে চলিতে লাগিলেন । এই তিন ব্যাপারে তাহারা আশ্চর্য বোধ করিয়া উহার কারণ জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন, “ধর্ম রক্ষার জন্য আমি সুন্দরী মহিলা বিবাহ করিয়াছি যেন আমার চক্ষু ও অন্তর অন্যত্র কোন সুন্দরী মহিলাদের প্রতি আকৃষ্ট না [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।