কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ সৌভাগ্যের পরশমণি আল্লাহ্‌ তা“আলার সম্মুখে নতজানু হইয়া থাকিবে । তাহাদের একজন বলিবে ঃ ইয়া আল্লাহ্‌! এই ব্যক্তি আমার উপর অত্যাচার করিয়াছে; ইহার বিচার করুন। বিবাদীকে আল্লাহ বলিলেন $ তাহার প্রাপ্য দিয়া দাও। সে (বিবাদী) নিবেদন করিবেঃ ইয়া আল্লাহ! আমার সমস্ত পৃণ্য তো অন্য দাবীদারগণ লইয়া গিয়াছে। আমার নিকট এখন কিছু নাই। বাদীকে আল্লাহ্‌ বলিবেন £ এখন তুমি কি করিবে ? তাহার নিকট তো কোন নেকী নাই। বাদী বলিবে £ আমার গুনাহ্‌ তাহাকে অর্পণ করুন । তখন বাদীর গুনাহ বিবাদীর মাথায় চাপাইয়া দেওয়া হইবে। কিন্ত ইহাতেও বাদীর প্রাপ্য আদায় হইবে না। এতটুকু বলিয়া রাসূলুল্লাহ্‌ (সা) রোদন করিলেন এবং বলিলেন ঃ ইহাই একটি ভীষণ দিন, যখন প্রত্যেকে স্বীয় পাপের বোঝা দূরে সরাইতে চাহিবে (অতঃপর পূর্বের কথা আরঞ্ু করিয়া হুযুর বলিলেন) £ সেই সময় পরম করুণাময় আল্লাহ্‌ বলিবেন ঃ মস্তক উত্তোলন কর; বলত তুমি কি দেখিতেছ ? সে নিবেদন করিবে ঃ ইয়া আল্লাহ! রৌপ্যনির্মিত নগর দেখিতেছি। ইহাতে মহামূল্য রত ও মণিমুক্তা খচিত স্বর্ণের প্রাসাদসমূহ দৃষ্টিগোচর হইতেছে। হিয়া আল্লাহ্‌) কোন নবী, শহীদ কিংবা সিদ্দীক কি ইহার অধিকারী ? আল্লাহ্‌ বলিবেন £ যে ব্যক্তি ইহার মূল্য দিবে সেই ইহার মালিক হইবে । বাদী নিবেদন করিবে । £ হে বিশ্বপ্রভু! ইহার মূল্য কাহারও পক্ষে দেওয়া সম্ভব ? আল্লাহ্‌ বলিবেন £ তুমি দিতে পার। বাদী বলিবে ঃ ইয়া আল্লাহ্‌! কিরূপে দিতে পারি? উত্তর হইবে ঃ তুমি তোমার এই ভ্রাতার অপরাধ ক্ষমা করিয়া দিলে ইহার মূল্য দেওয়া হইল। বাদী (আনন্দে) আত্মহারা হইয়া নিবেদন করিবে ঃ হে করুণাময়! আমি তাহার অপরাধ ক্ষমা করিয়া দিলাম । তখন আদেশ হইবে £ উঠ ও তাহার হস্ত ধারণ কর এবং তোমরা উভয়ে বেহেশতে চলিয়া যাও। এতটুকু বলিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ আল্লাহকে ভয় কর এবং মানুষের মধ্যে পরস্পর সন্ধি করিয়া দাও। কারণ, আল্লাহ কিয়ামত দিবস মুসলমানদের মধ্যে সন্ধি করিয়া দিবেন। দ্বাদশ কর্তব্য ৪ মুসলমানের সকল ক্রটি ও গোপনীয় দোষ গোপন রাখা । কারণ, হাদীস শরীফে বর্ণিত আছে যে, যে ব্যক্তি এই জগতে মুসলমানগণের দোষ-ক্রুটি গোপন রাখিবে, কিয়ামত দিবস আল্লাহ্‌ তাহার গুনাহ্গুলি গোপন রাখিবেন। হযরত আবৃবকর রো) বলেন £ আমি যখন কাহাকেও গ্রেফতার করি, সে চোরই হউক কিংবা শরাব-খোরই হউক, তখন আমি এই আশা পোষণ করিয়া থাকি যে, আল্লাহ্‌ যেন তাহার অশ্লীল পাপ গোপন রাখেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ হে লোকগণ! তোমরা কেবল মুখে কালেমা পড়িয়া ঃ এখনও তোমাদের অন্তরে ঈমান আসে নাই। লোকদের গীবত (পরোক্ষ নিন্দা) করিও না, তাহাদের গোপনীয় দোষ-ক্রুটি অনুসন্ধান করিও না। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-ত্রটি ব্যক্ত করে, আল্লাহ্‌ তাহার দোষ-ক্রুটি ব্যক্ত করিয়া দেন যাহাতে সে অপদস্ত হয়, যদিও তাহার গৃহে হউক। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।