কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১৪১ নবম কর্তব্য ঃ কোন মুসলমানের সহিত প্রতিজ্ঞা ভঙ্গ না করা । হাদীস শরীফে বর্ণিত আছে যে, তিনটি দোষ যাহার মধ্যে আছে সে ব্যক্তি যদিও নামায পড়ে এবং রোযা রাখে তথাপি সে মুনাফিক । তিনটি দোষ এই £ (১) মিথ্যা বলা, (২) প্রতিজ্ঞা ভঙ্গ করা এবং (৩) আমানত খেয়ানত করা । দশম কর্তব্য £ প্রত্যেককে তাহার পদমর্যাদা অনুযায়ী সম্মান করা৷ যে ব্যক্তি সমাজে সম্মানিত তাহাকে যথেষ্ট সম্মান করিবে । কোন ব্যক্তিকে আড়ম্বরপূর্ণ পরিচ্ছদে অশ্বে আরোহিত এবং পরিপাটিপূর্ণ অবস্থায় দেখিলে বুঝিতে হইবে, তিনি একজন উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তি । হযরত আয়েশা (রা) এক সফরে আহারে বসিয়াছেন। এমন সময় এক ফকীর আসিয়া উপস্থিত হইলে তিনি বলিলেন ঃ তাহাকে একটি রুটি দিয়া দাও। কিন্তু তখনই এক অশ্বারোহী আসিয়া উপস্থিত হইলে তাহাকে ডাকিয়া বসাইতে বলিলেন। উপস্থিত লোকগণ বলিলেন ৪ আপনি ফকীরকে ত্যাগ করিয়া আমীরকে ডাকিয়া আনিলেন! হযরত আয়েশা (রো) বলিলেন £ আল্লাহ্‌ প্রত্যেককে ভিন্ন ভিন্ন মর্যাদা দান করিয়াছেন। সেই মর্যাদার প্রাপ্য হক পালনের প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। ফকীর এক রুটিতেই সন্তুষ্ট হইয়া থাকে, আমীরের সহিত এইরূপ আচরণ সমীচীন নহে। তাহার সহিত এইরূপ ব্যবহার করিতে হইবে যাহাতে তিনি সন্তুষ্ট হন। হাদীস শরীফে আছে ৪ কোন সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তি তোমার নিকট আগমন করিলে তাহার সম্মান কর। রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবার শরীফে কোন সম্মানী ব্যক্তি আগমন করিলে তিনি তাহাদিগকে নিজের পবিত্র চাদর পাতিয়া বসাইতেন। তাহার বৃদ্ধা দুধ মাতা একদা তাহার নিকট আগমন করিলে তিনি তাহাকে নিজের চাদর বিছাইয়া বসিতে দিলেন এবং বলিলেন ঃ মারহাবা, মাতঃ আপনার যাহা ইচ্ছা বলুন, আমি প্রদান করিব। তৎপর গনীমতের মালের যে অংশ তিনি পাইয়াছিলেন তাহা সম্পূর্ণ তাহাকে প্রদান করিলেন। পুণ্যশীলা ভাগ্যবতী মহিলা উহা হযরত উসমান (রা)-র নিকট এক লক্ষ দিরহাম মূল্যে বিক্রয় করিয়া ফেলিলেন। একাদশ কর্তব্য ৪ মুসলমানদের মধ্যে পরস্পর বিবাদ-মীমাংসা করিয়া দেওয়ার চেষ্টা করা । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ কোন কার্য রোযা, নামায ও সাদৃকা হইতে উত্তম, আমি তোমাদিগকে বলিয়া দিব কি ? লোকে নিবেদন করিল £ অনুগ্রহপূর্বক বলুন। তিনি বলিলেন $ মুসলমানদের মধ্যে পরস্পর ঝগড়া-বিবাদ হইলে) মীমাংসা করিয়া দেওয়া। হযরত আনাস (রা) বলেন যে, একদা রাসূলুল্লাহ্‌ সো) বসিয়া নিজে নিজে হাসিতে ছিলেন। হযরত উমর (রো) তখন নিবেদন করিলেন 8 আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হউক, হুযুরের হাসিবার কারণ জানিতে পারি কি ? হুযূর বলিলেন ঃ কিয়ামত দিবস আমার উন্মতের মধ্য হইতে দুই ব্যক্তি মহাপ্রতাপশালী [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।