কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ সৌভাগ্যের পরশমণি রাসূলুল্লাহ সো)-এর সহিত আলাপ করিলে তিনি সম্পূর্ণরূপে তাহার দিকে মনোনিবেশ করিতেন ও কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি ধৈর্য ধারণ করিয়া থাকিতেন। সপ্তম কর্তব্য ঃ বয়োজ্যেষ্ঠগণকে সম্মান ও কনিষ্ঠগণকে ন্নেহ করা । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ যে ব্যক্তি বয়োজ্যেষ্ঠগণকে সম্মান করে না এবং কনিষ্ঠদিগকে দয়া ও ন্নেহ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নহে। কারণ, শুভ্র কেশের প্রতি সম্মান আল্লাহ্‌র প্রতি সম্মান। তিনি আরও বলেনঃ যে যুবক বয়োজ্যেষ্ঠগণের সম্মান করে, আল্লাহ্‌ সে যুবকগণকে তাহার বার্ধক্যের সময় তাহাদের প্রতি সম্মান প্রদর্শনের তওফীক প্রদান করিবেন । ইহা দীর্ঘায়ুর শুভ সংবাদ । বয়োজ্যেষ্ঠগণের প্রতি যুবকের সম্মান প্রদর্শন প্রমাণ করে যে, সে যুবকও দীর্ঘায়ু লাভ করিবে এবং বয়োজ্যেষ্ঠগণের প্রতি সে যে সম্মান প্রদর্শন করিত, উহার উত্তম বিনিময় পাইবে । রাসূলুল্লাহ্‌ (সা) সফর হইতে ফিরিয়া আসিলে সাহাবায়ে কিরাম (রো) তাহাদের অল্প বয়স্ক ছেলেদিগকে লইয়া তাহার খিদমতে হাজির হইতেন। তিনি বালকদিগকে স্বীয় বাহনের উপর উঠাইয়া কাহাকেও সম্মুখে বসাইতেন, কাহাকেও পিছনে বসাইতেন। সম্মুখের বালক গর্ব করিয়া বলিতঃ দেখ, রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে সম্মুখে বসাইয়াছেন এবং তোমাকে পশ্চাতে বসাইয়াছেন। নামকরণ ও দু'আর জন্য একটি শিশু ছেলেকে রাসূলুল্সাহ্‌ (সা)-এর খেদমতে হাজির করা হইল। তিনি শিশুটিকে কোলে তুলিয়া লইলেন। এরূপ স্থলে যদি কোন শিশু তাহার পবিত্র ক্রোড়ে পেশাব করিতে আর্ত করিত, তখন তাহাকে বাধা দিয়া বলিতেন $ তাহাকে এই অবস্থায় থাকিয়া পেশাব করিতে দাও । তাহার পেশাব বন্ধ করিও না। শিশুর অভিভাবকের সম্মুখে তিনি সেই পেশাবযুক্ত কাপড় ধৌত করিতেন না। কারণ, হয়ত সে মনে কষ্ট পাইতে পারে । লোকটি বাহির হইয়া গেলে তিনি উহা ধুইয়া লইতেন। শিশু ছেলে দুপ্ধপোষ্য হইলে তাহার পেশাবযুক্ত বন্ত্র তিনি হালকাভাবে ধৌত করিতেন। অষ্টম কর্তব্য ঃ সকল মুসলমানের সহিত প্রফুল্ু বদনে সাক্ষাত করা এবং তাহাদের সহিত প্রফুল্প থাকা । রাসূলুল্লাহ্‌ (সো) বলেন £ আল্লাহ্‌ প্রফুল্পবদন ও সরলচিত্ত ব্যক্তিকে ভালবাসেন। তিনি আরও বলেন ঃ যে নেক কার্ষের দরুন পাপ মার্জনা করা হয় উহা সরল ব্যবহার, প্রফুন্রবদন ও মিষ্ট ভাষণ। হযরত আনাস রো) বলেন যে, এক গরীব স্ত্রীলোক রাসূলুল্লাহ্‌ (সা)-এর পথরোধ করিয়া দীড়াইয়া নিবেদন করিলঃ আপনার খেদমতে আমার কিছু বলিবার আছে। হুযুর বলিলেন £ এই গলির মধ্যে যেখানে ইচ্ছা বসিয়া পড়, আমিও বসিব। স্ত্রীলোকটি একস্থানে বসিল, হুযুরও বসিলেন। তাহার সকল বক্তব্য শেষ না করা পর্যস্ত তিনি তথায় বসিয়া রহিলেন। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।