কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১৩৯ ঘটিয়াছে যে, যেন কাহারও কষ্ট না হয় এইজন্য সে রাস্তা হইতে একটি বৃক্ষ কাটিয়া ফেলিয়াছিল। তৃতীয়ত কর্তব্যঃ কাহারও সহিত অহংকার না করা । কারণ অহংকারকারিগণকে আল্লাহ্‌ পছন্দ করেন না। রাসূলুল্লাহ (সা) বলেন £ বিনয়ী হওয়ার জন্য আমার প্রতি ওহী অবতীর্ণ হইয়াছে যেন কেহই কাহারও উপর অহংকার না করে। এই জন্য রাসূলুল্লাহ (সা) বিধবাগণ ও মিসকীনদের নিকট গমন করিতেন এবং তাহাদের অভাব পূরণ করিতেন। ফলকথা, কাহারও প্রতি অবজ্ঞার দৃষ্টিতে দেখা উচিত নহে। সম্ভবতঃ সে ব্যক্তি আল্লাহ্‌র একজন প্রিয়পাত্র ৷ কিন্তু তুমি তাহা জান না। আল্লাহ্‌ তাহার অনেক প্রিয়পাত্রকে গোপন রাখিয়াছেন যেন লোকজন তাহাদের সহিত মেলামেশা করিতে না পারে। চতুর্থ কর্তব্য ঃ কোন মুসলমান সমন্বন্ধে পরোক্ষ নিন্দুকের কথায় কর্ণপাত না করা। কারণ সংলোকের কথা শ্রবণ করা উচিত। পরোক্ষ নিন্দাকারী ফাসিক। হাদীস শরীফে আছে যে, কোন পরোক্ষ নিন্দাকারী বেহেশৃতে প্রবেশ করিবে না। যে ব্যক্তি তোমার সম্মুখে অপরের নিন্দা করে, সে অপর লোকের নিকট তোমারও দুর্ণাম করিবে । পরোক্ষ নিন্দুক হইতে দূরে থাকিবে এবং তাহাকে মিথ্যাবাদী বলিয়া জ্ঞান করিবে। পঞ্চম কর্তব্য £ তিনদিনের অধিক কোন প্রিয়জনের সহিত কথাবার্তা বন্ধ না রাখা । কারণ রাসূলুল্লাহ (সা) বলেন যে, তিনদিনের অধিক কোন মুসলমান ভ্রাতার সহিত কথাবার্তা বন্ধ রাখা দুরস্ত নহে। তাহাদের মধ্যে যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে ব্যক্তিই উত্তম। হযরত ইক্রামা রো) হইতে বর্ণিত আছে যে, আল্লাহ হযরত ইউসুফ আ) কে বলেন ঃ আমি তোমার নাম ও মর্যাদা এই জন্য বৃদ্ধি করিয়াছি যে, তুমি তোমার ভাইদের অপরাধ ক্ষমা করিয়া দিয়াছ। হাদীস শরীফে আরও বর্ণিত আছে ঃ তুমি তোমার মুসলমান ভ্রাতার অপরাধ ক্ষমা করিলে আল্লাহ্‌ তোমার মান ও মর্যাদা বৃদ্ধি করিবেন। ষষ্ঠ কর্তব্য £ সৎ-অসৎ সকলের সহিত সদ্যবহার করা ও তাহাদের উপকার করা। হাদীস শরীফে বর্ণিত আছে £ যাহার সহিত সন্তব হয় সদ্বহার ও মঙ্গল কর, যদিও সে উহার উপযোগী নহে। কিন্তু তুমি উহা করার উপযোগী । হাদীস শরীফে আরও বর্ণিত আছে $ ঈমানের পরই সৃষ্টের সহিত সৌহার্দ্য স্থাপন করা এবং সৎ-অসৎ নির্বিশেষে সকলের মঙ্গল সাধন করা আসল বুদ্ধিমত্তার কাজ। হযরত আবু হুরাইরা (রা) বলেন যে, কোন ব্যক্তি কথা-বার্তা বলার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সো)-এর হস্ত ধারণ করিলে সে ব্যক্তি নিজে হাত ছাড়িবার পূর্বে তিনি তাহার হস্ত ছাড়িতেন না এবং কেহ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।