১৩৮ সৌভাগ্যের পরশমণি ঘনিষ্ঠতার বিভিন্ন শ্রেণী অনুযায়ী তাহাদের প্রতি কর্তব্যও বিভিন্ন প্রকার হইয়া থাকে। আল্লাহ্র সহিত বন্ধুত্বে ঘনিষ্ঠতা সর্বাপেক্ষা দৃঢ়তম। এই ঘনিষ্ঠতার কর্তব্যসমূহ ইতিপূর্বে বর্ণিত হইয়াছে। যাহার সহিত বন্ধুত্ব নাই, কেবল ধর্ম সম্পর্ক বিদ্যমান, তাহার প্রতিও কতিপয় কর্তব্য রহিয়াছে । সাধারণ মুসলমানের প্রতি কর্তব্য প্রথম কর্তব্য $ নিজের নিকট যাহা অপছন্দনীয় তাহা অপর মুসলমানের জন্যও পছন্দ না করা। রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ সমগ্র মুসলমান একটি মানব-দেহস্করূপ। ইহার (দেহের) একটি অঙ্গ ব্যথা পাইলে সমস্ত অঙ্গ ইহা অনুভব করে এবং সমস্ত অঙ্গই ব্যথিত হইয়া থাকে । তিনি অন্যত্র বলেন ৪ যে ব্যক্তি দোযখ হইতে রক্ষা পাইতে চাহে সে যেন কালেমা শাহাদাতের উপর বেশ্বাস রাখিয়া) মৃত্যুরবণ করে এবং নিজে যেরূপ ব্যবহার অন্যের নিকট হইতে পছন্দ করে না তদ্রুপ ব্যবহার যেন সে নিজে অপরের সহিত না করে । হযরত মুসা (আ) আল্লাহ্র নিকট জিজ্ঞাসা করিলেন $ ইয়া আল্লাহ্! আপনার বান্দাগণের মধ্যে বড় সুবিচারক কে? উত্তর হইল ঃ যে ব্যক্তি স্বয়ং নিজের উপর সুবিচার করে। দ্বিতীয় কর্তব্য ঃ হস্ত ও রসনা দ্বারা অপর মুসলমানকে কষ্ট না দেওয়া । রাসূলুল্লাহ্ (সা) জিজ্ঞাসা করিলেন $ হে লোকগণ! মুসলমান কে, তোমরা জান কি ? তাহারা উত্তর করিলেন £ আল্লাহ্ ও আল্লাহ্র রাসূল উত্তম জানেন । তিনি বলিলেন ঃ সেই ব্যক্তি মুসলমান যাহার হস্ত ও রসনা হইতে অপর মুসলমান নিরাপদে থাকে । লোকে নিবেদন করিল ঃ ইয়া রাসূলুল্লাহ্! কোন্ ব্যক্তি মুমিন ? তিনি বলিলেন $ সেই ব্যক্তি মু'মিন যাহা হইতে অন্যান্য মু'মিন নিজেদের প্রাণ ও ধন সম্বন্ধে নিশ্চিত থাকিতে পারে । তাহারা আবার নিবেদন করিল ঃ মুহাজির কে ? তিনি বলিলেন 3 সেই ব্যক্তি মুহাজির যে মন্দ কার্য পরিত্যাগ করিয়াছে। রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ কোন মুসলমানের জন্য স্বীয় চক্ষু দ্বারা এমনভাবে ইশারা করা দুরস্ত নহে, যাহাতে অপর মুসলমান ব্যথা পায় এবং এমন কোন কার্য করাও দুরস্ত নহে যাহার কারণে অপর মুসলমান চিন্তান্বিত ও ভীত হয়। হযরত মুজাহিদ রো) বলেন যে, দোযবীদিগকে আল্লাহ্ পীচড়া রোগে আক্রান্ত করিবেন। তাহারা এত চুলকাইবে যে (তাহাদের মাংস খসিয়া) হাড় বাহির হইয়া পড়িবে । তখন আহবানকারী ডাকিয়া জিজ্ঞাসা করিবে £ পরিশ্রম ও কষ্ট কিরূপ হইতেছে ? তাহারা উত্তর দিবে £ অত্যন্ত কঠিন ও ভীষণ । তখন তাহাদিগকে বলা হইবে. $ তোমরা দুনিয়াতে মুসলমানদিগকে কষ্ট দিতে এই কারণেই তোমাদের এই শাস্তি । রাসূলুল্লাহ্ (সা) বলেন £ আমি বেহেশতে এক ব্যক্তিকে যেদিকে ইচ্ছা সেদিকে বিচরণ করিতে দেখিলাম ।এই আমোদ-প্রমোদের অধিকার তাহার এই কারণে ভাগ্যে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।