সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১৩৭ হযরত আলী (রা) বলেন ঃ যে বন্ধুর নিকট তোমার ওষর পেশ করিবার ও লৌকিকতা প্রদর্শনের প্রয়োজন হয়, সেই বন্ধুদের মধ্যে নিকৃষ্টতম ৷ হযরত জুনাইদ (র) বলেন £ আমি অনেক বন্ধু দেখিয়াছি। কিন্তু এমন বন্ধুযুগল দেখি নাই যাহাদের একের পদমর্যাদা অপরের বিষগ্রতার কারণ হইয়াছে। তবে তাহাদের কাহারও মধ্যে কোন দোষ-ক্রটি থাকিলে স্বতন্ত্র কথা । বুযর্গগণ বলেন ঃ দুনিয়াদার লোকের সহিত শিষ্টাচার রক্ষা করিয়া চলিবে । আর পরলোক প্রিয় ধর্মপরায়ণ লোকের সহিত ওজনসুলভ এবং আরিফগণের অেন্তদৃষ্টিসম্পন্ন ব্যক্তি) সহিত তোমার ইচ্ছানুরূপ আচার-ব্যবহার করিবে । কতিপয় সুফী এই শর্তে একত্রে বাস করিতেন যে, তাহাদের মধ্যে কেহ সর্বদা রোযা রাখিলে বা রোযা না রাখিলে অথবা সারারাত্রি নিদ্রা গেলে বা সারারাত্রি নামায পড়িলে তাহাদের কেহই অপরের নিকট উহার কারণ জিজ্ঞাসা করিবেন না। ফলকথা, আল্লাহ্র উদ্দেশ্যে বন্ধুত্রে অর্থ অন্তরঙ্গতা এবং যেখানে অন্তরঙ্গতা রহিয়াছে সেখানে লৌকিকতার স্থান নাই । দশম কর্তব্য ৪ সমস্ত বন্ধুর সম্মুখে নিজকে সর্বাপেক্ষা অধম বলিয়া মনে করা; তাহাদের নিকট হইতে কোন স্বার্থলাভের আশা না করা । তাহাদের নিকট কোন বিষয় গোপন না করা এবং তাহাদের প্রতি সর্ববিধ কর্তব্য সম্পাদন করিতে থাকা । হযরত জুনাইদ রে)-এর সম্মুখে এক ব্যক্তি বারবার বলিতেছিল £ আজকাল বন্ধু দুর্ভল। তিনি উত্তর দিলেন £ তুমি যদি এমন বন্ধুর অনুসন্ধান কর, যে কেবল তোমার খেদমত করিবে তোমার শোক-দুঃখে সহানুভূতি প্রকাশ করিবে, তবে এমন বন্ধু দুর্লভ বটে। কিন্তু যদি এমন বন্ধু অন্বেষণ কর যাহার খেদমত তুমি করিবে এবং যাহার দুঃখে তুমি সহানুভূতি প্রকাশ করিবে তবে এমন বন্ধু অনেক আছে। বুযর্গগণ বলেন £ যে ব্যক্তি নিজকে বন্ধুগণের মধ্যে উত্তম মনে করে সে নিজে পাপী হইবে এবং তৎসঙ্গে অপর বন্ধুকেও পাপী করিবে । আর যে ব্যক্তি নিজকে অপর বন্ধুর সমকক্ষ মনে করিবে সে নিজেও মনঃকষ্ট ভোগ করিবে এবং তাহার বন্ধুও মনঃকষ্ট পাইবে । কিন্তু সে নিজকে সর্বাপেক্ষা নিকৃষ্ট মনে করিলে সকল বন্ধুই শান্তি ও আরামে থাকিবে । হযরত আবু মুআবিয়াতুল আসওয়াদ (র) বলেন £ আমার সকল বন্ধুই আমা অপেক্ষা শ্রেষ্ঠ। তাহারা আমাকে প্রাধান্য দিয়া থাকেন এবং আমার শ্রেষ্ঠত্ব স্বীকার করিয়া থাকেন। তৃতীয় অনুচ্ছেদ সাধারণ মুসলমান, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দাস-দাসীর প্রতি কর্তব্য ঃ প্রত্যেকের প্রতি কর্তব্য তাহার সহিত ঘনিষ্ঠতার তারতম্যানুসারে হইয়া থাকে এবং [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।