কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ সৌভাগ্যের পরশমণি লোকে উপহার পাইয়া যেরূপ সন্তুষ্ট হইয়া থাকে, মৃত ব্যক্তিও তদ্রুপ সন্তুষ্ট হইয়া থাকে। অষ্টম কর্তব্য ঃ বন্ধুত্রে প্রতিদান হক কখনও না ভোলা । বন্ধুত্বের হক না ভোলার অর্থ ইহাও যে, বন্ধুর মৃত্যুর পর তাহার স্ত্রী-পুত্র, পরিবার-পরিজন ও তাহার বন্ধুবর্গের খোজ-খবর লইতে হইবে । এক বৃদ্ধা রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইলে তিনি তাহার অতিশয় সম্মান প্রদর্শন করিলেন। সমবেত সাহাবায়ে কিরাম (রা) ইহাতে বিস্মিত হইলে হুজুর (সা) বলিলেন ৪ এই মহিলা বিবি খাদীজা (রা)-এর জীবদ্দশায় আমাদের এখানে আসিত। বন্ধুত্বে কর্তব্য সম্পাদন করা ঈমানের অন্তর্ভৃক্ত। বন্ধুর মৃত্যুর পর তাহার পরিবারবর্ণ, দাস-দাসী, শিষ্য প্রভৃতি যে সমস্ত লোকের তাহার সহিত সম্পর্ক ছিল, তাহাদের সকলের প্রতি অনুগ্রহ দৃষ্টি রাখাও বন্ধুর প্রতি বিশ্বস্ততার মধ্যে গণ্য । বন্ধুর প্রতি যেরূপ ভালবাসা ও অনুগ্রহ ছিল তাহাদের প্রতি তদপেক্ষা অধিক অনুগ্ধহ করা কর্তব্য । উচ্চ পদ, ধন-দৌলত এমনকি রাজ্যলাভের পরও বন্ধুর প্রতি পূর্ব নম্রতা সৌজন্য প্রদর্শন করা, তাহার সহিত অহংকার না করা এবং সর্বদা বন্ধুত্ব দৃঢ় রাখা ও কোন কারণেই বন্ধুত্‌ ছিন্ন না করাকে বন্ধুত্রে হক আদায় করা বলে। কারণ, ভাই-বন্ধুদের মধ্যে বিচ্ছেদ ঘটান শয়তানের বড় কাজ যেমন আল্লাহ্‌ বলেন £ 16১১১১৪০০৮1 01 অবশ্যই শয়তান তাহাদের মধ্যে বিবাদ বাধাইয়া দেয়। অন্যত্র হযরত ইউসুফ (আ) এর উক্তি উদ্ৃত করিয়া পবিত্র কুরআনে আল্লাহ্‌ বলেন ঃ (051 55 পর ০ 8) ৬৪ শয়তান আমার ও আমার ভাইগণের মধ্যে বিবাদ বাধাইবার পর....” বন্ধুর বিরুদ্ধে কেহ কিছু বলিলে ইহাতে কর্ণপাত না করা এবং যাহারা এরূপ বলে তাহাদিগকে মিথ্যাবাদী মনে করাও বন্ধুর প্রতি বিশ্বস্ততার নিদর্শন। বন্ধুর শক্রকে ভাল না বাসা; বরং তাহাকেও নিজের শক্র মনে করা বন্ধুত্রে পরিচয় । কারণ, যে ব্যক্তি বন্ধুর শত্রুকে ভালবাসে তাহার বন্ধুত্‌ দুর্বল। নবম কর্তব্য £ বন্ধুত্রে মধ্য হইতে লৌকিকতা উঠাইয়া দেওয়া এবং একাকী যেরূপভাবে থাকিতে অভ্যস্ত, বন্ধুর সহিতও অদ্রুপই থাকা । এক বন্ধু অপর বন্ধুর সহিত আচার-ব্যবহারে সামাজিক শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখিলে বুঝা যাইবে যে, তাহাদের মধ্যে পূর্ণ বন্ধুত্‌ স্থাপিত হয় নাই। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।