সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১৩৫ রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ যে ব্যক্তি স্বীয় ভ্রাতার ওষর গ্রহণ করে না সে ব্যক্তি রাস্তায় মুসলমানগণের নিকট হইতে খিরাজ আদায়কারীর ন্যায় পাপী (সাধারণত অমুসলমানগণের নিকট হইতে নির্ধারিত হারে যে ভূমিকর আদায় করা হয় তাহাকে খিরাজ বলে)। তিনি আরও বলেন $ মুসলমান শীঘ্ব অসন্তুষ্ট হয় এবং শীঘ্ব সন্তুষ্ট হইয়া থাকে। হযরত আবু সুলাইমান দারানী (র) স্বীয় মুরীদকে বলেন ঃ তোমার কোন বন্ধু হইতে কোন অন্যায় আচরণ লক্ষ্য করিলে তাহাকে তিরস্কার করিবে না। তিরস্কার করিলে তুমি হয়ত এমন কথা শুনিবে যাহা সে অন্যায় আচরণ হইতে অধিক পীড়াদায়ক। সেই মুরীদ বলেন £ আমি যাচাই করিয়া হযরত পীর সাহেবের উক্ত উপদেশ অনুযায়ী ব্যবহার পাইয়াছি। সপ্তম কর্তব্য £ বন্ধুর জীবদ্দশায় ও তাহার মৃত্যুর পরও তাহার জন্য দু'আ করা। নিজের স্ত্রী-পুত্র-পরিবারের জন্য যেমন দু'আ করিয়া থাক তন্রুপ তাহার ্ত্রী-পুত্র-পরিবারের জন্যও দু'আ করিবে । বস্তুত বন্ধুর জন্য দু'আ প্রকারান্তরে নিজের জন্যই হইয়া থাকে। রাসূলুল্লাহ্ সো) বলেন £ যে ব্যক্তি স্বীয় ভ্রাতার অগোচরে তাহার মলের জন্য দু'আ করিয়া থাকে, ফেরেশতাগণ তাহার মঙ্গলের জন্য ঠিক তদ্রুপ দু'আ করিয়া থাকেন। অপর এক রেওয়ায়েতে বর্ণিত আছে যে, তখন স্বয়ং আল্লাহ্ দু'আকারী বন্ধুকে উদ্দেশ্য করিয়া বলেন £ আমি প্রথমে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিব । রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ অগোচরে বন্ধুগণের জন্য দু'আ আল্লাহ্ প্রত্যাখ্যান করেন না। হযরত আবু দারদা (রা) বলেন £ আমি সিজদায় সত্তরজন বন্ধুর নাম করিয়া তাহাদের জন্য দু'আ করিয়া থাকি। বুযর্গগণ বলেন ঃ তোমার মৃত্যুর পর ওয়ারিশগণ যখন তোমার পরিত্যক্ত ধন-সম্পত্তি বন্টনে ব্যস্ত থাকে তখন যে তোমার জন্য দু'আ করে এবং পরকালে আল্লাহ তোমার সহিত কিরূপ ব্যবহার করেন, এই আশংকায় যে বিহ্ববল থাকে সে ব্যক্তিই তোমার বন্ধ। . রাসূলুল্লাহ্ (সা) বলেন £ মৃত ব্যক্তির দৃষ্টান্ত পানিতে নিমজ্জমান ব্যক্তির ন্যায় । নিমজ্জমান ব্যক্তি যেমন অবলম্বন পাওয়ার আশায় হাতড়াইয়া থাকে, মৃত ব্যক্তিও অদ্রপ স্ত্রী-সন্তান-সন্ততি এবং বন্ধুদের প্রতীক্ষায় থাকে। আর জীবিতদের দু'আ নূরের পাহাড় হইয়া মৃতের কবরসমূহে পৌছিয়া থাকে। হাদীস শরীফে বর্ণিত আছে যে, নূরের ভাণ্ডে করিয়া দু'আ মৃতদের সম্মুখে উপস্থিত করা হয় এবং বলা হয়, ইহা অমুকের পক্ষ হইতে তোমার নিকট উপহার । জীবিত [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।