১৮ সৌভাগ্যের পরশমণি ১. অনাহুতভাবে আহারের সময় কাহারও নিকট যাইবে না। কারণ হাদীস শরীফে বর্ণিত আছে যে, অনাহৃতভাবে অপরের খাদ্য আহারের ইচ্ছা করা পাপের কার্য এবং অনাহুতভাবে আহার করিলে হারাম ভক্ষণ করা হয়। অকন্মাৎ আহারের সময় কাহারও বাড়িতে যাইয়া উপস্থিত হইলে সমাদর ব্যতীত তথায় আহার করিবে না। সমাদর করিলেও যদি মনে হয় যে, সমাদর আন্তরিক নহে তবেও খাওয়া উচিত নহে; বরং নম্রতার সহিত খাইতে অস্বীকার করিবে । কিন্তু যাহার বন্ধুত্রে প্রতি পূর্ণ আস্থা আছে এবং যাহার মনোভাব জানা আছে, তাহার বাড়িতে অনাহৃতভাবে স্বতঃপ্রবৃত্ত হইয়া আহারের উদ্দেশ্যে গমন করা দুরস্ত আছে। বরং বন্ধুদের মধ্যে ইহা সুন্নত। কেননা, রাসূলে মক্বুল (সা), হযরত আবৃবকর (রা) এবং হযরত উমর (রা) ক্ষুধার্ত হইলে কোন কোন সময় হযরত আবূ আইয়ুব আন্সারী ও হযরত আবুল হাসীম ইব্ন তাইহান (রা) -এর গৃহে গিয়া খাবার চাহিয়া খাইতেন। যদি জানা থাকে যে, গৃহস্বামী এরূপ মেহমানের আকাঙ্কায় উদগ্রীব, তবে এইরূপ চাহিয়া খাওয়াতে তাহাকে সতকার্ষে সহায়তা করা হয়। কোন এক বুযর্ণের তিনশত ষাট জন বন্ধু ছিলেন। এক-এক রাত্রিতে তিনি এক-এক বন্ধুর গৃহে রাত্রি যাপন করিতেন এবং আহার গ্রহণ করিতেন । অপর এক বুষর্ণের ত্রিশজন বন্ধু ছিলেন। আবার কোন কোন বুযর্ণের সাতজন করিয়া বন্ধু ছিলেন। এক-এক রজনীতে এক-এক বন্ধুর গৃহে তাহারা অবস্থান করিতেন। এই বন্ধগণই যেন তাহাদের পেশা ও উপার্জনস্বরূপ ছিলেন এবং বন্ধুগণের কারণেই এ বুযর্গগণ নিশ্চিন্ত মনে ইবাদতের সুযোগ লাভ করিতেন । ধর্মের বন্ধনই যে ক্ষেত্রে বন্ধুত্রে সুত্র, এমন স্থলে বরং বন্ধুর অনুপস্থিতিতেও তাহার খাদ্য হইতে আহার করা দুরস্ত আছে। রাসূলে মক্বুল (সা) হযরত বুরাইদাহ (রা) গৃহে গমন করত তাহার অনুপস্থিতিতেই তাহার খাদ্য হইতে আহার করিয়াছিলেন । কারণ তিনি জানিতেন যে, হযরত বুরাইদাহ্ (রা) ইহাতে আনন্দিত হইবেন। হযরত মুহাম্মদ ইব্ন ওয়াসে (রা) নামক এক বুযর্গ তাহার মুরীদানসহ হযরত হাসান বস্রী (র)-এর গৃহে গমন করিতেন এবং গৃহস্বামীর. অনুপস্থিতিতেই গৃহে যাহা পাইতেন তাহাই আহার করিতেন। হযরত হাসান বস্রী (র) গৃহে প্রত্যাবর্তন করত ঃ ইহা জানিয়া অত্যন্ত আনন্দিত হইতেন। কয়েকজন বুযর্গ হযরত সুফিয়ান সাওরী (র)-এর গৃহে গমন করতঃ তাহার অনুপস্থিতিতেই তাহার খাদ্য হইতে আহার করিলেন । হযরত সুফিয়ান সাওরী (€র) গৃহে প্রত্যাবর্তনপূর্বক ইহা অবগত হইয়া বলিলেন £ “তোমরা আমাকে পূর্ববর্তী বুযর্গগণের ব্যবহার স্মরণ করাইয়া দিলে। তাহারা এইরূপই করিতেন।” ২. কোন বন্ধু গৃহে আগমন করিলে যে খাদ্য প্রস্তুত থাকে তাহাই তাহার সম্মুখে উপস্থিত করিবে । উদ্যোগ-আয়োজনের বাড়াবাড়ি করিবে না। কিছু না থাকিলে খণ করা উচিত নয়। নিজ পরিবার-পরিজনের প্রয়োজনের অতিরিক্ত না থাকিলে বন্ধুর [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।