১৩৪ সৌভাগ্যের পরশমণি ভালবাসা তোমার প্রতি ইতঃপূর্বে কখনই ছিল না। এই কথা বলিয়া তিনি তাহাকে আলিঙ্গন করতঃ চুম্বন করিলেন। ইহাতে তিনি বুঝিতে পারিলেন যে, বন্ধুর অনুগ্রহ দৃষ্টি হইতে তিনি তখনও বঞ্চিত হন নাই। তৎক্ষণাৎ তিনি তওবা করিলেন। এবং বন্ধুর সহিত চলিয়া গেলেন। উপরিউক্ত বর্ণনা হইতে বুঝা যায় যে, হযরত আবু যর (রা) মত অর্থাৎ পাপাসক্ত বন্ধুর সহিত বন্ধৃত্ ছিন্ন করা নিরাপত্তার নিকটবর্তী হইতে হযরত আবু দরদা (রো) মত অর্থাৎ তওবা করতঃ সৎপথে প্রত্যাবর্তনের আশায় পাপাসক্ত বন্ধুর বন্ধুত্ ছিন্ন না করা অধিকতর ফিকাহ শান্্সম্মত ও অধিকতর সুন্ষ দৃষ্টি প্রসূত। কারণ, বন্ধুর সহানুভূতি অবশেষে পাপাসক্ত ব্যক্তির তওবার কারণ হইয়া দীড়ায়। অপর পক্ষে পাপ- পংকিলে লিপ্ত হইয়া মানব যখন আত্ম সংশোধনে অক্ষম ও অপারগ হইয়া পড়ে তখনই তাহার ধর্মবন্ধুর সাহায্য ও সহানুভূতির সর্বাধিক প্রয়োজন । সুতরাং তাহাকে ত্যাগ করা যায় কিরূপে ? বন্ধুত্ স্থাপনের পর পাপাসক্ত হইয়া পড়িলে বন্ধুতু বর্জন না করা ফিকাহ শান্ত্রসম্মত বলার কারণ এই যে, উভয়ের স্থাপিত বন্ধৃতু আত্মীয়তার বিধানের অন্তর্ভুক্ত । পাপের কারণে আত্মীয়তা ছিন্ন করা দুরস্ত নহে। এই জন্য আল্লাহ্ বলেন ঃ ১৭০ ০৮ ৪ ত 08 4১০০ 3৩ যদি আত্মীয়-স্বজন তোমার প্রতি নাফরমানী করে তবে বলিয়া দাও, আমি তোমার কার্ষের প্রতি অসন্তুষ্ট । এ স্থলে নাফরমানের প্রতি অসস্তুষ্ট হওয়ার জন্য আল্লাহ্ বলেন নাই। হযরত আবু দারদা (রা)-কে লোকে জিজ্ঞাসা করিল £ আপনার ভ্রাতা পাপ করে । আপনি তাহাকে দুশমন বলিয়া গণ্য করেন না কেন ? তিনি বলিলেন £ আমি তাহার পাপের প্রতি তো অসস্তুষ্ট । কিন্তু সে আমার ভাই (তাহার প্রতি অসন্তুষ্ট হইতে পারি কিরূপে ?) পাপাচারী ব্যক্তির সহিত বন্ধুত্ স্থাপন না করাই উচিত। কারণ, বন্ধুত্ব স্থাপন করতঃ ইহা ছিন্ন করা প্রতারণা (খেয়ানত) কিন্তু বন্ধুত্ব স্থাপন না করা প্রতারণা নহে। আর বন্ধুত্ব ছিন্ন করিলে বন্ধুত্ব স্থাপনের পর যে অধিকার প্রাপ্য হইয়াছিল তাহা লংঘন করা হয়। সমস্ত আলিমই এ বিষয়ে একমত পোষণ করেন। তোমার বন্ধু তোমার নিকট কোন অপরাধ করিয়া থাকিলে তাহাকে ক্ষমা করিয়া দেওয়াই উত্তম । অপরাধ করিয়া সে যদি দোষ-স্মলণের জন্য কারণ দর্শায় এবং তুমি ইহাকে মিথ্যা বলিয়া বুঝিতে পার তথাপি উহা মানিয়া লইবে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।