সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১৩৩ উচিত ছিল৷ একবার বন্ধুত্ স্থাপন করতঃ উহা ছিন্ন করা সমীচিন নহে। হযরত নখঈ (রে) বলেন, পাপের কারণে বন্ধুকে পরিত্যাগ করিও না। কারণ, হয়ত আজ সে পাপ করিতেছে, কাল করিবে না। হাদীস শরীফে বর্ণিত আছে যে, আলিমের দোষকে উপেক্ষা কর। তাহার প্রতি আস্থা হারাইও না এবং তাহার সহিত বন্ধুত্ব ছিন্ন করিও না। আশা করা যায় যে, তদ্রুপ পাপ হইতে তিনি শীঘ্বই ফিরিয়া আসিবেন। কথিত আছে, প্রাচীনকালের দুই বুযর্গের মধ্যে পরস্পর বন্ধুত্ব ছিল। তাহাদের একজন কামপ্রবৃত্তির তাড়নায় কাহারও প্রতি প্রেমাসক্ত হইয়া পড়েন এবং স্বীয় বন্ধুকে বলিলেন ঃ আমার হদর প্রণয় রোগে আক্রান্ত হইয়া পড়িয়াছে। তুমি ইচ্ছা করিলে ভ্রাতৃত্ব বর্জন এবং বন্ধুত্ ছিন্ন করিতে পার। বন্ধু বলিলেন ঃ আল্লাহ্ করুন, একটি মাত্র পাপের কারণে আমি তোমার সহিত বন্ধুত্ব ছিন্ন করিব! লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্, এক প্রণয় রোগের দরুন ভালবাসার সম্পর্ক কর্তন করিব। বরং তিনি দৃঢ়তার সহিত শপথ করিলেন যে, যতদিন পর্যন্ত সর্ব রোগের নিরাময় কর্তা আল্লাহ্ তাহার বন্ধুর প্রণয় রোগ আরোগ্য না করেন ততদিন তিনি পানাহার করিবেন না; সম্পূর্ণ উপবাস থাকিবেন। চল্লিশ দিন তিনি 'কোন প্রকার খাদ্য বা পানীয় গ্রহণ করিলেন না। তৎপর বন্ধুকে জিজ্ঞাসা করিলেন ঃ এখন আপনার অবস্থা কেমন? বন্ধু উত্তর করিলেন £ সেই একই অবস্থা, একই রকম বেদনা হা- হুতাশ। তিনি তৎপর পানাহার না করিয়া দিন দিন কৃশ হইতে কৃশতর হইতে লাগিলেন ঃ অনন্তর বন্ধু যখন তাহাকে জানাইলেন যে, আল্লাহ্র অনুগ্ধহে তাহার প্রণয় রোগ দূরীভূত হইয়াছে তখন তিনি আল্লাহ্কে ধন্যবাদ দিলেন এবং পানাহার করিলেন। এক ব্যক্তিকে লোকে জিজ্ঞাসা করিল £ আপনার বন্ধু ধর্ম পথ ত্যাগ করতঃ পাপে লিগ হইয়া রহিয়াছে । আপনি তাহার সহিত বন্ধুত্ব ছিন্ন করেন না কেন? তিনি উত্তর দিলেন £ আজ তাহার বন্ধুর নিতান্ত প্রয়োজন । কারণ, তিনি ধ্বংসের পথে চলিয়াছেন। এমতাবস্থায় আমি তাহাকে বর্জন করিব কিরূপে ? বরং ইহাই তাহারে সাহায্য কবিবার প্রকৃষ্ট সময়। সদয় উপদেশ প্রদানে তাহাকে দোষখ হইতে রক্ষা করা কর্তব্য । কথিত আছে, বনী ইসরাঈল বংশের দুই ব্যক্তি পরস্পর বন্ধৃত্ সূত্রে আবদ্ধ ছিলেন। তাহারা উভয়েই এক পাহাড়ে ইবাদত করিতেন। একদা কোন প্রয়োজনীয় 'দ্রব্য ক্রয়ের জন্য তাহাদের একজন বাজারে গমন করেন। তথায় তাহার দৃষ্টি অকস্থাৎ এক কৃলটা রমণীর প্রতি পতিত হওয়ায় তাহার প্রেমে আকৃষ্ট হইয়া তিনি তথায়ই রহিয়া গেলেন। এইরূপে কয়েক দিন অতিবাহিত হইয়া গেল। তখন অপর বন্ধু তাহার খোজে বাহির হইয়া পড়িলেন। ঘটনা শ্রবণ করতঃ তিনি তীহার নিকট যাইয়া উপস্থিত হইলেন। কুলটা রমণীর প্রেমাসক্ত ব্যক্তি লজ্জিত হইয়া বলিলেন £ তুমি কে? আমি তোমাকে চিনি না। তিনি বলিলেন ঃ প্রিয় ভ্রাতাঃ উদ্বিগ্ন হইও না। অদ্যকার ন্যায় এত [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।