১৩২ * সৌভাগ্যের পরশমণি হইবে । অগত্যা অনিচ্ছা সত্ত্বেও তিনি বাধ্য হইয়া স্বীয় পায়ের তালু আমার মুখের উপর স্থাপন করিলেন। ইহাতে আমার মনের সেই কষ্ট দূরীভূত হইল। হযরত আবু আলী রিবাতী (র) বলেন ঃ একবার আমি হযরত আবদুল্লাহ্ রাধীর সঙ্গীরূপে সফরে বাহির হইলাম । তিনি বলিলেন $ সফরে সরদার কে হইবে? আমি-না তুমি? আমি বলিলাম আপনি হইবেন। তিনি বলিলেন £ তাহা হইলে আমি যাহা বলিব তাহাই তোমাকে মানিতে হইবে । আমি বলিলাম £ আপনার নির্দেশ শিরোধার্য করিয়া লইব। তৎপর তিনি একটি পেট্রা চাহিলেন এবং তাহা আনিয়া উপস্থিত করিলাম । তিনি আমাদের পাথেয় দ্রব্য, কাপড়-চোপড় সমস্ত উহাতে পুরিয়া স্বীয় স্কন্ধে তুলিয়া লইলেন এবং যাত্রীপথে বাহির হইয়া পড়িলেন। আমি তাহাকে বার বার অনুরোধ করিয়া বলিলাম, গাঠুরিঠা আমার নিকট দিন, আপনি ক্লান্ত হইয়া পড়িলেন। কিন্তু তিনি কিছুতেই শুনিলেন না এবং বলিলেন £ তুমি তাবেদার (আজ্ঞাবহ), সরদারের উপর তাবেদারের হুকুম চালাইবার অধিকার নাই। সফরে একবার সারারাত্রি বৃষ্টি হইতেছিল। তিনি আমার মাথার উপরে একখানি কম্বল ধরিয়া সারারাত্রি দণ্ডায়মান রহিলেন। যেন আমার শরীরে বৃষ্টির পানি পড়িতে না পারে । আমি কোন কথা বলিতে গেলেই তিনি বলিতেন ৪ মনে রাখিও আমি সরদার তুমি তাবেদার । আমি মনে মনে বলিতে লাগিলাম ঃ হায়! তাহাকে যদি আমি সরদার না বানাইতাম। | ষষ্ট কর্তব্য ৪ বন্ধুর ক্রটি ক্ষমা করা । বুযর্গগণ বলেন £ তোমার কোন বন্ধু তোমার নিকট কোন অপরাধ করিলে উহা হইতে তাহাকে অব্যাহতি প্রদানের জন্য তাহার পক্ষের সত্তর প্রকার ওযর তুমি নিজের মন হইতে উপস্থিত করিবে । ইহাতেও যদি তোমার মন তাহাকে ক্ষমা করিতে প্রস্তুত না হয় তবে স্বীয় মনকে বলিবে, তোর স্বভাব অত্যন্ত মন্দ এবং তুই নিতান্ত নীচ বংশজাত। তোর বন্ধু সত্তর ওযর পেশ করিল, তবুও তুই তাহাকে ক্ষমা করিতে পারিস না। সেই অপরাধ পাপজনক হইয়া থাকিলে উহা বর্জনের জন্য তাহাকে নম্রভাবে উপদেশ দিবে । এইরূপ অপরাধ সে পুনরায় না করিলে তুমি তাহার প্রতি এমন ভাব দেখাইবে যে, তুমি যেন সেই সম্বন্ধে বিন্দু-বিসর্গও অবগত নও। কিন্তু বারবার সেই অপরাধ করিতে থাকিলে তুমিও তাহাকে উপদেশ দিতে থাকিবে । বারবার উপদেশ দেওয়া সত্তেও কোন ফল না হইলে এমতাবস্থায় কর্তব্য সম্বন্ধে সাহাবায়ে কিরাম রো)-এর মধ্যে মতভেদ আছে। হযরত আবু যর রো) বলেন যে, এমতাবস্থায় বন্ধুত্ ছিন্ন করা উচিত। কারণ, প্রথমে আন্রাহ্র উদ্দেশ্যেই বন্ধুত স্থাপিত হইয়াছিল। সুতরাং এখন আন্মাহ্র উদ্দেশ্যেই বন্ধৃত্ ছিন্ন করা আবশ্যক । হযরত আবু দারদা (রা) প্রমুখ কতিপয় সাহাবী বলেন যে, তেমন অবস্থায়ও বন্ধুত্ ছিন্ন করা সমীচীন নহে। কারণ, আশা করা যায় যে, সে এ গুনাহ্ পরিত্যাগ করিতে পারে। কিন্তু এমন ব্যক্তির সহিত প্রারন্তেই বন্ধুত্ স্থাপন না করা [01019899019 ৮//%/.81107091109.001
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।