১৩০ সৌভাগ্যের পরশমণি হইয়া থাকে (একজন দীড়াইলে অপরজনও দীড়ায় এবং একজন চলিতে আরন্ত করিলে অপরজনও চলে)। দীড়ানো ও গমনে একে অন্যের অনুবর্তী হয়। পশ্চম কর্তব্য ঃ বন্ধুর প্রয়োজনীয় দীনী ইল্ম (ধর্ম বিদ্যা) তাহাকে শিক্ষা দেওয়া। কারণ, দুনিয়ার দুঃখ-কষ্ট হইতে রক্ষা করা অপেক্ষা তাহাকে দোযখের অগ্নি হইতে রক্ষা করা বহুগুণে শ্রেয়। ইল্ম শিক্ষা করিয়া তদনুযায়ী আমল না করিলে তাহাকে উপদেশ দিবে এবং আল্লাহর ভয় প্রদর্শন করিবে। কিন্তু নির্জনে উপদেশ দিবে । ইহাতে বন্ধুর প্রতি তোমার অনুগ্রহ প্রমাণিত হইবে । কারণ, লোক-সম্মুখে উপদেশ দিলে বন্ধু লজ্জা পাইবে। মিষ্ট ভাষায় উপদেশ দিবে, শক্ত কথায় নহে। রাসুলুল্লাহ (সা) বলেন -১৭১৭]। 2১০ ১৮০ এক মুমিন অপর ু"মিনের দর্পণস্বরূপ। ডি শি এই হাদীসের মর্ম এই যে, স্বীয় দোষ-ক্রটি একে অপরের নিকট হইতে জানিয়া লইবে। বন্ধু যদি অনুগহপূর্বক তোমার দোষ-ক্রুটি নির্জনে তোমাকে জানাইয়া দেয় তবে এই অনুগ্হের জন্য তাহার প্রতি তোমার কৃতজ্ঞ হওয়া উচিত, অসন্তুষ্ট হওয়া কখনই সঙ্গত নহে। ইহার উদাহরণ এইরূপ-যেমন কোন ব্যক্তি তোমাকে জানাইয়া দিল যে, তোমার কাপড়ে সাপ অথবা বিচ্ছু রহিয়াছে। এমতাবস্থায় তাহার প্রতি তুমি অসন্তুষ্ট হইবে না, বরং যে উপকার সে করিয়াছে তজ্জন্য তাহার প্রতি তুমি কৃতজ্ঞ থাকিবে। সমুদয় মন্দ স্বভাব মানুষের মধ্যে সাপ-বিচ্ছ সদৃশ । এই সমস্তের দংশন যন্ত্রণা কবরে আত্মার উপরে প্রকাশ পাইবে । উহাদের দংশন দুনিয়ার সাপ-বিচ্ছুর দংশন হইতে বহুগুণে অধিক যন্ত্রণাদায়ক হইবে । কারণ, দুনিয়ার সাপ-বিচ্ছুর দংশন দেহের উপর হইয়া থাকে । হযরত উমর (রা) বলেনঃ আল্লাহ্র রহমত তাহার উপর বর্ষিত হউক যিনি আমার দোষ-ক্রটি আমার সম্মুখে উপহারস্বরূপ তুলিয়া ধরেন। হযরত উমর (রা), হযরত সালমান (রা) নিকট আগমন করিলেন। তিনি বলিলেন £ ভাই-সালমান! সত্য সত্য বলুন, অপছন্দনীয় কোন্ কোন্ বিষয় আমার মধ্যে দেখিয়াছেন বা শুনিয়াছেন। হযরত সালমান (রা) বলিলেন £ এ বিষয়ে আমাকে ক্ষমা করুন। হযরত উমর (রা) বলিলেন ঃ আপনাকে অবশ্যই বলিতে হইবে । তিনি অত্যাধিক পীড়াপীড়ি করার পর হযরত সালমান (রা) বলিলেন £ আমি শুনিয়াছি, এক ওয়াক্তে আপনার দস্তরখানে দুই প্রকার খাদ্য আনীত হয় এবং আপনার দুইটি পিরহান আছে, একটি দিবাভাগে ও অপরটি রাব্রিকালে ব্যবহারের জন্য ৷ হযরত উমর (রা) বলিলেন £ এই দুইয়ের কোনটিই সত্য নহে। আর কিছু শুনিয়াছেন কি? তিনি উত্তরে বলিলেন ঃনা। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।