১২৮ সৌভাগ্যের পরশমণি বুযর্গগণ বলেন ঃ কাহারও সহিত তুমি বন্ধুত্ স্থাপনের ইচ্ছা করিলে প্রথমে তাহাকে ক্রোধান্বিত করিয়া গোপনে তাহার নিকট লোক পাঠাও, যে তথায় তোমার আলোচনা করিবে । ইহাতে এ ব্যক্তি যদি তোমাদের কোন গোপন কথা প্রকাশ করে তবে বুঝিবে সে বন্ধুত্ স্থাপনের উপযোগী নহে। বুযর্গগণ আরও বলেন £ যে ব্যক্তি আন্রাহ্র ন্যায় তোমার গোপন কথা জানিয়াও অপরের নিকট প্রকাশ করে না, তাহার সহিত বন্ধুত স্থাপন কর। এক ব্যক্তি তাহার এক বন্ধুর নিকট নিজের কোন গুপ্ত বিষয় ব্যক্ত করত ঃ তাহাকে জিজ্ঞাসা করিল £ আমি যাহা বলিলাম তাহা তোমার স্মরণ আছে কিঃ সে ব্যক্তি বলিলঃ না, ভুলিয়া গিয়াছি। বুযর্গগণ বলেন £ যে ব্যক্তি চারি অবস্থায় তোমার বন্ধৃত্ ভুলিয়া যায় সে বন্ধুত্বে উপযোগী নহে 8 (১) আনন্দের সময়, €২) ক্রোধের সময়, (৩) লোভের সময় এবং (8) প্রবৃত্তির তাড়নার সময়, এই চারি সময়ে বন্ধুত্ব কর্তব্য ভুলিয়া যাওয়া উচিত নহে। হযরত আব্বাস (রা) স্বীয় পুত্র হযরত আবদুল্লাহ (রা)-কে বলেন £ আমীরুল মুমিনীন হযরত উমর (রা) তোমাকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন এবং প্রবীণগণের উপর তোমাকে শ্রেষ্ঠতু দান করিয়াছেন, সাধারণ পাচটি উপদেশ স্মরণ রাখিওঃ (১) তাহার গোপন তথ্য কাহারও নিকট প্রকাশ করিও না, (২) তাহার সম্মুখে কাহারও গীবত করিও না, (৩) তাহার নিকট কোন মিথ্যা কথা বলিও না, (8) তাহার আদেশের বিরুদ্ধাচরণ করিও না, (৫) তোমা কর্তৃক কোন বিশ্বাঘাতকতার কার্য যেন তিনি কখনও দেখিতে না পান। বন্ধুর সহিত তর্ক-বিতর্ক ও মতভেদ করা অপেক্ষা অপর কিছুই বন্ধুত্বে পক্ষে এত অধিক ক্ষতিজনক নহে। বন্ধুর কোন কথায় প্রতিবাদ করিলে ইহার অর্থ এই দীড়ায় যে, তুমি যেন তাহাকে নির্বোধ ও মুর্খ এবং নিজেকে বুদ্ধিমান ও মহাজ্ঞানী মনে করিয়া তাহার প্রতি অহংকার ও অবজ্ঞা প্রদর্শন করিতেছ। এইগুলি শক্রতার নিদর্শন, বন্ধুত্বের পরিচায়ক নহে। রাসূলুল্লাহ (সা) বলেন, ঃ তোমরা আপন ভ্রাতার কোন কথায় প্রতিবাদ করিও না। তাহাকে বিদ্রুপ করিও না, তাহার সহিত কোন প্রতিশ্রুতি ভঙ্গ করিও না। বুযর্গগণ বলেন ঃ তুমি তোমার বন্ধুকে চল" বলিলে সে যদি জিজ্ঞাসা করে, কত দূর এবং কোথায় যাইতে হইবে; তবে সে বন্ধুত্বের উপযোগী নহে। তাহার উচিত অন্য কিছুই না বলিয়া তোমার সঙ্গে তৎক্ষণাৎ যাত্রা করা । হযরত আবূ সুলাইমান দারানী (র) বলেন £ আমার এক বন্ধু ছিলেন। যাহাকিছু তাহার নিকট চাহিতাম তাহাই তিনি দিয়া দিতেন। একবার তাহার নিকট বলিলাম, অমুক বস্তু আমার প্রয়োজন আছে। তিনি জিজ্ঞাসা করিলেন ঃ “কতটুকু প্রয়োজন? ইহার পর আমার অন্তর হইতে তাহার বন্ধুত্বের আস্বাদ-হ্রাস পাইতে লাগিল। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।