১২৬ সৌভাগ্যের পরশমণি গোশ্ত আবার প্রথম বন্ধুর নিকট আসিয়া উপস্থিত হইল। হযরত মাসরূক (র) ও হযরত খুসাইমা (র)-এর মধ্যে বন্ধুত্ ছিল। তাহারা উভয়েই খণগ্রস্থ ছিলেন। তাহারা একে অন্যের খণ গোপনভাবে পরিশোধ করিলেন যে, কোন বন্ধুই তাহা জানিতে পারেন নাই। বন্ধুত্বের ফযীলত ও দায়িত্ব 8 হযরত আলী (রা) বলেন £ কোন গরীবকে একশত দিরহাম দান করা অপেক্ষা কোন বন্ধুর জন্য বিশ দিরহাম ব্যয় করাকে আমি উৎকৃষ্টতর মনে করি। রাসূলুল্লাহ (সা) অরণ্য হইতে দুইটি মিস্ওয়াক কাটিয়া লইলেন। তন্মধ্যে একটি ছিল বাকা ও অপরটি সোজা । তাহার সঙ্গে এক সাহাবীকে সোজা মিস্ওয়াকটি দিয়া দিলেন এবং নিজে বাকাটি রাখিলেন। সাহাবী নিবেদন করিলেন ঃ ইয়া রাসূলুল্লাহ! এই মিসওয়াকটি ভাল । ইহা আপনার নিজের জন্য রাখুন। তিনি বলিলেন ঃ কেহ কাহারও সহিত ক্ষণকাল সঙ্গদান করিলেও কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হইবে, সাহচর্ষের হক আদায় করা হইয়াছে, না নষ্ট করা হইয়াছে। রাসূলুল্লাহ (সা)-এর এই উক্তিতে এইদিকে ইঙ্গিত রহিয়াছে যে, নিজের ক্ষতি স্বীকার করিয়াও অপরের উপকার করা বন্ধুত্ব কর্তব্য । রাসূলুল্লাহ (সা) বলেন ঃ পরম্পর দুই বন্ধুর মধ্যে যে ব্যক্তি অপরকে অধিক দয়া ও সাহায্য করে আল্লাহ্ তাহাকে অধিক ভালবাসেন। দ্বিতীয় কর্তব্য £ সর্বাবস্থায় অভিলাষ ও প্রার্থনা করিবার পূর্বেই সন্তুষ্ট চিন্তে বন্ধুর সাহায্য করা । প্রাচীন কালের বুযর্গগণের এইরূপ অভ্যাস ছিল যে, তাহারা প্রত্যহ বন্ধুগণের দ্বারে গমনপূর্বক গৃহবাসিগণকে জিজ্ঞাসা করিতেন ৪ আপনারা কি করিতেছেন ? লাকড়ী, আটা, তৈল, লবণ ইত্যাদি প্রয়োজনীয় জিনিস গৃহে মওজুদ আছে কিনা £ তীহারা ভ্রাতৃ-বন্ধুগণের কার্ধকে নিজেদের কার্ষের ন্যায় গুরুতুপূর্ণ ও আবশ্যক বলিয়া মনে করিতেন এবং তাহাদের কোন কার্য করিতে পারিলে অত্যন্ত আনন্দিত হইতেন। হযরত হাসান বস্রী রে) বলেন ৪ ধর্ম-ভ্রাতা আমার নিকট স্ত্রী ও সন্তান-সন্ততি অপেক্ষা অধিক প্রিয় কারণ, তাহারা ধর্ম স্মরণ করাইয়া দেয় এবং স্ত্রী ও সন্তান-সন্ততি দুনিয়া স্মরণ করাইয়া দেয়। হযরত আতা (র) বলেন £ তিন দিন পর পর স্বীয় বন্ধুগণের খোজ-খবর লও। বন্ধু পীড়িত থাকিলে সেবা কর। কোন কার্ষে লিপ্ত থাকিলে সাহায্য কর এবং আল্লাহ্র যিকির হইতে অসতর্ক থাকিলে স্মরণ করাইয়া দাও । হযরত জাফর ইব্ন মুহাম্মদ (র) বলেন ঃ শক্র আমা হইতে নির্লিপ্ত না হওয়া পর্যন্ত আমি তাহার অভাব মোচনে অতি তাড়াতাড়ি করিয়া থাকি । এমতাবস্থায় বন্ধুদের জন্য আমার কি করা উচিত! প্রাচীনকালের জনৈক বুযর্গ স্বীয় বন্ধুর মৃত্যুর পর চণ্লিশ বৎসর পর্যন্ত তাহার পরিবারবর্গের সেবা করিয়া বন্ধুত্বে কর্তব্য পালন করিয়াছিলেন । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।