কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১২৫ লইতে হয় তবে তুমি তাহাদের বন্ধু শ্রেণীর অন্তর্ভুক্ত রহিলে না। কারণ এমতাবস্থায় তোমার অন্তরে বন্ধুর দুঃখ-কষ্টের প্রতি সমবেদনা মোটেই নাই; এই বন্ধুত্‌ আন্তরিক নহে, ইহা অভ্যাসজনিত সংসর্গ এবং ইহার কোনই মূল্য নাই। হযরত উতবাতুল গোলাম (রা)-এর এক বন্ধু ছিলেন। বন্ধু তাহাকে একদিন বলিলেন £ আমার চারি হাজার দিরহামের প্রয়োজন । তিনি বলিলেন £ আইস, দুই হাজার দিরহার গ্রহণ কর। বন্ধু অন্যদিকে মুখ ফিরাইয়া বলিলেন £ তোমার লজ্জা হয় না? আল্লাহ্‌র ওয়াস্তে বন্ধুত্বে দাবী করিতেছ, অথচ পার্থিব ধন-সম্পদকে উহার উপর প্রাধান্য দিতেছ। এক বাদশাহের নিকট লোকে কতিপয় সূফী ব্যক্তির পরোক্ষ নিন্দা করিল। ফলে এই সমস্ত সূফী ব্যক্তিকে হত্যা করার নির্দেশ হইল হযরত আবুল হাসান নূরী (র)-ও তাহাদের অন্তর্ভৃক্ত ছিলেন। তিনি অগ্রসর হইয়া বলিলেন ঃ সর্বাথে আমাকে হত্যা করুন। বাদশাহ জিজ্ঞাসা করিলেন £ আপনি সর্বাথে অগ্রসর হইলেন কেন? তিনি বলিলেন ঃ এ সমস্ত সূফী আমার ভাই-বন্ধু । আমার ইচ্ছা, অন্ততঃ এক মুহূর্তকাল পূর্বে ঃ সুবহানাল্লাহ! যাহারা এরূপ মনুষ্যত্রে অধিকারী তাহাদিগকে হত্যা করা দুরস্ত নহে। ইহা বলিয়া তিনি সকলকে মুক্তি দিলেন। হযরত ফতেহ মুসেলী (র) একদা এক বন্ধুর গৃহে গিয়া দেখিলেন বন্ধু ঘরে নাই। তাহার পরিচারিকাকে বলিলেন ঃ তোমার প্রভুর ক্যাশ বাক্সটি আন । পরিচারিকা ইহা উপস্থিত করিলে তিনি আবশ্যক পরিমাণে টাকা-পয়সা উহা হইতে চাহিয়া লইয়া গেলেন। গৃহে ফিরিয়া এই সংবাদ শ্রবণে প্রভু এত আনন্দিত হইলেন যে, তৎক্ষণাৎ সে দাসীকে আযাদ করিয়া দিলেন। এক ব্যক্তি হযরত আবু হুরাইয়া রো)-এর নিকট গিয়া বলিতে লাগিল £ আমি আপনার সহিত বন্ধুত্‌ ও ভ্রাতৃত্ব স্থাপন করিতে ইচ্ছা করি। তিনি বলিলেন ঃ ভ্রাতৃত্বের কর্তব্য আপনার জানা আছে কি ? আগস্তুক বলিলঃ না। তিনি বলিলেন ঃ ভ্রাতৃত্বের হকসমূহের মধ্যে একটি হক এই যে, তোমার স্বর্ণ-রৌপ্যের উপর তুমি আমা অপেক্ষা বেশী হকদার হইবে না । আগন্তুক বলিলঃ আমি এখনও এই স্তরে উপনীত হই নাই। তিনি বলিলেন ঃ ব্যাস্‌ তবে সরিয়া পড় । এ কার্য তোমার দ্বারা হইতে পারে না। হযরত ইব্‌ন উমর (রা) বলেন £ এক সাহাবীর নিকট এক ব্যক্তি ভাজ করা গোশ্ত প্রেরণ করিল। তিনি বলিলেন £ আমার অমুক বন্ধু খুব অভাবপ্রস্ত । তাহাকে দেওয়া উত্তম এবং (এই বলিয়া) গোশ্তগুলি তাহার নিকট পাঠাইয়া দিলেন। তথায় পৌছিলে তিনি তদ্রুপ উহা তাহার অপর এক বন্ধুর নিকট পাঠাইয়া দিলেন। তিনি আবার তাহার অন্য বন্ধুর নিকট পাঠাইয়া দিলেন । মোটকথা, এইরূপে ঘুরিতে ঘুরিতে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।