পানাহার ১৭ বন্ধ-বান্ধব ও ধর্মভ্রাতাগণের সহিত একত্রে আহারের ফযীলত £ বন্ধু-বান্ধবকে দাওয়াত করিয়া খাওযান প্রচুর দান-খয়রাত অপেক্ষা উৎকৃষ্ট । কারণ, হাদীস শরীফে আছে যে, তিনটি বিষয়ে মানুষের নিকট হইতে কোন হিসাব গ্রহণ করা হইবে না। উহা এই 8 (১) রোয়ার নিয়্যতে শেষরাতে যাহা খাইবে; (২) ইফতারের সময় যাহা আহার করিবে এবং (৩) বন্ধু-বান্ধবের সহিত যাহা আহার করিবে । হযরত জাফর ইবৃন সাদিক রে.) বলেন, “বন্ধু-বান্ধবদের সহিত আহারে বসিয়া তাড়াতাড়ি করিবে না, যথাসম্ভব বিলম্ব করিবে । কারণ তাহাদের সহিত আহারকালে পরমায়ুর যে অংশটুকু ব্যয় হয় তাহার হিসাব হইবে না।” হযরত" হাসান বসরী রে.) বলেন £ “মানুষ নিজে যাহা পানাহার করে এবং স্বীয় মাতাপিতাকে যাহা পানাহার করায় উহার হিসাব হইবে। কিন্তু যে খাদ্য সে ধর্ম-বন্ধুদের সম্মুখে স্থাপন করে তাহার হিসাব হইবে না।” কোন এক বুযর্গের অভ্যাস ছিল যে, তিনি ধর্ম-বন্ধুগণকে খাওয়াইবার জন্য বহু পরিমাণে খাদ্য প্রস্তুত করাইয়া সমস্তই তাহাদের সম্মুখে স্থাপন করিতেন এবং বলিতেন, হাদীস শরীফে বর্ণিত আছে £ “যে খাদ্য মেহমানের সম্মুখ হইতে উদ্ৃত্ত হয় তাহার হিসাব হইবে না । সুতরাং আমার ইচ্ছা এই যে, বন্ধুদের ভোজনের পর যাহা উদৃত্ত হইবে তাহা হইতে আহার করি, যেন হিসাব দিতে না হয়।” হযরত আলী (রো) বলেন £ “ধর্মভ্রাতাগণের সম্মুখে এক সা (প্রায় সাড়ে তিন সের) পরিমাণ খাদ্য স্থাপন করা আমার নিকট একজন গোলাম আযাদ করা অপেক্ষা অধিক পছন্দনীয় ।” হাদীস শরীফে বর্ণিত আছে, আল্লাহ্ কিয়ামত দিবসে বলিবেন, “হে আদম -সন্তান! আমি ক্ষুধার্ত হইয়াছিলাম, তুমি আমাকে আহার দেও নাই।” মানুষ বলিবে, “হে আল্লাহ্! কেমন করিয়া তুমি ক্ষুধার্ত হইয়াছিলে? তুমি তো নিজেই সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি, তুমি তো কখনও আহারের মুখাপেক্ষী নও ।” আল্লাহ্ বলিবেন, “তোমার ভাই ক্ষুধার্ত হইয়াছিল, তুমি তাহাকে আহার প্রদান করিলে যেন আমাকেই প্রদান করা হইত ।" রাসুলে মক্বুল (সা) বলেন $ “ যে ব্যক্তি মুসলমান ভাইকে উদর পূর্ণ রাখিবেন; প্রতি খন্দকের মধ্যবর্তী দূরত্ব পাচশত বৎসরের পথ ।” তিনি আরও বলেন £ ০01 2৮571০5১4০5 তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে ক্ষুধার্তকে আহার প্রদান করে । বন্ধু দর্শনে গিয়া আহারের নিয়ম ৪ বন্ধুর সহিত সাক্ষাত করিতে গেলে আহারের চারিটি নিয়ম পালন করিতে হয়। যথা £ স্ -ী [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।