কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ সৌভাগ্যের পরশমণি লোকমা-লাভের আশা । হযরত জুনাইদ (র) বলেন ঃ কুস্বভাবী আলিমের বন্ধৃত্‌ অপেক্ষা সতস্বভাবী ফাসিকের বন্ধুত্ব আমার নিকট অধিক পছন্দনীয় । উপরিউক্ত গুণসমূহ সমষ্টিগতভাবে একই ব্যক্তির মধ্যে খুব কমই পাওয়া যায়। অতএব বন্ধৃত্রে উদ্দেশ্য কি, বুঝিতে হইবে । কেবল ভালবাসা ও সখ্যতা তোমার উদ্দেশ্য হইলে সঙ্চরিত্রবান লোক অন্বেষণ কর। ধর্মীয় কল্যাণ উদ্দেশ্য হইলে পরহিযগার আলিমের অনুসন্ধান কর এবং পার্থিব মঙ্গল উদ্দেশ্য হইলে দানশীল ও দয়ালু ব্যক্তির তালাশ কর। তাহাদের প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন শর্ত আছে। সমাজে তিন শ্রেণীর লোক আছে। এক প্রকার লোকখাদ্যবস্তুর ন্যায় নিত্য প্রয়োজনীয় । তাহাদের ছাড়া লোকের চলে না। অপর এক শ্রেণীর লোক ওষধসদৃশ। কোন সময় তাহাদের প্রয়োজন হয় না। কিন্তু মানুষ তাহাদের ফাদে পড়িয়া যায়। অতএব তাহাদিগ হইতে বাঁচিয়া থাকার জন্য চেষ্টা করা আবশ্যক । মোটকথা এমন লোকের সহিত সংসর্গ রাখা উচিত যাহার দ্বারা তোমার অথবা তোমার ছ্বারা তাহার ধর্মীয়ি কল্যাণ সাধিত হয়। সংসর্গ ও বন্ধুত্বের কর্তব্য ৪ বিবাহ বন্ধনে যেমন স্ত্রী ও পুরুষের উপর পরস্পর কতকগুলি কর্তব্য আরোপিত হয়, তদ্রুপ ভ্রাতৃত্ব এবং সংসর্গের বন্ধন প্রতিষ্ঠিত হইলেও ভ্রাতৃত্বের উপর কতগুলি কর্তব্য আরোপিত হইয়া থাকে। রাসূলুল্লাহ (সা) বলেন ঃ দুই ভাইয়ের উদাহরণ এইরূপ দুই হাতের ন্যায় যাহার একটি অপরটিকে ধৌত করিয়া দেয়। সংসর্গ ও বন্ধুত্বে কর্তব্য দশ শ্রেণীতে বিভক্ত প্রথম কর্তব্য ঃ ধন-সম্পদের মধ্যে । যীহারা ভাই-বন্ধুর হককে অগ্রগণ্য বলিয়া মনে করেন, এমনকি নিজের অংশও তাহাদিগকে প্রদান করেন তাহারা বন্ধুত্বের কর্তব্য আদায়ে সর্বোচ্চ শ্রেণীর অন্তর্ভুক্ত । যেমন মদীনার আন্সারগণ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ্‌ বলেন ৪ 24০58 উ৫৮5৮0 ০০১৪৮, এবং তাহারা নিজেদের অপেক্ষা (মুহাজিরগণকে)অগ্রবর্তা রাখে যদিও নিজেরা ক্ষুধার্তই থাকুক না কেন। যাহারা ভাই-বন্ধুকে নিজতুল্য মনে করে এবং স্বীয় ধনকে নিজের ও তাহাদের সকলের ধন বলিয়া মনে করে তাহারা বন্ধুত্বে কর্তব্য সম্পাদনে দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত। যাহারা ভাই-বন্ধুকে গোলাম ও খাদিমের ন্যায় মনে করে এবং নিজের প্রয়োজনের অতিরিক্ত বস্তু তাহাদিগকে অযাচিতভাবে দান করে, তাহারা সর্বনিশ্ন শ্রেণীর অন্তর্ভুক্ত । ভাই-বন্ধগণকে যদি এইরূপ বস্তুই তোমার নিকট হইতে চাহিয়া [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।