কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১২৩ নির্বোধ বন্ধুর উপকার করিতে গিয়া অজ্ঞানতাবশতঃ এমন কাজ করিয়া বসিতে পারে যাহা তাহার অকল্যাণের কারণ হইয়া পড়ে। বুযর্গণণ বলেনঃ নির্বোধ হইতে দূরে থাকা সওয়াব এবং তাহার চেহারা দর্শন করা গুনাহ্‌। যাহাদের কার্ধের হিতাহিত জ্ঞান নাই এবং বলিয়া দিলেও বুঝে না, তাহারাই নির্বোধ । দ্বিতীয় গুণ ঃ সতস্কভাব ও সচ্চরিত্রতা । কারণ, অসৎম্বভাবের লোকের সংসর্গে শান্তি লাভের আশা করা যায় না। যখন তাহার অসৎম্বভাব প্রবল হইয়া উঠিবে তখন সে তোমার প্রতি তাহার বন্ধুত্রে সকল কর্তব্য বিনাদ্বিধায় পদদলিত করিয়া ফেলিবে। তৃতীয় গুণ £$ সততা ও ধর্মপরায়ণতা। কারণ, যে ব্যক্তি পাপে অদম্য হইয়া পড়িয়াছে, যে আল্লাহ্‌কে ভয় করে না এবং যে ব্যক্তি আল্লাহ্‌কে ভয় করে না তাহাকে বিশ্বাস করা উচিত নহে। আল্লাহ্‌ কুরআন শরীফে বলেন £ প1৬৯ 02919 1585 ০০ 48 04851 ০০ ৪৯০ 5 “এইরূপ ব্যক্তির অনুসরণ করিবে না যাহার অন্তরকে আমার যিকির হইতে গাফিল করিয়া দিয়াছে এবং যে স্থীয় প্রবৃত্তির অনুগমন করিয়া থাকে । বিদ্আতী লোক হইতে দরে থাকা উচিত । কারণ, তাহার বিদআতের আপদ অপরের উপর প্রভাব বিস্তার করে। অধুনা এক শ্রেণীর বিদআতী গজাইয়া উঠিয়াছে। তাহাদের অপেক্ষা জঘন্য বিদআতী আর নাই। তাহারা বলে £ আল্লাহ্‌র বান্দাগণকে বাধা প্রদান করা এবং তাহাদিগকে পাপ ও দু্কর্ম হইতে বিরত রাখার কোন প্রয়োজন নাই। কারণ, কোন লোকের সঙ্গেই আমাদের শত্রুতা নাই এবং তাহাদের উপর আমরা শাসকও নহি। এই উক্তিতে নিজের জন্য সর্ববিধ কার্য জায়েয করিয়া লওয়ার বীজ নিহিত রহিয়াছে এবং ইহা খোদাদ্রোহিতার মূল । আর ইহা জঘন্যতম বিদআত । এইরূপ বিদআতী লোকদের সহিত মেলামেশা করা কখনই সঙ্গত নহে। কারণ, এই শ্রেণীর বিদআত কুপ্রবৃত্তির পরিপোষক। শয়তান ইহার সাহায্য করিয়া এ প্রকার মনোভাবকে বেশ ভালভাবে সাজাইয়া তাহাদের সহিত মেলামেশাকারীর অন্তরে বসাইয়া দিবে এবং অল্পদিনের মধ্যেই তাহাকে স্পষ্ট ইবাহতী (অবৈধ কাজকে বৈধকারী) বানাইয়া দিবে। হযরত ইমাম জাফর সাদিক রে) বলেন $ পীচ প্রকার লোকের সংসর্গ পরিত্যাগ কর। প্রথম $ মিথ্যাবাদী । কারণ, তাহার ছারা তুমি সর্বদা প্রতারিত হইবে । দ্বিতীয়ঃ নির্বোধ । কেননা, নির্বোধ ব্যক্তি তোমার উপকার করিতে গিয়া অজ্ঞানতাবশতঃ তোমার অপকার করিয়া ফেলিবে। তৃতীয় $ কৃপণ কেননা, কৃপণ নিতান্ত প্রয়োজনকালে তোমার সহিত বন্ধৃত্‌ বর্জন করিবে । চতুর্থঃ ভীরু ৷ কারণ এইরূপ ব্যক্তি প্রয়োজনের সময় তোমাকে পরিত্যাগ করিবে । পঞ্চম £ ফাসিক, কারণ, ফাসিক এক লোক্মার বিনিময়ে কিংবা তদপেক্ষা অল্পমূল্যে তোমাকে বিক্রয় করিয়া ফেলিবে। লোকে জিজ্ঞাসা করিল £ এক লোকমা অপেক্ষা অল্প কি? তিনি বলিলেন ঃ এক [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।