কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১২২ সৌভাগ্যের পরশমণি প্রকাশ করা আবশ্যক যেন লোকের মনে তাহাদের প্রতি ঘৃণার উদ্রেক হয়। তাহাদিগকে সালাম না দেওয়া, তাহাদের সঙ্গে কথাবার্তা না বলা এবং তাহাদের সালামের জওয়াব না দেওয়াই উত্তম। কারণ, তাহারা বিদআতের প্রতি আহ্বান করিলে লোকে যদি এদিকে ঝুঁকিয়া পড়ে তবে বিদআতের পাপ সমাজে বিস্তার লাভ করিবে এবং ঝগড়া-ফাসাদ সৃষ্টি হইবে। কিন্তু বিদআতী ব্যক্তি সাধারণ লোক হইলে এবং সে অপরকে বিদআতের দিকে আহ্বান না করিলে তাহার প্রতি তদ্রুপ কার্য করা অতি সহজ । চতুর্থ শ্রেণী 8 এমন পাপী যাহাদের পাপের দরূন মানবের দুঃখ-কষ্ট হইয়া থাকে তাহারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত । যেমন__- অত্যচার, মিথ্যা সাক্ষ্য গ্রহণ ও পক্ষপাতিতৃ করিয়া বিচার করা; কাহারো কুৎসা রটনা করা, পরনিন্দা করা । মানুষের মধ্যে পরস্পর ঝগড়া-বিবাদ বাধাইয়া দেওয়া । এই শ্রেণীর পাগীদিগ হইতে বিমুখ থাকা এবং তাহাদের প্রতি কঠোর ব্যবস্থা করা অতি উত্তম কার্য । তাহাদের সহিত বন্ধুত্‌ স্থাপন করা ঘৃণ্য কার্য এবং একেবারে হারাম করা হয় নাই। কারণ তাহা হইলে সমাজে বাস করা কষ্টকর হইত। পঞ্চম শ্রেণী £ মদ্যপায়ী ও পাপে লিপ্ত এমন লোকগণ এই শ্রেণীর অন্তর্ভূক্ত যাহাদের পাপের দরুন অপর লোকের কোন প্রকার দুঃখ-কষ্ট হয় না । এমন লোকের সহিত আচরণ অধিকতর সহজ । সংশোধনের আশা থাকিলে এমন লোকের সহিত নম্র র্যবহার করা এবং তাহাদিগকে সদুপদেশ প্রদান করা উত্তম । অন্যথায় তাহাদিগ হইতে বিমুখ থাকাই উত্তম। কিন্তু তাহাদের সালামের জওয়াব দেওয়া উচিত এবং তাহাদিগকে অভিশাপ দেওয়া সঙ্গত নহে। রাসূলুল্লাহ (সা)-এর যমানায় এক ব্যক্তি কয়েকবার মদ্য পান করে । এই জন্য তাহাকে যথাবিহিত শাস্তি প্রদান করা হয়। এক সাহাবী রো) তাহাকে অভিশাপ করিয়া বলিলেন ঃ তাহার ফাসাদ আর কতদিন চলিবে ? রাসূলুল্লাহ (সা) তাহাকে অভিশাপ করিতে নিষেধ করিয়া বলিলেন £ শয়তান তাহার শক্রতার জন্য যথেষ্ট; তুমিও শয়তানের সাহায্যকারী হইও না। দ্বিতীয় অনুচ্ছেদ বন্ধত্বের যোগ্যতা ও বন্ধুর প্রতি কর্তব্য ঃ যোগ্যতা ঃ সকল মানুষই সংসর্গ ও বন্ধুত্বের যোগ্য নহে; বরং সংসর্গ এমন লোকের সহিত রাখা উচিত যাহার মধ্যে তিনটি গুণ আছে। প্রথম গুণ £ বুদ্ধিমত্তা । কারণ, নির্বোধের সংসর্গে কোন কল্যাণের আশা নাই। নির্বোধের সহিত বন্ধুত স্থায়ী হয় না এবং পরিণামে তিক্ততা বৃদ্ধি পায়। কেননা, [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।