কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১১৯ একবারেই আল্লাহ্‌র রাস্তায় দান করিয়াছিলেন। আবার কেহ এইরূপও হইয়া থাকেন যে, তাহার অর্ধেক ধন-সম্পদ আল্লাহ্‌র রাস্তায় উৎসর্গ করেন৷ যেমন, হযরত উমর (রা) এইরূপ করিয়াছিলেন। আবার কেহ কেহ অল্প ধন-সম্পদই আল্লাহ্‌র রাস্তায় দান করিয়া থাকে । অল্পই হউক আর অধিকই হউক, কোন মুসলমানের হৃদয়ই এরূপ নিঃস্বার্থ ভালবাসা হইতে একবারে মুক্ত থাকিবে না। আল্লাহ্‌র উদ্দেশ্যে শক্রতার পরিচয় £ যে ব্যক্তি আল্লাহ্‌র উদ্দেশ্যে তাহার আজ্ঞানুবতাঁ বান্দাগণকে ভালবাসিবে সে স্বতঃ কাফির, জালিম, গুনাহগার ও ফাসিকদিগকে শক্র বলিয়া গণ্য করিবে । কারণ কেহ, কাহাকেও ভালবাসিলে সে বন্ধুর-বন্ধুকেও বন্ধু ও শত্রুকে শক্ররূপে গ্রহণ করিয়া থাকে । এবং কাফির, জালিম, গুনাহগার ও ফাসিকগণ আল্লাহ্‌র শক্র । কোন মুসলমান ফাসিক (পাপী) হইলে মুসলমান হওয়ার কারণে তাহাকে ভালবাসিতে হইবে এবং পাপের কারণে ত্প্রতি অসন্তুষ্ট থাকিতে হইবে । এইরূপ স্থলে ভালবাসা ও অসস্তুষ্টি একত্রে মিলিত হইবে । যেমন, এক ব্যক্তি এক পুত্রকে পুরস্কার প্রদান করিল কিন্তু অপর পুত্রকে কিছুই দিল না। এইরূপ ক্ষেত্রে বুঝিতে হইবে, এক কারণে সে এক পুত্রকে ভালবাসে এবং অন্য এক কারণে সে অপর পুত্রের প্রতি অসন্তুষ্ট; ইহা অসম্ভব নহে। কারণ, যেমন এক ব্যক্তির তিন পুত্র আছে। তন্মধ্যে একজন বুদ্ধিমান পিতৃভক্ত; দ্বিতীয়জন বোকা ও পিতার অবাধ্য এবং তৃতীয় জন নির্বোধ কিন্তু পিতৃভক্ত। এমতাবস্থায় সে ব্যক্তি প্রথম পুত্রকে ভালবাসিবে, দ্বিতীয় পুত্রের প্রতি অসস্তুষ্ট থাকিবে এবং তৃতীয় পুত্রকে পি সক্ত হওয়ার জন্য ভালবাসিবে ও নির্বৃদ্ধিতার দরুন তত্প্রতি অসন্তুষ্ট থাব্তিবে। আচার-ব্যবহারে ইহার প্রতিক্রিয়া পরিলক্ষিত হইয়া থাকে৷ কেননা সে প্রথম পুত্রকে শ্নেহের দৃষ্টিতে দেখিবে। দ্বিতীয় পুত্রকে অবজ্ঞার দৃষ্টিতে দেখিবে এবং তৃতীয় পুত্রের কিছুটা শ্নেহ ও কিছুটা অবজ্ঞার চোখে দেখিবে। ফলকথা, যে ব্যক্তি আল্লাহ্র নাফরমানী করে, তত্প্রতি তোমার এইরূপভাব পোষণ করা কর্তব্য যে, যেন সে তোমার বিরুদ্ধাচরণ করিয়া থাকে এবং বিরুদ্ধাচরণের পরিমাণ অনুযায়ী তুমিও তাহার প্রতি শত্রুতা পোষণ করিয়া থাক। আবার আল্লাহ্‌র প্রতি তাহার বাধ্যতা ও আনুগত্যের পরিমাণ অনুযায়ী তাহাকে সঙ্গ-সাহচর্য এবং কথাবার্তায় প্রকাশ পায়। এমনকি পাপীর সংসর্গে তুমি যাইবে না এবং তাহার সঙ্গে কর্কশ ভাষা ব্যবহার করিবে। আর তাহার পাপ অত্যাধিক বৃদ্ধি পাইয়া থাকিলে তাহা হইতে বহুদূরে থাকিবে এবং তাহার পাপ সীমা অতিক্রম করিয়া গেলে তাহার সহিত কথাবার্তা বন্ধ করিয়া তাহা হইতে অন্যদিকে মুখ ফিরাইবে। অত্যাচারীর সাহিত পাপী অপেক্ষা অধিক রূঢ় ও কঠোর ব্যবহার করিতে হইবে। কিন্তু [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।