কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ সৌভাগ্যের পরশমণি ইহাও অন্যান্য কুকুর অপেক্ষা উক্ত আশিকের নিকট অধিক প্রিয় হইয়া উঠে। অতএব যাহারা তাহার প্রেমাম্পদকে ভালবাসে অথবা যাহাদিগকে তাহার প্রেমাম্পদ ভালবাসে তাহাদিগকে, এমন কি যাহারা প্রেমাম্পদের আজ্ঞানুবর্তী চাকর-বাকর, দাস-দাসী তাহাদিগকে এবং তাহার আত্মীয়-স্বজনকেও প্রেমিক স্বতঃই ভালবাসিয়া থাকে। কারণ, প্রেমাম্পদের সহিত সংশ্রিষ্ট সন্বন্ধযুক্ত বন্তু ও ব্যক্তির প্রতি ভালবাসা স্বতঃই প্রেমিকের অন্তরে অনুপ্রবেশ করে । প্রিয়জনের প্রতি প্রেম যত অধিক, তাহার সহিত সংশ্লিষ্ট ও তাহার অনুগত ব্যক্তিগণের প্রতিও সেই প্রেমের প্রতিক্রিয়ারূপ ভালবাসা তত অধিক হইয়া থাকে । হইয়াছে তিনি সাধারণভাবে তাহার সমস্ত বান্দাকে এবং বিশেষভাবে তাহার প্রিয়পাত্রগণকে ভালবাসিয়া থাকেন। সমস্ত মাখলুকাত স্বীয় প্রেমাস্পদের অপরিসীম শক্তির পরিচায়ক ও তাহার শিল্পনৈপুণ্যের জ্বলন্ত নিদর্শন, এইজন্য তিনি এই সমস্তকেই ভালবাসিয়া থাকেন। অপর কারণ এই যে, আশিক মাশুকের হস্তলিপি ও শিল্পকলাকেও ভালবাসিয়া থাকে । রাসূলুল্লাহ সো)-এর সমীপে কেহ নৃতন ফল আনয়ণ করিলে তিনি উহার সম্মান করিতেন এবং স্বীয় চক্ষু মুবারকে লাগাইয়া বলিতেন যে, উহার সৃষ্টিকাল আল্লাহ্‌র নিকটবর্তী অর্থাৎ উহা প্রকৃত শিল্পী আল্লাহ্‌র নৃতন শিল্প নৈপৃণ্য আল্লাহ্‌র প্রতি মহব্বতের ছিবিধ কারণ ঃ প্রথম, মানবের প্রতি পরম করুণাময় আল্লাহ্র ইহলৌকিক ও পারলৌকিক দানের কারণে মহববত; দ্বিতীয়, কেবল আল্লাহ্‌র জন্যই আল্লাহকে ভালবাসা । কোন বস্তু বা উদ্দেশ্যের সহিত উহার আদৌ কোন সংশ্রব নাই। ইহা অতি উচ্চ স্তরের মহব্বত এই গ্রন্থের পরিত্রাণ খণ্ডে “মহব্বত” অধ্যায়ে ইহার বিস্তারিত বিবরণ দেওয়া হইবে । মোট কথা, ঈমানের বল অনুপাতে আল্লাহ্‌র মহব্বত প্রবল হইয়া থাকে । ঈমান যত বলবান হইবে মহব্বতও ততই প্রবল ও প্রগাঢ় হইয়া উঠিবে। তৎপর ইহা আল্লাহ্র প্রিয়জনের মধ্যে সঞ্চারিত হইবে। স্বার্থ ও উপকারের কারণে ভালবাসার উদ্রেক হইলে পূর্বকালীন নবী ও ওলীগণের প্রতি কাহারও ভালবাসা জন্মিত না। অথচ তাহাদের প্রতি ভালবাসা সকল মুসলমানের অন্তরেই রহিয়াছে । সুতরাং ধর্মপথের দিশারী আলিম, সূফী, সংসারবিরাগী এবং রা ৮917585 তাহা আন্নাহ্‌র উদ্দেশ্যেই হইয়া থাকে বলিতে হইবে । কিন্তু আল্লাহ্‌র রাস্তায় মান-সন্ত্রম ও ধন-দৌলত উৎসর্গ করার পরিমাণ দ্বারাই তাহার প্রতি মহব্বতের পরিমাণ নির্ণয় করা চলে । কাহারও ঈমান ও মহব্বত এত প্রবল যে, তিনি নিজের যথাসর্বস্ব একবারেই আল্লাহ্‌র রাস্তায় উৎসর্গ করিয়া দিয়া থাকেন। যেমন হযরত আবুবকর সিদ্দীক (রা) তাহার যথাসর্বস্ব [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।