সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী ১১৭ এই বিদ্যার উদ্দেশ্য পরকাল হইলে এবং সাংসারিক পদমর্যাদা ও ধনলাভের জন্য না হইলেও উত্তাদের প্রতি ভালবাসাকে আল্লাহ্র ওয়াস্তে ভালবাসা বলা যাইবে । কিন্তু পর্থিব মান-মর্যাদা ও ধন-দৌলত লাভ করা, বিদ্যা অর্জনের উদ্দেশ্যে হইলে উহাকে আল্লাহ্র ওয়াস্তে বলা যাইবে না । সদৃকা প্রদানকারী যদি এমন লোককে ভালবাসে যে তাহার নিকট হইতে সদৃকা গ্রহণপূর্বক শর্তানুসারে গরীব-দুঃখীদিগকে উহা পৌছাইয়া দেয় কিংবা তাহাদের আতিথ্য করিয়া থাকে অথবা এমন লোককে যদি ভালবাসে যে গরীব-দুঃঘীদের জন্য উত্তমরূপে খাদ্য পাকাইয়া থাকে তবে এই ভালবাসা আল্লাহ্র ওয়াস্তে বলিয়া গণ্য হইবে । যে ব্যক্তি খাদ্য-বন্ত্র প্রদান করতঃ নিরুদ্ধেগে ও একাগ্রচিত্তে ইবাদত করিবার সুযোগ দান করে তাহার প্রতি ভালবাসাও আন্রাহ্র ওয়াস্তে ভালবাসার মধ্যে গণ্য হইবে। কিন্তু শর্ত এই যে, খাদ্য-বন্ত্র পাইয়া নিশ্চিত মনে ইবাদত করিবার উদ্দেশ্য থাকিতে হইবে । বহু আলিম ও আবিদ এই উদ্দেশ্যে ধনীদের সহিত বন্ধুত্ স্থাপন করিয়া থাকেন এবং ফলে উভয় দলই আল্লাহ্র ভালবাসা লাভ করিয়া থাকেন। মন্দ কার্য হইতে স্বামীকে বাচাইবে এবং এমন সন্তান জন্মিবার উপলক্ষ হইবে যে পিতার মঙ্গলের জন্য যুদ্ধ করিবে, এই কারণে স্থীয় স্ত্রীকে ভালবাসিলে এই ভালবাসাও আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসা বলিয়া গণ্য হইবে এবং এইরূপ স্ত্রীকে ভরণ-পোষণের ব্যয়ও সদ্কার মধ্যে গণ্য । ভূত্যে প্রভুর খেদমত করে এবং সে তাহার কার্যভার গ্রহণপূর্বক প্রভূকে নিশ্চিন্ত মনে ইবাদতের অবসর প্রদান করে বলিয়া ভূত্যকে ভালবাসিলে ইবাদতে অবসর করার দরুন ভূত্যের প্রতি যে ভালবাসাটুকু হয়, তাহা আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসা বলিয়া গণ্য হইবে এবং উহার সওয়াবও পাওয়া যাইবে । দ্বিতীয় সোপান ঃ যে ভালবাসা নিংস্বার্থভাবে একমাত্র আল্লাহ্র ওয়াস্তেই হইয়া থাকে এবং যাহাতে উভয় পক্ষের অন্য কোন প্রকার স্বার্থের লেশমাত্রও থাকে না, উহাই এই উচ্চ সোপানের ভালবাসা । ইহা পূর্বোক্ত স্বার্থসংশ্লিষ্ট ভালবাসা অপেক্ষা উৎকৃষ্টতর। শিক্ষা প্রদান, শিক্ষা গ্রহণ, ইবাদতে অবসরলাভ এবংবিধ কোন প্রকার ্বার্থই ইহাতে থাকে না। আল্লাহ্র আজ্ঞানুবরতী ও তীহার প্রিয়পাত্র বলিয়া কাহাকেও ভালবাসিলে ইহাকে এই শ্রেণীর ভালবাসা বলে । কিংবা অন্ততঃপক্ষে ইহা মনে করিয়াও যদি কেহ কাহাকেও ভালবাসে যে, এই ব্যক্তি আল্লাহ্র বান্দা, তীহারই সৃষ্টি, তবে ইহাও আল্লাহ্র ওয়াস্তে বন্ধুত্বের অন্তর্ভুক্ত এবং ইহার বড় সওয়াব পাওয়া যাইবে । কারণ, এইরূপ ভালবাসা আল্লাহ্র প্রতি এমন মহব্বত হইতে জন্িয়া থাকে যাহা ইশৃকের পর্যায়ে উন্নীত হইয়াছে। যেমন, কেহ কাহারও প্রতি আশিক হইলে সে মাশুকের অলি-গলি এবং তাহার মহল্লাকেও ভালবাসে । আর প্রিয়জনের গৃহ প্রাচীরও তাহার নিকট প্রিয় হইয়া পড়ে । এমন কি যে কুকুর প্রিয়জনের গলিতে যাতায়াত করে, [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।