১১৬ সৌভাগ্যের পরশমণি সহায়ক না হয়, তাহা হইতে দূরে থাক; কারণ সে ব্যক্তি তোমার হৃদয় অন্ধকার করিয়া ফেলিবে এবং তোমাকে আমা হইতে দূরে সরাইয়া রাখিবে। রাসূলুল্লাহ (সা) বলেন £ আল্লাহ্র এক ফেরেশতা আছে, তাহার দেহের অর্ধাংশ বরফ দ্বারা ও অপর অর্ধাংশ অগ্নি ছারা সৃষ্ট । এই ফেরেশতা বলে ঃ ইয়া আল্লাহ্! যেমন তুমি বরফ ও অগ্নির মধ্যে সখ্যতা স্থাপন করিয়াছ তন্ররপ তোমার নেক বান্দাগণের অন্তরে সখ্যতা স্থাপন করিয়া দাও । রাসূলুল্লাহ (সা) বলেন 3 যাহারা আল্লাহ্র উদ্দেশ্যে পরস্পর বন্ধৃত্ স্থাপন করে তাহাদের জন্য বেহেশতে লোহিত বর্ণ ইয়াকৃত নির্মিত একটি স্তস্ত তৈয়ার করা হইবে । ইহার উপর সন্তর হাজার বালাখানা থাকিবে । তথা হইতে তাহারা বেহেশতবাসিগণকে ঝুঁকিয়া দেখিবে। তাহাদের মুখমণ্ডলের জ্যোতি বেহেশ্তবাসিগণের উপর এমনভাবে প্রতিফলিত হইবে যেমন পৃথিবীর উপর সূর্যকিরণ প্রতিফরিত হইয়া থাকে । বেহেশ্তবাসিগণ বলিবে-“চল, আমরা তাহাদিগকে দেখিয়া আসি।' তাহাদের, পরিধানে সবুজ রেশমী পোশাক থাকিবে এবং তাহাদের ললাটে লিখিত থাকিবে 4111 (?৪ 5:৫/511 এই সকল লোক আল্লাহ্র উদ্দেশ্যে পরস্পর বন্ধুত্ব স্থাপনকারী । ? হযরত ইব্ন সামাক (র) মৃত্যুকালে আল্লাহ্র নিকট নিবেদন করিলেন 3 ইয়া আল্লাহ্! তুমি জান, আমি পাপ করিবার সময় তোমার অনুগত বান্দাগণকে ভালবাসিতাম। এই কার্ষের ফলম্বরূপ আমার পাপসমূহ মাফ করিয়া দাও। হযরত মুজাহিদ (র) বলেন ঃ আল্লাহ্র উদ্দেশ্যে বন্ধুত্ স্থাপনকারিগণ যখন একে অন্যকে দেখিয়া আনন্দিত হয় তখন তাহাদের নিকট হইতে গুনাহ এইরূপভাবে ঝরিয়া পড়ে যেমন বৃক্ষ হইতে পত্র ঝরিয়া পড়িতে থাকে । আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসার নিদর্শন £ একই মক্তব, মাদ্রাসা বা গ্রামে অবস্থান অথবা ভ্রমণে একত্রে থাকার কারণে যে ভালবাসার উৎপত্তি হয় তাহা আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসার অন্তর্ভূক্ত নহে। আবার দেখিতে মনোহর, বচনে মিষ্টভাষী এবং অন্তরে সরল ও অকপট হওয়ার দরুন অপরের প্রতি যে ভালবাসার উদ্রেক হয়, তাহাও আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসার অন্তর্ভুক্ত নহে। কাহারও সাহায্যে পদমর্যাদা কিংবা ধন-সম্পদ লাভ হইলে অথবা কাহারও সহিত সাংসারিক কোন কার্ষে নিবদ্ধ থাকিলে যে ভালবাসা জন্মে তাহাও আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসার অন্তর্গত নহে। আল্লাহ্ ও আখিরাতের উপর যাহার ঈমান নাই তাহার সহিতও এইরূপ ভালবাসা জন্মিতে পারে। ঈমান ব্যতীত আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসা হইতে পারে না। আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসার দুইটি সোপান আছে। প্রথম সোপান £ আল্লাহ্র উদ্দেশ্যে স্বার্থ সংশ্লিষ্ট ভালবাসা । কিন্তু এই স্বার্থ ধর্ম আল্লাহ্র জন্য হইতে হইবে । যেমন, ধর্শ-বিদ্যা শিক্ষা দেন বলিয়া উস্তাদকে ভালবাসা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।