কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ٢٧١
📝 نص 📖 PDF

১৬ সৌভাগ্যের পরশমণি হযরত ইব্‌ন মুবারক €) দরিদ্রদিগকে দাওয়াত করত ঃ তাহাদের সম্মুখে খুরমা স্থাপন পূর্বক বলিতেন, “যে ব্যক্তি অধিক খাইবে এক- একটি আটির জন্য তাহাকে একটি করিয়া রৌপ্য মুদ্রা প্রদান করিব।” আহারের পর গণনা করত যাহার আঁটির সংখ্যা অধিক পাইতেন তাহাকে আঁটি প্রতি একটি করিয়া রৌপ্যমুদ্রা পুরস্কার দিতেন। পঞ্চম £ আহারের সময় দৃষ্টি নিম্নদিকে রাখিবে এবং অপরের লোকমার দিকে দৃষ্টি করিবে না। মজলিসের লোকেরা তোমাকে শ্রদ্ধেয় বলিয়া জ্ঞান করিলে তুমি সকলের পূর্বে বরতন হইতে হাত উঠাইবে না। কিন্তু অপরের চক্ষে তুমি কম মর্যাদাসম্পন্ন হইলে প্রথম ভাগে তুমি হাত গুটাইয়া রাখিবে যেন শেষভাগে উত্তমরূপে আহার করিতে পার। কিন্তু উত্তমরূপে আহার করিতে অক্ষম হইলে ইহার কারণ প্রকাশ করিয়া দিবে। ইহাতে তোমার সঙ্গিগণ তৃপ্তির সহিত আহার করিতে লজ্জাবোধ করিবে না। ষষ্ঠ ৪ আহারকালে এমন কোন কাজ করিবে না যাহাতে সহভোজীদের মনে ঘৃণার সঞ্চার হইতে পারে। বরতনের উপর হাত ঝাড়িবে না; বরতনের উপর এতটুকু ঝুকিয়া পড়িবে না যাহাতে মুখ হইতে বরতনে কিছু পড়িতে পারে । কোন কিছু মুখ হইতে বরতনে পড়িবার উপক্রম হইলে মুখ অন্যদিকে ফিরাইয়া লইবে । চর্বধিদার খাদ্য সির্কাতে ডুবাইয়া খাইবে না। যে দ্রব্য দাত দ্বারা কর্তন করা হইয়াছে তাহা পুনরায় বরতনে রাখিবে না। ইহাতে সহভোজীদের মনে ঘৃণার উদ্রেক হইতে পারে । যে সকল বস্তুর কথা বলিলে মনে ঘৃণা জন্মে এমন সব বস্তুর কথা বলিবে না। সপ্তম ঃ চিলম্চিতে হাত ধুইবার সময় অপরের সম্মুখে চিলম্চিতে থু থু-কাশি ফেলিবে না। মজলিসের সর্বাপেক্ষা শ্রদ্ধেয় ব্যক্তিকে সর্বাণ্ে হাত ধোয়াইয়া দিবে। সকলে তোমাকে সম্মান করিলে তাহা উপেক্ষা করিবে না । মজলিসে উপবিষ্ট লোকদের ডানদিক হইতে হাত ধোয়াইতে আরন্ত করিবে । যথাসম্ভব বেশিসংখ্যক লোকের হাত ধোয়াইয়া চিলমূচির পানি দূরে ফেলিয়া দিবে। প্রত্যেকের হাত ধোয়াইয়াই পানি ফেলিবে না। কারণ ইহা বিজাতীয় রীতি । একবার একই চিলমচিতে অনেক লোকের হাত ধোয়াই উত্তম। ইহাতে দীনতা ও নম্রতা প্রকাশ পায়। কুলি করিলে কুল্রির পানি চিলমূচিতে এত আস্তে ফেলিবে যেন অপরের শরীর বা বিছানায় পানি ছিটকাইয়া না পড়ে। যে ব্যক্তি হাত ধোয়াইবে তাহার দীড়াইয়া পানি ঢালাই উত্তম। পানাহারের উল্লিখিত আবদসমূহ হাদীস শরীফে বর্ণিত আছে। এইগুলি দ্বারা মানুষ ও পশুর মধ্যে পার্থক্য বোঝা যায়। মনে যেরূপ চায় পশুরা তন্রপই আহার করিয়া থাকে । ইহারা ভাল-মন্দ বিচার করিতে পারে না। আন্লাহ্‌ পশুকে ভাল-মন্দের বিচার-শক্তি প্রদান করেন নাই। মানুষকে আল্লাহ্‌ ইহা দান করিয়াছেন । এমতাবস্থায় সে যদি তদনুযায়ী কাজ না করে তবে বুদ্ধি ও বিচারশক্তিরূপ মহাদানের হক আদায় করা হইল না; বরং এই মহাদানের অকৃতজ্ঞতা প্রকাশ করা হইল। [01910999099 125 ৬/৬/5/.8111001118.0011

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.