১১৪ সৌভাগ্যের পরশমণি বন্ধু। তাহাদের কোন ভয় বা চিন্তা থাকিবে না। সাহাবাগণ নিবেদন করিলেন ঃ ইয়া রাসূলুল্লাহ্! তাহারা কে? রাসূলুল্লাহ (সা) বলিলেন 401 ৪ ১১৯০০ তাহারা এইরূপ লোক যাহারা আল্লাহ্র উদ্দেশ্যে একে অন্যের সহিত বন্ধুত স্থাপন করিয়াছিল । রাসূলুল্লাহ (সা) বলেন 3 যে দুই ব্যক্তি আল্লাহ্র উদ্দেশ্যে বন্ধুত্ স্থাপন করে তন্মধ্যে আল্লাহ্ সেই ব্যক্তিকে অধিক ভালবাসেন যে স্বীয় বন্ধুকে অধিক ভালবাসে । তিনি আরও বলেন £ আল্লাহ্ বলেন £ যাহাদের একজন অপরজনের সহিত আমার উদ্দেশ্যে সাক্ষাত করে, একজন অপরজনের সহিত আমার উদ্দেশ্যে বন্ধু স্থাপন করে, আমার উদ্দেশ্যে একজন অপরজনকে ক্ষমা করে এবং আমার জন্য একে অন্যকে সহায়তা করে, তাহারা আমার বন্ধু হওয়ার যোগ্য। রাসূলুল্লাহ সো) বলেন ঃ কিয়ামত দিবস আল্লাহ্ বলিবেন, যে সকল লোক আমার জন্য পরস্পর বন্ধুতু করিয়াছিল তাহারা কোথায় ? আজ মানবের আশ্রয়ের জন্য কোথাও ছায়া নাই; আমি তাহাদিগকে স্বীয় (আরশের) ছায়ায় আশ্রয় প্রদান করিব । রাসূলুল্লাহ সো) বলেন £ কিয়ামত- দিবস সাত প্রকার লোক আল্লাহ্র আরশের ছায়া লাভ করিবে, তাহারা ব্যতীত অপর কেহই কোন ছায়া পাইবে না। ১. সুবিচারক ও ন্যায়পরায়ণ বাদশাহ্। ২. যে যুবক যৌবনের প্রারস্ত হইতে আল্লাহ্র ইবাদতে লিপ্ত রহিয়াছে। ৩. যে ব্যক্তি মস্জিদ হইতে বহির্গত হইয়া পুনরায় মস্জিদে প্রবেশ করা পর্যন্ত সময়ে তাহার হৃদয় মস্জিদের প্রতি আকৃষ্ট থাকে। ৪. যে দুই ব্যক্তি কেবল আল্লাহ্র উদ্দেশ্যে পরস্পর বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর উদ্দেশ্যেই মিলিত হয় এবং আল্লাহ্র উদ্দেশ্যে সংসর্গ বর্জন করে। ৫. যে ব্যক্তি নির্জনে আল্লাহ্কে স্মরণ করিয়া রোদন করে। ৬. যে ব্যক্তিকে কোন ধনবতী ও সুন্দরী যুবতী নিজের দিকে আহ্বান করে এবং সে বলে “আমি আল্লাহকে ভয় করি ।' ৭. সেই ব্যক্তি যেন ডান হাতে এমনভাবে দান করে যে তাহার বাম হাতও জানিতে না পারে। রাসূলুল্লাহ সো) বলেন ঃ যে ব্যক্তি আল্লাহ্র উদ্দেশ্যে তাহার মুসলমান ভ্রাতার সহিত সাক্ষাত করে, এক ফেরেশতা তাহার পশ্চাতে ঘোষণা করিয়া বলে-আল্লাহ্র বেহেশত তোমার জন্য মুবারক হউক । তিনি আরও বলেনঃ এক ব্যক্তি তাহার কোন বন্ধুর সহিত সাক্ষাত করিতে যাইতেছিল। আল্লাহ্র আদেশে পথিমধ্যে এক ফেরেশ্তা তাহার সহিত সাক্ষাত করিল। ফেরেশ্তা তাহাকে জিজ্ঞাসা করিল- তুমি কোথায় [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।