পঞ্চম অধ্যায় সর্বসাধারণ, বন্ধুবর্গ, প্রতিবেশী, দাস-দাসী, দরিদ্রের হক আল্লাহর ওয়াস্তে আদায় করা দুনিয়া আল্লাহ্র পথের মন্যিলসমূহের অন্যতম ৷ এই মনঘিলে সকলেই মুসাফির । আর সকলের উদ্দেশ্যই যখন এক, তখন সকল মুসাফির একই শ্রেণীর অন্তর্ভূক্ত হইয়া পড়ে । সুতরাং সহযাত্রীদের মধ্যে ভালবাসা, একতা ও বন্ধুত্ব থাকা বাঞ্থনীয় এবং একে অন্যের হকের প্রতি লক্ষ্য রাখা উচিত। এই সমস্ত হকের বিবরণ তিনটি অনুচ্ছেদ বর্ণনা করা হইয়াছে। প্রথম অনুচ্ছেদ আল্লাহ্র উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব £ কাহারও সহিত আল্লাহ্র উদ্দেশ্যে বন্ধুত্ ও ্রাতৃত স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত ও মানবতার উৎকৃষ্ট স্তরসমূহের অন্তর্ভুক্ত । বন্ধুত্বের ফযীলত ঃ আল্লাহ যাহার হিত কামনা করেন তাহাকে উৎকৃষ্ট বন্ধু দান করেন, যেন সে আল্লাহ্কে ভুলিয়া গেলে বন্ধু তাহাকে স্মরণ করাইয়া দেয়; আর সে আল্লাহর স্মরণে লিপ্ত থাকিলে বন্ধু তাহার সঙ্গী ও সহায়ক থাকে । তিনি আরও বলেনঃ দুইজন মুমিন পরস্পর মিলিত হইলে একের দ্বারা অন্যের কোন ধর্মীয় উপকার না হইয়া পারে না। তিনি অন্যত্র বলেন ঃ কোন ব্যক্তি অপরকে আল্লাহ্র উদ্দেশ্যে স্বীয় ভ্রাতারূপে গ্রহণ করিলে তাহাকে বেহেশতে এমন উন্নত মর্যাদা প্রদান করা হইবে যাহা অন্য কোন নেককার্য দ্বারা লাভ করা যায় না। হযরত আবূ ইদরীস খাওলানী (রা) হযরত মুআয (রা)-কে বলিলেন ঃ আমি আল্লাহ্র ওয়াস্তে তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিলাম। তিনি বলিলেন £ আমি তোমাকে শুভ সংবাদ প্রদান করি যে, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি-কিয়ামত দিবস আরশের আশে পাশে কুরসীসমূহ স্থাপিত হইবে । কতিপয় লোক উহাতে উপবেশন করিবে । তাহাদের চেহারা পূর্ণচন্দ্রের ন্যায় দীপ্তিমান হইবে । সমস্ত লোক তো ভীত থাকিবে, অথচ এই সকল কুরসীতে সমাসীন লোক নির্ভয়ে থাকিবে; সব লোক ভীত-সন্ত্স্ত থাকিবে; (কিন্তু) এই সকল লোক প্রশান্ত থাকিবে । কুরসীতে সমাসীন এই সমস্ত লোক আল্লাহ্র [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।