১১২ সৌভাগ্যের পরশমণি 1115 55017111545%, যাহারা অত্যাচার করে তাহাদের প্রতি তোমরা আকৃষ্ট হইও না। কাহিনী £ এক খলীফা হযরত মালিক ইব্ন দীনার রে)-এর নিকট দশ হাজার দিরহাম প্রেরণ করেন। তিনি সমস্ত মুদ্রা গরীবদের মধ্যে বিতরণ করিয়া দিলেন; নিজে এক কপর্দকও রাখেন নাই। হযরত মুহাম্মদ ইব্ন ওয়াসে রে) তীহাকে জিজ্ঞাসা করিলেন ঃ সত্য বল, এই দশ হাজার মুদ্রা তোমায় প্রেরণ করার কারণে তোমার হৃদয়ে খলীফার প্রতি ভালবাসা কিছু বৃদ্ধি পাহায়াছে কিনা ? তিনি উত্তরে বলিলেন ? হ্যা, বৃদ্ধি পাইয়াছে। হযরত ইব্ন ওয়াসে রে) বলিলেন £ আমিও এই আশংকাই করিতেছিলাম । শেষ পর্যন্ত এই মুদ্রাগুলির আপদ তোমার অন্তরে স্বীয় প্রভাব বিস্তার করিয়াছে। বস্রা নগরে এক বুযর্গ ছিলেন । তিনি বাদশাহের নিকট হইতে ধন গ্রহণ করতঃ দরিদ্রদিগকে দান করিয়া দিতেন। লোকে তাহকে জিজ্ঞাসা করিল £ আপনার হৃদয়ে বাদশাহের প্রতি ভালবাসা জন্মিবে বলিয়া কি আপনার আশংকা হয় না ? উত্তরে তিনি বলিলেন £ কেহ যদি আমার হস্ত ধারণপূর্বক আমাকে বেহেশৃতেও পৌছাইয়া দেয় এবং তৎপর সে পাপ করে। আমি তাহাকেও শক্র মনে করিব। আর আমাকে বেহেশৃতে লইয়া যাওয়ার জন্য যে ব্যক্তি সেই লোকটিকে আমার বশীভূত করিয়া দিয়াছে তাহাকেও আমি শক্র মনে করিব। নিজের মনের উপর কাহারও এইরূপ অধিকার থাকিলে তাহার জন্য বাদশাহদের ধন গ্রহণ করতঃ গরীব-দুঃখীদের মধ্যে বিতরণ করিয়া দেওয়া দুরস্ত আছে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।