হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ১১১ প্রথম শর্ত ৪ আলিম ব্যক্তি বিতরণের জন্য সেই ধন গ্রহণ করাতে শাসক যেন এইরূপ বিশ্বাস করার সুযোগ না পায় যে, উহা হালাল। কারণ তাহার মনে এই ধারণার উদ্রেক হওয়া অসম্ভব নহে যে, হালাল না হইলে আলিম কখনও উহা গ্রহণ করিতেন না। এইরূপ ক্ষেত্রে হারাম মাল অর্জনে শীসকগণ নিভীকি হইয়া পড়িবে । গরীব-দুঃঘীদিগকে দানের পৃণ্য অপেক্ষা হারাম মাল অর্জন শাসকদিগকে নির্ভয় করিয়া দেওয়ার ক্ষতি অনেক বেশী । দ্বিতীয় শর্ত ঃ উক্ত মাল গ্রহণকারী আলিম এমন না হন যে, আপরাপর লোক শাসকদের নিকট হইতে ধন গ্রহণ ব্যাপারে তাহার অনুসরণ করে; কিন্তু পরে উহা গরীব-দুঃখীদের মধ্যে বিতরণ করে না। যেমন, কেহ কেহ উক্ত ধন গ্রহণের অনুকূলে এই প্রমাণ আনয়ন করিয়াছে যে, হযরত ইমাম শাফিঈ (র) খলীফাদের নিকট হইতে অর্থ গ্রহণ করিতেন। কিন্তু তাহারা জানিত না যে, তিনি এই ধন গ্রহণ করতঃ সমস্তই গরীব-দুঃখীদের মধ্যে বিতরণ করিয়া দিতেন। এ বিষয়ে একটি আখ্যায়িকা আছে ঃ একদা হযরত ওহাব ইব্ন যুনাব্বিহ (রে) ও হযরত তাউস রে) খলীফা হাজ্জাজের ভ্রাতার নিকট গমণ করেন। হযরত তাউস (র) হাজ্জাজের ভ্রাতাকে উপদেশ দিতে লাগিলেন। তখন শীতকালীন প্রাতঃকাল, খুব শীত পড়িয়াছিল। আমীরের নির্দেশক্রমে লোকে একটি চাদর হযরত তাউস (ে)-এর স্বন্ধদেশে চাপাইয়া দিল। তিনি চেয়ারে বসিয়া হেলিয়া দুলিয়া উপদেশ প্রদান করিতেছিলেন। চাদরটি তাহার স্কন্ধ হইতে পড়িয়া গেল। তাহার দানের অবমাননা হইতে দেখিয়া হাজ্জাজের ভ্রাতা খুব রাগািত হইলেন । বুযর্ণদ্ধয় বহির্গত হইলে হযরত ওহাব (রে) হযরত তাউস রে)-কে বলেন £ আপনি চাদরটি গ্রহণ পূর্বক কোন গরীবকে দিয়া দিলে ভাল হইত এবং এই আমীরও রাগাঘিত হইতেন না। হযরত তাউস (র) বলেন £ আমার আশংকা হইল যে, আমার অনুকরণে অপর লোকে শাসকদের ধন গ্রহণ করে; অথচ তাহারা ইহা জানিতে পারিত না যে আমি উহা গ্রহণপূর্বক গরীবকে দান করিয়াছি। তৃতীয় শর্ত $ বিতরণ করিবার জন্য ধন প্রেরণের কারণে অত্যাচারীর প্রতি যেন ভালবাসা না জন্মে। কেননা, অত্যাচারীর প্রতি ভালবাসা বহু পাপের কারণ হইয়া থাকে; চাটুকারিতা ও খোশামোদের উপলক্ষ হইয়া দীড়ায়। ভালবাসা জন্মিলে আবার সেই অত্যাচারীর মৃত্যু বা অবনতিতে দুঃখ-কষ্ট এবং তাহার মর্যাদা ও রাজ্য বৃদ্ধিতে আনন্দ হইয়া থাকে । এই জন্যই রাসূলুল্লাহ (সা) প্রার্থনা করিতেন £ “ইয়া আল্লাহ্! কোন পাপিষ্ঠকে আমার উপকার করিবার ক্ষমতা প্রদান করিও না। উপকার করিতে দিলে আমার মন তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িবে ।” এইরূপ প্রার্থনার কারণ এই যে, উপকারীর প্রতি মানব-মন অবশ্যই আকৃষ্ট হইয়া পড়ে । অথচ আল্লাহ বলেন ঃ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।