কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১১০ সৌভাগ্যের পরশমণি খলীফা আবার জিজ্ঞাসা করিলেন ঃ করুণাময় আল্লাহ্র রহমত কোথায় ? তিনি উত্তর করিলেন $ -:...১11 ০ ১১ নেককার লোকগণের নিকটে । সেকালে আলিমগণ রাজা-বাদশাহ্‌দের সহিত তদ্রুপ কথা-বার্তাই বলিতেন; কিন্তু দুনিয়ালাভের উদ্দেশ্যে যাহারা বিদ্যা শিক্ষা করিয়াছেন তাহারা দু'আ ও প্রশংসা কীর্তন ব্যতীত রাজা-বাদশাহ্দের সহিত কথা বলেন না। তাহারা ভাবিয়া-চিন্তিয়া এমন উদ্দেশ্য সাধনের জন্য তাহারা শরীয়তের হীলা অন্বেষণ করিয়া থাকেন। তাহারা ঘদি কোন সময় রাজা-বাদশাহ্‌কে উপদেশ প্রদান করেন তবে স্বীয় সম্মানলাভের উদ্দেশ্যেই ইহা করিয়া থাকেন। ইহার প্রমাণ এই যে, অপর কেহ তাহাদিগকে উপদেশ প্রদান করিলে তিনি তাহাকে হিংসা করিয়া থাকেন। অত্যাচারীদের সহিত মেলামেশা না করা এবং তাহাদের সঙ্গে বন্ধুত্‌ স্থাপন না করা সর্বাবস্থায়ই উত্তম । আর তাহাদের বন্ধুবর্গ এবং চাটুকারদের সহিতও বন্ধুত্‌ স্থাপন না করা উচিত। নির্জনবাস অবলম্বন এবং অপরাপর লোকের সহিত বন্ধুত্‌ ছিন্ন না করা ব্যতীত অত্যাচারীদের সহিত বন্ধুতু বর্জন করিতে না পারিলে নির্জনবাস অবলম্বন এবং সকলের সহিত মেলামেশা বর্জন করাই সঙ্গত। রাসূলুল্লাহ সো) বলেন £ যতদিন পর্যন্ত আমার উম্মতের আলিমগণ শাসকদের অনুকূল্য না করিবে ততদিন পর্যন্ত আমার উম্মতের লোকগণ সর্বদা আল্লাহ্র সাহায্য ও আশ্রয়ে থাকিবে। ফল কথা এই যে, রাজা-বাদশাহ্গণের বিকৃতির কারণে প্রজাবৃন্দের বিকৃতি ঘটে এবং আলিমগণের বিকৃতির কারণে রাজা-বাদশাহগণের বিকৃতি ঘটিয়া থাকে । কেননা, আলিমগণ বিকৃত হইয়া পড়িলে তাহারা রাজা-বাদশাহদের সংশোধন করেন না এবং তাহাদের অপকর্মে অসম্মতি প্রকাশ করেন না। গরীব-দুঃখীদের মধ্যে রাজ প্রদত্ত ধন বিতরণের শর্ত $ কোন বাদশাহ কোন আলিমের নিকট গরীবের মধ্যে বিতরণের জন্য ধন প্রেরণ করিলে এমতাবস্থায় যদি তাহার জানা থাকে যে, এই ধনের নির্দিষ্ট মালিক আছে, তবে উহা কখনই বন্টন করা সঙ্গত নহে; বরং এই ধন ইহার প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য বলিয়া দিয়া প্রত্যাখ্যান করা উচিত। এই ধনের মালিক পাওয়া না গেলেও কতিপয় আলিম ইহা গ্রহণ ও বিতরণ করিতে নিষেধ করিয়াছেন । কিন্তু আলিমদের (ইমাম গায্যালীর) মতে অত্যাচারী শাসকের নিকট হইতে সেই অর্থ গ্রহণ করতঃ গরীব-মিসকীনদের মধ্যে বিতরণ করিয়া দেওয়া উচিত যাহাতে সেই অর্থ তাহার হাতে থাকিয়া উৎপীড়ন ও পাপকার্ষে খরচ হইতে না পারে এবং দরিদ্রগণ কিছুটা সুখলাভ করিতে পারে । কারণ অত্যাচারলন্ধ ধন প্রকৃত মালিককে ফিরাইয়া দেওয়ার উপায় না থাকিলে তিনটি শর্ত অনুযায়ী তাহা দরিদ্রের মধ্যে বিতরণ করিতে হইবে । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।