কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ১০৯ মিথ্যা বলিতে আমি ভয় করিয়াছি। তোমাকে নাম ধরিয়া সম্বোধন করিয়াছি, কুনিয়াত উল্লেখ করি নাই। ইহার কারণ এই যে, আল্লাহ্‌ স্বীয় বান্দাগণকে নাম ধরিয়াই সম্বোধন করিয়াছেন, যেমন “হে দাউদ", “হে ইয়াহইয়া", “হে ঈসা", এবং স্বীয় শক্রগণকে কুনিয়াত ধরিয়া উন্মেখ করিয়াছেন; যেমন “আবূ লাহাবের হস্তদ্বয় ধ্বংস হউক ।” তোমার হস্ত চুম্বন না করার কারণ এই যে, আমিরুল মু'মিনীন হযরত আলী (রা)-কে বলিতে শুনিয়াছি ঃ কামভাবের সহিত স্বীয় স্ত্রীর এবং স্নেহের সহিত স্বীয় পুত্রের হস্ত ব্যতীত অপর কাহারও হস্ত চুম্বন করা দুরস্ত নহে। আর তোমার নিকট উপবেশন করার কারণ এই যে, হযরত আলী (রা) বলেন £ কেহ কোন দোষখীকে দেখিতে চাহিলে তাহাকে বলিয়া দাও সে যেন এমন ব্যক্তিকে দেখে, যে স্বয়ং বসিয়া রহিয়াছে এবং তাহার সম্মুখে আল্লাহ্‌র বান্দাগণ হাত বাঁধিয়া দণ্ডায়মান হইয়া থাকে। এই উত্তরে হিশাম সন্তুষ্ট হইয়া বলিলেন £ আমাকে উপদেশ প্রদান করুন৷ তিনি বলেন £ হযরত আলী (রা) বলেন যে, দোযখে পর্বত সমান সর্প ও উষ্টসমান বিচ্ছু রহিয়াছে। যে শাসক প্রজাবৃন্দের উপর ন্যায় বিচার না করে, এই সমস্ত সর্প ও বিচ্ছু তাহাদের আগমন প্রতীক্ষা করিতেছে। এই পর্যস্ত বলিয়া হযরত তাউস (রে) দণ্ডায়মান হইলেন এবং তথা হইতে প্রস্থান করিলেন। কাহিনী ঃ খলীফা সুলাইমান ইবৃন মালিক মদীনা শরীফে উপস্থিত হইয়া অন্যতম শ্রেষ্ঠ আলিম হযরত আবূ হাযেম (র)-কে আনয়ন করতঃ জিজ্ঞাসা করিলেন ঃ মৃত্যু আমাদের নিকট এত অপ্রিয় কেন ? তিনি উত্তর দিলেন ঃ কারণ, দুনিয়াকে তোমরা সুসজ্জিত এবং পরকালকে উৎসন্ন করিয়াছ। সুসজ্জিত স্থান পরিত্যাগ করিয়া উৎসন্ন করা স্থানে গমন লোকের নিকট স্বভাবতঃই অপ্রিয় বলিয়া বোধ হয়। খলীফা আবার জিজ্ঞাসা করিলেন ঃ মানুষ আল্লাহ্‌র সম্মুখে উপস্থাপিত হইলে তাহাদের অবস্থা কিরূপ হইবে? তিনি বলিলেন £ প্রিয়জনের সহিত মিলনের উদ্দেশ্যে প্রবাস হইতে গৃহে প্রত্যাবর্তন করিলে মানুষের যেরূপ অবস্থা হয়, নেক্কার বান্দাগণের তদ্রুপ অবস্থা হইবে । আর অপরাধী পলাতক দাসকে গ্রেফতার করিয়া বলপূর্বক তাহার ক্রুদ্ধ প্রভুর সম্মুখে উপস্থিত করিলে তাহার যেরূপ অবস্থা হয়, পাপী লোকের অবস্থা তদ্রুপ হইবে । খলীফা বলিয়া উঠিলেন ঃ হায়, সেখানে আমার অবস্থা কিরূপ হইবে যদি জানিতে পারিতাম! তিনি বলিলেন £ কুরআন শরীফের প্রতি লক্ষ্য কর, তবেই জানিতে পারিবে । পবিত্র কুরআন শরীফে আল্লাহ্‌ বলেন £ 7১৯ এ ০০। 0০৮৮০ ০ ০৮৮0 নেক্কার লোকেরা নিশ্চয়ই আরাম ও আনন্দে থাকিবে এবং বদকার লোকেরা নিশ্চয়ই দোযখে থাকিবে । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।