হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ১০৭ করিলে ইল্মের প্রতি সম্মান প্রদর্শন করা হয় এবং অত্যাচার করিলে রাজা-বাদশাহ যেমন ঘৃণার পাত্র হন তদ্রুপ আলিমের দরবারে আগমণের দরুন তাহারা সম্মানের পাত্রও বটে । কিন্তু দণ্ডায়মান না হওয়া এবং পার্থিব ধন-এশ্বর্ষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করাই আলিমের জন্য উত্তম । তবে বাদশাহ্ অসস্তুষ্ট হইয়া আলিমকে কষ্ট প্রদানের অথবা প্রজাবৃন্দের অন্তরে বাদশাহের মর্যাদা ও ভয়-ভীতি বিনষ্ট হওয়ার আশংকা থাকিলে দপ্তায়মান হওয়া যাইতে পারে। আলিমের দরবারে আগত বাদশাহ্কে ত্রিবিধ উপদেশ ৪ বাদশাহ আলিমের দরবারে আসিয়া উপবেশন করিলে তীহাকে ব্রিবিধ উপদেশ প্রদান করা আলিমের কর্তব্য হইয়া পড়ে 8 (১) বাদশাহ যদি কোন হারাম কার্য করেন এবং ইহা যে হারাম তাহা তিনি অবগত নহেন, এমতাবস্থায় ইহা যে হারাম তাহা আলিম তাহাকে জানাইয়া দিবেন। (২) অত্যাচার, পাপাচার ইত্যাদি কার্য হারাম জানিয়াও বাদশাহ করিতে থাকিলে তাহাকে ভীতি প্রদর্শন ও উপদেশ প্রদান করিতে হইবে এবং বলিতে হইবে £ জনাব, পার্থিব ভোগ-বিলাসের মোহে পরকালের বাদশাহী ও ধর্ম নষ্ট করা উচিত নহে। (৩) সর্বসাধারণের কিরূপে মঙ্গল ও উন্নতি সাধিত হইবে তাহা আলিমের জানা থাকিলে, অথচ বাদশাহ এ সম্বন্ধে জ্ঞাত না থাকিলে, এমতাবস্থায় যদি বিশ্বাস হয় যে, বলিয়া দিলে বাদশাহ শুনিবেন তবে তীহাকে জানাইয়া দিতে হইবে । বাদশাহ মানিবেন বলিয়া যদি আশা করা যায় তবে যাহারা বাদশাহের দরবারে গমন করে, তাহাদের প্রত্যেকের উপরই বাদশাহকে উপরিউক্ত ব্রিবিধ উপদেশ প্রদান করা ওয়াজিব । আলিম পরমুখাপেক্ষী না হইলে এবং ইল্ম অনুযায়ী আমলকারী হইলে অবশ্যই তাহার উপদেশ প্রতিপালিত হইয়া থাকে। কিন্তু সাংসারিক লোভের প্রত্যাশী হইলে নীরব থাকাই সমীচীন । কারণ, এই অবস্থায় লোকের বিদ্রীপের পাত্র হওয়া ব্যতীত আর কিছুই লাভ হয় না। হযরত মুকাতিল ইব্ন সালেহ রে) বলেন £ একদা আমি হযরত হাম্মাদ ইব্ন সালমা (র)-র নিকটে ছিলাম । তাহার গৃহে একখানা চাটাই, একটি চামড়া, একখানি কুরআন শরীফ এবং একটি বদনা ব্যতীত আর কিছুই ছিল না। এক ব্যক্তি আসিয়া দ্বারে করাঘাত করিলে তিনি জিজ্ঞাসা করিলেন £ তুমি কে? উত্তর আসিল ঃ মুহাম্মদ ইবৃন সুলাইমান, বর্তমানকালের খলীফা । মোটকথা, তিনি গৃহে প্রবেশপূর্বক উপবেশন করতঃ জিজ্ঞাসা করিলেন £ যখনই আমি আপনাকে দর্শন করি তখনই আমার অন্তরে ভয়ের উদ্রেক হয়, ইহার কারণ কি ? হযরত হাম্মাদ (র) উত্তর দিলেন ঃ ইহার কারণ এই, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ যে আলিম একমাত্র আল্লাহ্র উদ্দেশ্যে ইল্ম হাসিল করিয়া থাকে সকলে তাহাকে ভয় করে। আর দুনিয়া অর্জন যাহার ইল্মের উদ্দেশ্য, সে স্বয়ং সকলকে ভয় করে। অনন্তর খলীফা চন্লিশ হাজার দিরহাম তাহার সম্মুখে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।