১০৬ সৌভাগ্যের পরশমণি না। কারণ, যেখানে পাপ কার্য অনুষ্ঠিত হয় অথচ তৎসমূদয়ের প্রতিবাদ ও প্রতিরোধ সম্ভব নহে, এমন স্থানে বিনা কারণে যাওয়াই সঙ্গত নহে। ধর্মবিশ্বাস সন্বন্ধীয় পাপ ঃ রাজা-বাদশাহের প্রতি আকৃষ্ট হওয়া তাহাদিগকে দৃষ্টিপাত করতঃ পার্থিব ভোগ-বিলাসের বাসনা জাণ্তত হইতে দেওয়া অন্তর ও ধর্মবিশ্বাস সন্বন্ধীয় পাপ। রাসূলুল্লাহ (সা) বলেন ঃ হে মুহাজিরগণ! দুনিয়াদারদের নিকট যাইও না। কারণ, আল্লাহ্ তোমাদিগকে যে জীবিকা দান করিয়াছেন তত্প্রতি তোমরা অসস্তুষ্ হইয়া পড়িবে । হযরত ঈসা (আ) বলিতেন $ দুনিয়াদারদের ধনের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিও না । কারণ, তাহাদের পার্থিব দীপ্তি তোমাদের অন্তর হইতে ঈমানের স্বাদ দূর করিয়া দিবে। উপরিউক্ত বর্ণনা হইতে উপলব্ধি করা উচিত যে, কোন অত্যাচারীর নিকট যাইবার অনুমতি নাই। কিন্তু দ্বিবিধ কারণে যাওয়া যায়। €ক) বাদশাহের কঠোর আদেশ । যদি তুমি তাহা অমান্য কর, তবে তিনি তোমাকে কষ্ট দিবেন অথবা বাদশাহের প্রভাব বিদূরীত হইবে এবং প্রজাবৃন্দ দুঃসাহসী হইয়া পড়িবে, এইরূপ আশংকা থাকিলে । (খ) নিজে উৎপীড়িত হইয়া সুবিচার প্রার্থনা অথবা অন্য মুসলামানের জন্য সুপারিশের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি আছে। কিন্তু শর্ত এই যে, মিথ্যা বলা ও প্রশংসা করা যাইবে না এবং তীব্র ভাষায় অত্যাচারীকে উপদেশ দেওয়া বর্জন করা যাইবে না। কিন্তু ভয় থাকিলে নম্রতার সহিত উপদেশ দিবে । উপদেশ নিক্ষল হইবে মনে করিলেও উপদেশ দিতে হইবে । মিথ্যা বলা ও অত্যাচারীর প্রশংসা হইতে সর্বদাই বিরত থাকিতে হইবে । এমন লোকও আছে, যে বাহানা করিয়া বলে, “আমি অমুকের জন্য সুপারিশের উদ্দেশ্যে যাইতেছি; কিন্তু সেই ব্যক্তির কার্য কোন তৃতীয় ব্যক্তির দ্বারা উদ্ধার হইলে কিংবা অপর কোন ব্যক্তি রাজদরবারে তাহা অপেক্ষা প্রিয়তর হইলে সে মনক্ষুগ্র হইয়া পড়ে। ইহাতে প্রমাণিত হয় যে, ধর্মীয় প্রয়োজনে সে রাজদরবারে গমন করে না; বরং সম্মান লিক্মার বশীভূত হইয়া গমন করিয়া থাকে। রাজা-বাদশাহের নিকট গমন ও আচরণের তৃতীয় শ্রেণী $ কোন আলিম রাজা-বাদশাহ বা রাজকর্মচারীদের নিকট গমন করিবেন না; বরং তাহারাই আলিমের দরবারে আগমন করিবেন । এইরূপ সাক্ষাতের বিধান এই যে, তাঁহারা আসিয়া সালাম করিলে আলিম ব্যক্তি সালামের জওয়াব দিবেন। শিষ্টাচার রক্ষার্থে এ সময়ে দণ্ডায়মান হওয়াও দুরস্ত আছে। কারণ, রাজা-বাদশাহগণ আলিমের দরবারে আগমন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।