কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ১০৫ উক্তি সম্বন্ধীয় পাপ £ অত্যাচারী বাদশাহের মঙ্গলের জন্য দু'আ করিলে উক্তি সম্বন্ধীয় পাপ হইয়া থাকে । যেমন-_ “আল্লাহ্‌ আপনাকে দীর্ঘজীবি করুন।” বলিয়া অত্যাচারী শাসকের জন্য দু'আ করা উচিত নহে। কারণ, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ “যে ব্যক্তি কোন জালিমের দীর্থাযুর জন্য দু'আ করে সে ইহা চাহে যে, দুনিয়াতে সর্বদা এমন লোক থাকুক যে আল্লাহ্‌র নাফরমানী করিয়া থাকে ।” সুতরাং জালিমের 2758 743০৮ আল্লাহ আপনাকে সংশোধন করুন, কল্যাণের কার্ষে আল্লাহ্‌ আপনাকে তওফীক দান করুন এবং তাহার বন্দেগীতে আপনাকে আল্লাহ্‌ দীর্ঘজীবী করুন। অত্যাচারী আমীরের মঙ্গলের জন্য দু'আ সমাণ্ড করত $ লোকে খুব সম্ভব স্বীয় বাসনা প্রকাশ করে এবং বলে ঃ হুযুরের দরবারে হাযির হওয়ার বাসনা আমি সর্বদা পোষণ করিয়া থাকি । এইরূপ ইচ্ছা অন্তরে পোষণ করিয়া না থাকিলে সে মিথ্যা বলিল এবং অনাবশ্যক মুনাফিকী করিল । আর সে যদি বাস্তবিকই এই ইচ্ছা অন্তরে পোষণ করিয়া থাকে তবে যে অন্তর অত্যচারীর সাক্ষাত লাভের জন্য উদ্গ্রীব হয় তাহা ইস্লামের নূর শূন্যও হইতে থাকে । বরং যে ব্যক্তি আল্লাহ্র নাফরমানী করে তাহার চেহারার প্রতি এইরূপ অসন্তুষ্ট থাকা উচিত যেমন লোকে স্বীয় শক্রর প্রতি ঘৃণা পোষণ করিয়া তাকে। উপরিউক্ত ইচ্ছা প্রকাশের পর সাক্ষাতকারী অত্যাচারীর ন্যায় বিচার ও দয়া-দাক্ষিণ্যের প্রশংসা আরম্ত করে। ইহাতেও মিথ্যা এবং কপটতাপূর্ণ উক্তি করা হয়। ইহাতে সর্বাপেক্ষী কম ক্ষতি এই যে, একজন জালিমের প্রশংসা করিয়া তাহার মনস্তৃস্টি করা হইল। ইহা জায়েষ নহে। তৎপর সাক্ষীতকারীকে আবার উক্ত অত্যাচারীর অসম্ভব ও অস্বাভাবিক কথাণগুলিকে মাথা নাড়িয়া সায় দিতে হয় এবং এইগুলিকে সত্য বলিয়া স্বীকার করিয়া লইতে হয়। নীরবতা সম্বন্ধীয় পাপ $ নীরবতা সম্বন্ধীয় পাপ এইরূপ হইয়া থাকে যে, বাদশাহের দরবারে রেশমী ফরাস, দেওয়ালের গায়ে প্রাণীর মূর্তি, বাদশাহের অঙ্গে রেশমী পোশাক, অঙ্গুলে স্বর্ণের আংটি এবং তথায় নানাপ্রকার রৌপ্য পাত্র দেখা যায়। তদুপরি সম্ভবত তাহার অশ্্রীল ও মিথ্যা কথা শুনা যায়। এই সকল শরীয়ত বিগহিত কর্ম দেখিয়া শুনিয়া প্রতিবাদ করা সাক্ষাতকারীর কর্তব্য, নীরব থাকা দুরস্ত নহে। ভয়ের কারণে প্রতিবাদ করিতে না পারিলে তাহাকে ক্ষমা বলিয়া গণ্য করা যাইতে পারে। কিন্তু বিনা কারণে তথায় গমন করিলে তাহাকে ক্ষমার বলিয়া গণ্য করা যাইবে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।