কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ 271
📝 Text 📖 PDF

পানাহার ১৫ সমস্ত প্রশংসা সেই আল্লাহ্র, যিনি আমাদিগকে পানাহার করাইয়াছেন, আমাদিগকে পরিতৃপ্ত করিয়াছেন, আমাদের ক্ষুৎ-পিপাসা নিবৃত্ত করিয়াছেন। তিনিই আমাদের পরিচালক ও প্রভু । তৎপর সূরা ইখলাস ও সূরা কুরাইশ পাঠ করিবে । হালাল খাদ্য খাইয়া থাকিলে আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিবে। কিন্তু সন্দেহজনক খাদ্য খাইয়া থাকিলে রোদন ও অনুতাপ করিবে । কারণ, যে ব্যক্তি আহারাত্তে রোদন করে সে এ ব্যক্তির ন্যায় নহে যে আহারান্তে উদাসীনতার দরুণ হাস্য করে। পরিশেষে হাত-মুখ ধুইবে। ধৌত করিবার সময় বাম হাতে “ওশনান' নামক ঘাসের পাতা লইবে। প্রথমে ডান হাতের আঙ্গুলের অগ্রবাগ “ওশ্নান ' ছাড়া ধুইবে। তৎপর ওশনানে আঙ্গুল মলিবে। ঠোঁট , দাঁত ও তালুর উপর ওশ্নান দ্বারা ঘর্ষণ করিবে। ইহার পর আঙ্গুলিগুলি ধুইয়া ফেলিবে। মুখের ভিতরের অংশও ওশ্নানের পাতার দ্বারা পরিষ্কার করিয়া ধুইবে। অন্যের সহিত আহারের নিয়ম ৪ একাকী কিংবা অন্যের সহিত ভোজনকালে সর্বাবস্থায় উল্লিখিত নিয়মসমূহ পালন করিতে হইবে । তদুপরি অপরের সহিত ভোজনকালে আরও সাতটি নিয়ম পালন করিতে হইবে । প্রথম £ যিনি বয়সে, জ্ঞানে পরহিযগারীতে কিংবা অন্য কোন কারণে শ্রেষ্ঠ, তিনি আহার আর না করা পর্যন্ত আহারে প্রবৃত্ত হইবে না। অপর পক্ষে সর্বাপেক্ষা শ্রদ্ধেয় ব্যক্তির পক্ষে বিলম্ব করিয়া অন্যান্য লোককে প্রতীক্ষায় বসাইয়া রাখা উচিত নহে। দ্বিতীয় £ একেবারে চুপচাপ বসিয়া আহার করিবে না; কারণ নীরবে আহার করা বিজাতীয় রীতি । বরং মুত্তাকী, পরহিযগার, বুযুর্গগণের কাহিনী, জ্ঞানগর্ভ বাক্য ও শরীয়তের সুন্দর বিষয় আলোচনা করিবে । অলীক ও অশ্লীল কথা বলিবে না। তৃতীয় 8 নিজে যেন সঙ্গীদের অপেক্ষা অধিক না খাও তত্প্তি দৃষ্টি রাখিবে। সকলের আহার্য-দ্রব্য একত্রে মিলিত থাকিলে অধিক খাওয়া হারাম । বরং নিজে কম খাইয়া সঙ্গীদিগকে অধিক খাইতে দিবে এবং উপাদেয়গুলি তাহাদের সম্মুখে বাড়াইয়া দিবে। সঙ্গী ধীরে ধীরে খাইতে থাকিলে তাহাকে নিঃসক্কোচে ও প্রফুল্রচিত্তে অনুরোধ করিবে । কিন্তু তিনবারের অধিক "খাও, খাও' বলিয়া অনুরোধ করিবে না। কারণ, ইহার অধিক করিলে অত্যধিক অনুনয়-বিনয় ও বাড়াবাড়ি করা হয়। আহারের জন্য কসমও দিবে না। কেননা, আহার অপেক্ষা কসমের মর্যাদা বেশি। চতুর্থ 8 এমনভাবে আহার করিবে যেন সাথীকে “খাও, খাও বলিয়া অনুরোধ করিবার প্রয়োজন না পড়ে; বরং সাথী যেমনভাবে আহার করে তুমিও সেইভাবে আহার করিবে । নিজের অভ্যাসের চেয়ে কম আহার করিবে না। কারণ, ইহা রিয়া। সাথীদের সঙ্গে বসিয়া যেরূপভাবে আহার কর একাকী আহারকালেও সেই নিয়মগুলি মানিয়া চলিবে । তাহা হইলে মজলিসে আহারকালেও আদব রক্ষা করিতে সমর্থ হইবে । সঙ্গীকে বেশি খাওয়াইবার উদ্দেশ্যে নিজে অল্প আহার করা উত্তম। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.