05010 1151 প্রকাশকের কথা পরম করুণাময় আল্লাহ্ রাববুল “আলামীনের অশেষ রহমতে “সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ'-এর প্রথম খণ্ডের পঞ্চম সংস্করণ আগ্রহী পাঠকের হাতে তুলিয়া দেওয়া সম্ভব হইয়াছে। বাংলা ভাষা চর্চার প্রায় হাজার বৎসর এবং.এতদঞ্চলে ইসলাম আগমনের হাজার বৎসরেরও অধিক কালের ইতিহাসে এই সর্বপ্রথম ইসলামী বিশ্বকোষের মতো একটি অনন্য ও অসাধারণ গুরুতৃপূর্ণ গ্রন্থের প্রকাশনা সংক্ষিপ্তাকারে হইলেও নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা । ইসলামী বিশ্বকোষের মতো একটি অতি প্রয়োজনীয় গ্রন্থ সংকলনের জন্য বহু পূর্বেই পদক্ষেপ গ্রহণ প্রত্যাশিত ছিল । কিন্তু যে কোন কারণেই হউক, ইহার জন্য অতীতে সেই পদক্ষেপ গ্রহণ সম্ভব হইয়া উঠে নাই । অবশেষে অনেক বিলম্বে হইলেও এই দেশের কতিপয় বিশিষ্ট পণ্তিত ও ইসলামপ্রিয় মনীষীর আন্তরিক প্রচেষ্টায় বাংলা একাডেমীর মাধ্যমে এই ধরনের একটি সংকলনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং দীর্ঘ প্রায় আট বৎসরের নিরন্তর প্রয়াস ও সযতু চেষ্টা-সাধনায় ইহার একটি পাণুলিপি প্রস্তুত সম্পন্ন হয় । নানা কারণে ইহার মুদ্রণ ও প্রকাশ বাংলা একাডেমীর পক্ষে সম্ভব না হওয়ায় পাঙুলিপিটি ইসলামিক ফাউন্ডেশনকে হস্তান্তর করা হয়। অতঃপর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিমার্জিত ও পরিবর্ধিত আকারে পার্ুলিপিটি ১৯৮২ সালের মে ও জুন মাসে ইসলামী বিশ্বকোষ বিভাগ হইতে “সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ' নামে দুই খণ্ডে প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে সঙ্গেই আগ্রহী পাঠকমহলে ব্যাপক সাড়া জাগে এবং স্বল্পতম সময়ের মধ্যে ইহার সমুদয় কপি ফুরাইয়া যায় । ইহাতেই প্রমাণিত হয়, এই ধরনের একটি অত্যাবশ্যক সংকলনের প্রয়োজনীয়তা বাংলাভাষী পাঠক কত তীব্রভাবে অনুভব করিতেছিলেন । এতদভিন্ন সেই সময়কার জাতীয় দৈনিক ও বহুল প্রচারিত সাপ্তাহিকীগুলি ইহাকে অভিনন্দিত করিয়াছে এবং ইহার সম্পর্কে সপ্রশংস মন্তব্য রাখিয়াছে। সেই সঙ্গে সরাসরি ও পত্র-পত্রিকা মারফত সুধী-পাঠক প্রথম সংস্করণের কিছু কিছু ক্রুটি-বিচ্যুতি ও সীমাবদ্ধতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করিয়া আমাদের কৃতজ্ঞতাভাজন হইয়াছেন । ফলে এই ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা দূরীকরণের উদ্দেশ্যে সত্রই ইহার একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করা অপরিহার্য বলিয়া বিবেচিত হয় এবং ৬৯টি গুরুতৃপূর্ণ নিবন্ধ সহযোগে 'সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ পরিশিষ্ট' (91010917711) প্রকাশ করা হয়। অতঃপর পাঠক-পাঠিকাদের তরফ হইতে প্রাপ্ত এবং পত্র-পত্রিকায় প্রতিফলিত মতামত ও যৌক্তিক সমালোচনার আলোকে ইহার পুনঃসম্পাদনা ও পরিমার্জনা আবশ্যক হইয়া পড়ায় পরবতীতে তাহা পরিমার্জন করা হয় ৷ বিশ্বকোষের মতো একটি গ্রন্থের অনুবাদ, সংকলন, সম্পাদনা ও মুদ্রণ কর্মের জন্য প্রভৃত পরিশ্রম, সাধনা ও সময়ের প্রয়োজন সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ-এর প্রথম খণ্ডের পঞ্চম সংস্করণ প্রকাশের এই শুভ মুহূর্তে তাই সূচনা হইতে আজ পর্যন্ত ধাহারা ইহার উদ্যোগ গ্রহণ, অনুবাদ, সংকলন, সম্পাদনা, মুদ্রণ ও প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন, প্রকল্পের পক্ষ হইতে তাহাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা । উল্লেখ করা প্রয়োজন যে, প্রধানত লাইডেন হইতে প্রকাশিত 91701%51 171700101595019 ০ [919া-কে ভিত্তি হিসাবে গ্রহণ করিয়া ইহার অনুবাদ ও সংকলনকার্য চলে এবং পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় হইতে প্রকাশিত উর্দু দাইরাতু'ল-মা'আব্রিফ আল-ইসলামিয়্যা 8 (দা. মা. ই.) গ্রন্থটি ইহাকে
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.