05010 1151 | ছয়] পণ্ডিতদের সমন্বয়ে একটি সম্পাদনা বোর্ড গঠন করে। ইসলামিক ফাউন্ডেশন নিয়োজিত এই বোর্ড পাুর্লিপটি আগাগোড়া পরীক্ষা-নিরীক্ষা. করিয়া প্রয়োজনীয় পরিবর্তন, পরিমার্জন, সংযোজন ও বিয়োজন লাধল কৰেন। কতিপয় লতুন নিবন্ধ সংযোজন করিয়া বিশ্বকোষটিকে অধিকতর সমৃদ্ধ করা হয়। অতঃপর অনেক আয়াস ও পরিশ্রমের ফসল বাংলা ভাষায় বহু আকাজিক্ষিত এই প্রথম “সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোব' ১৯৮২ খ্রিষ্টাব্দের মে ও জুন মাসে দুই খণ্ডে প্রকাশিত হয়। এই গ্রন্থ প্রকাশের ফলে বিভিন্ন শ্রেণীর পাঠক-পাঠিকা মহলে বিপুল সাড়া পড়িয়া যায় এবং অল্প দিনের মধ্যেই মুদ্বিত সমুদয় কপি নিঃশেষ হইয়া যায়। সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ সীমিত কলেবরে ও স্বল্প সময়ে প্রকাশিত হওয়ায় ইহাতে কতিপয় গুরুতৃপূর্ণ নিবন্ধ অন্তর্ভূক্ত করা সম্ভব হয় নাই। ফলে পরবর্তীকালে অতিরিক্ত নিবন্ধ সংযোজন করিয়া 'সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ পরিশিষ্ট নামে ইহার একটি ক্ষুদ্র সংক্করণও প্রকাশ করা হয় । প্রসঙ্গত উল্লেখ্য যে, সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ-এর প্রথম সংক্করণ প্রকাশের পর বিভিন্ন দৈনিকসহ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত এবং উৎসাহী বিজ্ঞ পাঠক-পাঠিকার পক্ষ হইতে প্রাপ্ত মতামত, সমালোচনা ও পরামর্শের আলোকে ইহাকে পুনর্বার পরিমার্জন ও পরিবর্ধন করা হইয়াছে এবং “পরিশিষ্ট' হিসাবে প্রকাশিত ক্ষুদ্রতর সংক্করণটিকে ইহার অংগীভূত করা হইয়াছে । ফলে বর্তমানে সংস্করণটি ইহার সাবেক সংঙ্করণ অপেক্ষা অধিকতর নির্ভুল ও সমৃদ্ধ হইয়াছে। বর্তমান ইসলামী বিশ্বকোষটি সংক্ষিপ্ত হইলেও ইহার কলেবর নেহায়েত ক্ষুদ্র নহে। এই জাতীয় গ্রন্থের সম্পাদনা ও প্রকাশনা স্বভাবতই দুরূহ ব্যাপার । তাই পঞ্চম সংক্করণ প্রকাশের এই শুভ মুহূর্তে বিশ্বকোষের নিবন্ধমালার লেখক, অনুবাদক ও সম্পাদকমণ্ডলীকে আমার সম্রদ্ধ মুবারকবাদ জানাইতেছি। এতদসংগে প্রকাশনা পরিচালক, কর্মকর্তা ও , ইসলামিক ফাউন্ডেশনের প্রেস ব্যবস্থাপক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট , অধিকন্তু ইহার মুদ্রণ ও প্রকাশে সহযোগিতা দানকারী অন্য সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ ৷ আল্লাহ্ পাক সকলকে উত্তম পুরস্কারে ভূষিত করুন । | পূর্বেই বলা হইয়াছে যে, প্রকাশের অল্পদিনের মধ্যেই ইহার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংস্করণ নিঃশেষিত হইয়া যায়। ফলে পাঠকবৃন্দের পক্ষ হইতে ইহার পঞ্চম সংক্করণ প্রকাশের জন্য ঘন ঘন তাকিদ আসিতে থাকে! এই পরিপ্রেক্ষিতে প্রথম খণ্ডটির পঞ্চম সংস্করণ আগ্রহী পাঠকের হাতে তুলিয়া দেওয়া সষ্ভব হইতেছে দেখিয়া গভীর তৃত্তি অনুভব করিতেছি । প্রসঙ্গক্রমে আমরা আরব করিতে চাই যে, বর্তমান বিশ্বে ইসলাম-একটি জাগরণমূলক শক্তি হিসাবে সকল মহলের দৃষ্টি আকর্ষণ করায় ইহার চর্চা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাইয়াছে। ফলে ইসলামী জ্ঞান-সাধনায় ইসলামী বিশ্বকোষের গুরুতৃও বৃদ্ধি পাইয়াছে। সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ সেইক্ষেত্রে ইহার প্রাথমিক চাহিদা পূরণ করিবে । বৃহত্তর চাহিদা পূরণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আটাশ খণ্ডে প্রকাশিত একটি বর ইসলামী বিশ্বকোষ প্রণয়নের প্রকল্প গ্রহণ করিয়াছিল । প্রকল্পটি বাংলাদেশ সরকারের প পরিকল্পনার অন্তর্ভুক্ত । আমরা আনন্দিত যে, ইতিমধ্যেই বৃহত্তম ইসলামী বিশ্বকোষের সকল খ্ড প্রকাশ করা সম্ভব হইয়াছে। সর্বশক্তিমান আল্লাহ্র রহমত এবং পাঠক-পাঠিকাদের দু'আ আমাদের সাফল্যকে অব্যাহত রাখিতে সাহায্য করিবে । পরিশেষে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ-এর এই পরিমার্জিত ও পরিবর্ধিত সংক্করণচি বাংলাভাবী পাঠক- পাঠিকাদের ইসলাম বিষয়ে নানাবিধ জিজ্ঞাসা পুরণে কিছুমাত্র সহায়ক হইলেও আমরা আমাদের শ্রম সার্থক হইয়াছে বলিয়া মনে করিব । আল্লাহ্ হাফিজ! মে ২০০৭ মহাপরিচালক ঢাকা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.